=আজ সাত'ই মার্চ=
০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
স্বাধীনতার আন্দোলনে
বঙ্গবন্ধুর মুখের কথায়
গর্জে উঠে আম জনতা
মনকে বাঁধে যুদ্ধ সুতায়।
বজ্র কণ্ঠের হুঙ্কার ধ্বনি
শুনে কাঁপে পাক বাহিনী
সাতই মার্চের ভাষণ শেষে
ঘটে গেল এক কাহিনি!
দেশটি জয়ের অঙ্গিকারে
নেমে পড়ে যুদ্ধে মানুষ
যুদ্ধ শেষে বিজয় এনে
লাল সবুজের উড়ায় ফানুস।
গণতন্ত্রের আন্দোলনে
নেতা তুমি অভয় দিয়ে
আসলে নিয়ে স্বাধীনতা
তাদের হতে ঠিক ছিনিয়ে।
মহান নেতা বঙ্গবন্ধু
নেই পরোয়া জেল অত্যাচার
অকুতোভয় ছিলে তুমি
নাও নি মেনে পাক অনাচার।
স্বাধীনতায় করলে উর্বর
আমার সোনার দেশের জমি
মহানায়ক হয়ে আছো
বঙ্গবন্ধু বিশ্বে তুমি ।
"রক্ত দিছি আরো দেব"
বজ্র কণ্ঠে বললে যখন
পায় জনতা ভাষণ শুনে
মনে শক্তি ফিরে তখন।
সাতই মার্চের ভাষণ দিয়ে
দেশ উপহার মোদের দিলে
স্মরণ করি শ্রদ্ধায় তোমায়
বঙ্গবন্ধু আছো দিলে।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন