somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=জীবন গদ্য=

১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



©কাজী ফাতেমা ছবি
=জীবন গদ্য=
অবহেলার লেখাগুলোতে প্রতিনিয়তই লিখে যাচ্ছি জীবন কাব্য। প্রতিটি লেখাতেই জীবনী লিখে রাখছি যেন, কবিতায়-গল্পে; তবুও কত কথা থেকে যায় অগোচরে-মনকাননের কুঠুরিতে। মাটির কণায় কণায়, পথের ধুলোয়, ভরা নদীর বাঁকে অথবা
মেঘের অন্তরে, গাছের পাতায়, শরতের শুভ্র মেঘে লিখে যাই অদৃশ্য কালি দিয়ে জীবনী, সুখ দু:খ, আনন্দ-বেদনাকাব্য।

কখনো লিখি চড়ুইয়ের চোখে, কাকের ঠোঁটে, কোকিলের গানে, জুঁই-বেলীর পাঁপড়িতে, অদৃশ্য নেত্র ঝর্ণার কপোলে অযাচিত সব দেনা-পাওনার হিসাব লিখে রেখে যাচ্ছি যেন। যখন কিছুই করার থাকে না, নীলের মাঝে ডুবে যাই-যাচ্ছি, তখনো লিখে রাখি জীবন কাহিনী, অগ্রহায়নের দূর্বার শিশিরে,ঘাসের ডগায়, ঝরা শিউলী ফুলের কমলা বোঁটায়, অথবা ঝরা বকুলের মালায় গেঁথে রাখি জীবনের ঝরে পরা পল।

চোখের কোণে বেয়ে যখন জল গড়ায়, ধীরে ধীরে বাঁধ ভেঙ্গে যাওয়ার উপক্রম....সেই ক্ষণের জীবনী লিখি নদীর বুকে,
বালুচরের পদচিহ্নে আঁকি জীবনের না বলা প্রহরের ছবি। সংসারের হাজার ব্যস্ততার ফাঁকে যখনই জীবন গুটিয়ে যায়
কান্নার সাগরে, মনপেন্সিল দিয়ে লিখে যাই জীবনের কিছু কথা সাগরের নীল ঢেউয়ে ঢেউয়ে, গর্জনে গর্জনে বিরহগাঁথা লিখি
আনমনেই। বিষন্নতা যখন আমায় ধরে রাখতে চায় আঁকড়ে, তখন বারান্দার গ্রীলে হাত রেখে চোখ দিয়ে লিখে যাই যে
ঐ দূর নীহারিকায়, নক্ষত্রের উজ্জ্বল আলোক রেখায়,অথবা চাঁদের বুড়ি পাশের পাথরে খোদাই করে লিখে যেতে থাকি
জীবনের উপ্যাখ্যান।

যখন থেমে থাকে সময়, স্থবিরতা জীবনে এই মুহুর্তেও লিখি জীবনের কিছু না বলা কথা, তখন লিলির পাপড়িতে, প্রজাপতি অথবা ফড়িংয়ের ডানায়, দূর থেকে ভেসে আসা রবীন্দ্রসঙ্গীতে, জানালার পর্দায় অথবা শ্যাওলা পড়া কার্ণিশে লিখে রাখি জীবন কাব্য।

জীবনে যখন জড়তা পেয়ে বসে, চোখে দেখি সরষে ফুল তবে জীবনী লিখি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া শ্লোকে, বস্তির ঐ
মলিন বসনের শিশুটির চোখে, চলন্ত যানের চাকায় চাকায় স্বপ্নের গোলাপী ডায়েরীতে, অথবা যার মন পেতে আকূল হই
তার বুক পকেটে, তার চকচকে চোখের মণিতে অথবা তার হাতঘড়ির কাটায় কাটায়। অদৃশ্য জীবনী কেউ পড়বে না
জানবে না কেউ অযাচিত দু:খী মানুষগুলো জীবন কাহিনী কেউ পড়বে না, জানবে না কেউ কি ঘটে যাচ্ছিল জীবনে।

প্রতিটি মানুষের জীবনেই একটা অদৃশ্য কাহিনী লিখা হয় যায় ধুলায়, আকাশে, বাতাসে নদীতে পাখির সুরে অথবা
সাগরের নীল জলে। প্রত্যেকেরই আছে জীবনের অল্পস্বল্প না জানা গল্প। সুখ দু:খ আনন্দ অথবা বেদনার কাহিনীও হতে পারে। হতে বিরহ ব্যথার ইয়া বড় এক ছন্দহীন কাব্য।
(১৪/১২/২০১৪)



সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×