somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=মানুষ না বলে কয়ে ওড়ে যায়=

২৬ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



©কাজী ফাতেমা ছবি

এইতো সেদিনই মানুষটা অনলাইন মাতিয়ে রেখেছিল
ব্লগে ছেড়েছিল স্বরচিত কবিতা ছন্দে ছন্দে,
কত কথা কত মন্তব্য এখানে সেখানে,
কত বাকবিতণ্ডা হয়ে যেত নিমেষেই!

মুরুব্বি বলে কেউ করতো সম্বোধন
কত সম্মান কত শ্রদ্ধায় রাখতো তাকে একেকজন,
বাকবিন্ডায় তাকে রেগে যেতে দেখিনি,
প্রখর মেধা ছুঁয়ে তিনি দিতেন উত্তরের প্রতিউত্তর।

আমাদের প্রিয় ব্লগার নুরু ভাই,
তিনি মনীষীদের জীবন নিয়ে লিখতেন,
সেলিব্রেটিদের জন্মদিনের শুভেচ্ছা জানাতেন
প্রয়াতদের স্মরণে ব্লগের পাতায় তুলে আনতেন
তাদের জীবন কাব্য শব্দে শব্দে।

তিনি লিখতেন ছড়া কাব্য, লিখতেন মজা দেই মজা লই
এইতো সেদিনই ২৭ সেপ্টেম্বর রাত এগারোটা পঁয়তাল্লিশে
তিনি আমাদের শিখিয়ে গিয়েছেন সালাম দেয়া নেয়ার সঠিক নিয়ম,
এমন করেই নুরু ভাই
ভদ্র মার্জিত রুচিশীল পোস্ট আর মন্তব্যে মাতিয়েছেন ব্লগ পাড়া।

তিনি অভিমানিও ছিলেন বটে,
মনের রাগ মনে পুষেই সহসা হয়ে যেতেন উধাও,
তাকে স্মরণ করতেন ব্লগবাসীরা,
অভিমান দূরে ছুঁড়ে ফেলে আমাদের ভালোবাসায়
তিনি ফের চলে আসতেন আমাদের মাঝে,
এমনই ছিলেন আমাদের নুরু ভাই, তিনি যেন খোকা বাবু

অভিমানি নুরু ভাই,
দেহে পোষা অসুখের কথা বলেন নি,শুনতে পাইনি সে অস্ফুট সুর
আর্থিক সংকটের খোঁজও যে পাই নি কেউ
মৃত্যু যন্ত্রণায় ছটফট করার বেলায় ছিলাম না কেউ তাঁর পাশে।

বড় দুঃখ মন ছুঁয়ে আজ, হয়তো হায়াৎ এটুকুনই তাঁর,
তবুও আক্ষেপ যদি সাহায্যের হাত দিতে পারতাম বাড়িয়ে
আহা যদি নুরু ভাইয়ের শেষ হাসিটা দেখতে পেতাম
বসতে পারতাম পাশে তাঁর দু'দন্ড,
হলো না কিছুই, নিয়তি বুঝি এই!

আজ তিনি এখানে নেই আর, অনন্তযাত্রায় বাড়িয়েছেন পা
আমরা বড় শোকাহত, ব্লগ পরিবার তাঁকে জানাচ্ছি গভীর শ্রদ্ধা
তাকে রাখছি ঠোঁটে ঠোঁটে দোয়ায়,আল্লাহ তাঁকে জান্নাত করুন দান,
অদৃশ্য জগতে তাঁর জীবন যাপন হোক শান্তিময়।


(নুরু ভাই তার মেয়ের বিয়ের ছবিগুলো আমাকে দেখিয়েছেন ইনবক্সে, লাস্ট তিনি ঈদ মুবারক জানিয়েছিলেন, উত্তর দেয়া হয় নি আর :( )
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৪
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

×