somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=আপনাকে মনে পড়ে আম্মা=

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



©কাজী ফাতেমা ছবি
=আপনাকে মনে পড়ে আম্মা=
কী করে কেটে গেলো ছয়টি মাস, স্মৃতিগুলো আপনার ধূসর হতে শুরু
কেমন আছেন আম্মা! আপনি ওপারে আঁধার গোরে?
আপনি নেই, তবু থেমে নেই জীবন, পথ চলা- যেমন ছিলো তেমনি আছে বৃক্ষ তরু
আমি কেবল আপনাকে স্মরণে পড়ে যাই অলীক ঘোরে।

আপনি কী জানেন, আপনার নাতীরা পরীক্ষা দিচ্ছে, আপনাকে করছে স্মরণ
সূরা পড়ে ফুঁ দিয়ে ওদের অন্তর করতেন শান্তি,
দীর্ঘশ্বাস ছাড়ি, মানুষ সত্যিই চলে যায় ওপারে, হৃদয়ে বাড়ে কষ্ট ক্ষরণ
আপনি অথৈ শান্তির ঘুম কোমায়, ঘুমেরও বুঝি নেই ক্লান্তি।

আপনার নাতীরা পড়ে থাকে ঘরে, আগের মত কেউ বলে না ওদের হয়নি এখনো খাওয়া
কেউ ডেকে জিজ্ঞেস করে না, তোমরা খেয়ে নিয়েছো গোসল সেড়েছো!
মাথার উপর শান্তির ছাতা ছিলেন আপনি, ওদের ভালোটাই ছিলো আপনার চাওয়া,
অফিস হতে ফিরলেই বলতেন ওদের খাওয়া হয়নি, ভাত বেড়েছো?

কতটা অসহায় ছিলেন তখন, বার্ধক্য আলিঙ্গনে নিয়েছিলো বেঁধে,
মনের বল যতটুকু ছিলো, নিমেষেই হতে থাকলো উধাও,
কত শখ ছিলো আপনার, ছেলেদের
আপনি আবার ওদের খাওয়াবেন , দিবেন রেঁধে
হাহাকার বুকে জমা হয়তো আপনার সন্তানদের বুকে, আপনি এখানে নেই আর
আছেন অন্য কোথাও।

কী জবরদস্ত দেহ ছিলো, এক হাতে সামলিয়েছেন সংসার আট মেয়ে ছেলে
সংসার ক্ষমতা হাতের মুঠোয় নিয়ে চলেছেন জীবনের বহু ক্রোশ পথ
কিন্তু ধীরে ধীরে ক্ষমতা মিশে যায় ধুলোয়, প্রৌঢ় হতে বৃদ্ধ,
জীবন আপনার ক্রমেই এলেবেলে,
যেপথে এসেছিলেন শক্তি নিয়ে দেহে ধীরে, সেই শক্তি ক্ষয়ে যায় কালের চাকায়
নিথর দেহ, তাই নিয়েই রওনা হলেন ওপথে।

কত কিছু ভেবে নিয়েছি, আপনি চলে গেলে কী হবে, জীবন হয়ে যাবে বিবর্ণ,
অথচ দেখেন যেমন ছিলাম তেমনি আছি কিন্তু আপনাকে খুব মনে পড়ে
আপনার স্মৃতিগুলো ঘরের দেয়ালে ছাদে হয় নিত্যদিনই ঘূর্ণ;
আম্মা আপনি কেমন আছেন! আপনার চিরস্থায়ী ঠিকানা সেই মাটির ঘরে!

আপনার জন্য দোয়া করি নিত্য, আল্লাহ যেনো আপনাকে করেন জান্নাতবাসী
শান্তির ঘুম হোক আপনার কষ্টহীন, চিন্তা ভাবনাহীন হোক জীবন
আমরাও একদা চলে আসবো সময় হলে, কারো থাকার তো সাধ্যি নেই আম্মা
একদিন পরতেই হবে অযাচিত মৃত্যুর ফাঁসি,
একদা সব সুখ ঐশ্বর্য বিত্ত বৈভব সম্মান হাসি কান্না আর অহম ঈর্ষা ফেলে এখানে
ছাড়তে হবে এই সুন্দর ভুবন।
(২৫-১১-২০১৯)
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২২ সকাল ৭:৫৯
১৫টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

×