somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=অনুভূতির দেয়ালে উঁকি দেয় স্মৃতি=

৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



©কাজী ফাতেমা ছবি

অতঃপর চোখে চোখ রাখতেই সবুজ চায়ের ধোঁয়ায় মুখরিত ক্ষণ;
আবছা আলোয় তুমি যেনো জরাজীর্ণতায় আচ্ছন্ন;
চোখে চোখ রাখা তো হলো.......... আনমনাতে
চলে যাই স্মৃতির পিছনে।

যে চোখে নিকষ আঁধারী কাজল ছোঁয়া, সে তোমার জন্য
সে কাজল গলে কপোল বেয়ে পড়ে সময়ের ঘামে,
আইশ্যাডোর আড়ালে লুকিয়ে আছে এখনো এক টুকরো বিরহ।
যে চোখে তোমার ছিলো না আমায় দেখার তৃষ্ণা
যে চোখে ছিলো না মন বুঝার অনুভূতি
আজ সেই চোখে দেখতে পাই করুণা.... আর
আমায় কাছে পাবার আকূতি শুধু।

অথচ একদিন মধ্যিখানে টেবিল দু'পাশে তুমি আমি
চোখে চোখ রাখতেই চোখ সরিয়ে নিয়ে অবহেলার
মালা পরিয়ে দিয়েছিলে গলায়.....
উঠি উঠি ক্ষণ তোমার, যেনো রাজ্যের কাজ মাথায়।

কত সহস্র ক্ষণ কত অযস্র প্রহর শেষে তুমি আমার সম্মুখ
তোমার ভালোবাসা পাওয়ার জন্য কতই না ছিলাম উন্মুখ;
প্লাস্টিকের টেবিল নেতিয়ে পড়ে ধূলোয় যেনো
তুমি হীন আমার বিরহের ভারে.......
এখনো প্রবল তৃষ্ণা
তোমাকে ছুঁয়ে দেবো বলে।

উল্টোদিকে তোমার মনে কী আছে এখনো দুনোমনা,
কীসের শোক কে জানে, চোখ যেনো গভীর সমুদ্দুর
ডুব দিলেই ফের আমি হারিয়ে যাবো,
ভালোবাসার জলে সাঁতার কাটতে না পারার আক্ষেপ
দৃষ্টি কেনো আজও তোমার আনমনা?

চোখে চোখ, দুজনার মন দুদিকে ভাবনার সমুদ্দুর দিচ্ছে পাড়ি
পাতাবাহারের রঙ ছড়ানো একটি প্রহর
চারিদিকে ঘিরে আছে দুপুর রোদ্দুর, অথচ তোমার নিঃশ্বাসে
পাইনি এখনো প্রেমের উষ্ণতা,
ইচ্ছে খুব বুকের বামে হাত রেখে দেখি
তোমার দেহজুড়ে যে আত্মার চলাচল সে কি অনুভূতির দেয়ালে
আমাকে নিয়েছে আজ বেঁধে?
(৩১/১০/২০১৯)

অট: এই লিখাটি কোন অনুভূতির ফাঁক দিয়া গিয়া লিখছিলাম মনেই নাই
কল্পনা যে কেডা ছিল, নিজেই একলা একলা হাসতাছি হাহাহাহা

সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×