=মন পোড়া ঘ্রাণ পাই নিঃশ্বাস টানলে= (জীবনগদ্য)
০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন সান্ধ্য আয়োজনের ধূপ পোড়া ঘ্রাণ উড়ে এসেছিল আমার শহরে! এক চিলতে শুদ্ধ হাওয়া নিঃশ্বাসে টানতে দাঁড়িয়েছিলাম খোলা ব্যালকনির শার্শি ছুঁয়ে! কিন্তু নাকে এসে লাগে মন পোড়া ঘ্রাণ! অবহেলায় পুড়ে যাওয়া মুল্যহীন মন কেবল খুঁজে এক ফোঁটা নীল আলোর স্পর্শ! নীলের স্পর্শে পুড়ে যেতে যেতে ছাই হয়ে মিশে যাক মন এই শহরের ধূপ পোড়া হাওয়ায়।
উঁচু থেকেই উড়িয়ে দেই তোমাদের শহরের হলুদ ঝলমলানি আলোতে মনের যত বিতৃষ্ণা। যেদিন হাঁসফাস গরমে জীবন তোমাদের নাভিশ্বাস হবে, ভেবে নিয়ো এ আমার ছুঁড়ে ফেলা নীল ব্যথার আস্ফালন! আমায় তবে বৃথা খুঁজো না, আমি চূড়ায় বসে দীর্ঘশ্বাস উড়াই। নীল ছুঁয়ে বসে আছি একাকিত্বের পাহাড়ে! হলুদ আলো হাতের মুঠোয় নিয়ে তোমরা রাস্তায় চলো পর্বত সুখ বুকে নিয়ে! তোমাদের সঙ্গী হয় জোনাক প্রহর! আর আমি ঝিঁঝিঁ'র সাথে পাতি মিতালী।
বুকের ভিতর কষ্ট দামামা আর ঝিঁঝিঁর চরম আস্ফালন মিশে যায় ঐ যে অফুরন্ত নীলের দেয়ালে। নীল দেয়ালে পিঠ ঠেকে গেছে...আমি নামবো না এবেলা! নীল চাদরে শুয়ে থাকি আর দুঃস্বপ্নগুলো তবে আমারই হোক। আমি এবার ঘুমবো! তোমরা হলুদ আলো নিভিয়ে দিয়ো দীর্ঘশ্বাসের প্রহর পেরোলে।
(০৬-১০-২০১৭)
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরবের অর্থনৈতিক রূপান্তর আধুনিক ইতিহাসের অন্যতম বিস্ময়কর এবং দ্রুততম ঘটনা। বিশ শতকের প্রথমার্ধেও যে দেশটি ছিল মূলত যাযাবর বেদুইন, পশুপালন এবং সীমিত হজের আয়ের ওপর নির্ভরশীল একটি চরম...
...বাকিটুকু পড়ুন(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)
আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের...
...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে...
...বাকিটুকু পড়ুনযারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন