=দুষ্টুমির সেই প্রহরগুলো আজও আমায় ডাকে=
২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
চোখ দুটোকে নাকের কাছে
এনে দিয়ে দেখি,
ট্যারা আমি মুখ'টা কেমন
নাক বোচা কী মেকি!
শ' দুষ্টুমি মাথার ভিতর
দিন দুপুরে খেলে,
রুপ পাল্টিয়ে দুষ্টুমিরা
মনে ডানা মেলে!
বিড়ালের ডাক চুপিচুপি
সুর তুলেছি গলায়,
কেউ বুঝে না বিড়াল নয় সে
আমার ছলাকলায়!
কখনো যাই ভিলেন হয়ে
হাসি গলা ছেড়ে,
দুষ্টুমিতে উঠবে না কেউ
আমার সাথে পেড়ে!
কে করেছো এমনতরো
দুষ্টুমি শ' হাজার,
ছেলেবেলায় বসিয়েছো
মনে রঙের বাজার?
বৃষ্টির জমা জলে কে কে
লাফিয়েছো বেদম,
নষ্ট জামায় ফিরতে ঘরে
বাড়িয়েছো কদম?
ট্যারা চোখে আয়নার দিকে
তাকিয়েছো কে কে?
দুষ্টুমির রঙ দিয়ে কে কে
সুখ রেখেছো এঁকে!
হায়রে আমার ছেলেবেলা
দুষ্টুমিতে ভরা,
মন জমিনে পারেনি আর
আসতে চৈত্র খরা।
(২৭-১২-২০২১)
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন