somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=নিজেকে শুধরাও আগে=

১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



©কাজী ফাতেমা ছবি

যতদিন না তুমি আইনের প্রতি সম্মান দেখাচ্ছো
ততদিন তোমার দেশ সুশৃঙ্খল হবে না;
যতদিন না তুমি নিজেকে ঠিক রাখছো, আইনকে সম্মান দেখিয়ে,
ততদিন তুমি দেশের উন্নয়ন আশা করতে পারো না।

যতদিন তুমি ফুটপাতকে প্রাক্কালন কেন্দ্র হিসেবে ব্যবহার করছো,
ততদিন তোমার দেশের উন্নয়নের সু হাওয়া বইবে না।
যতদিন তুমি নিজ স্বাধীনতায় মোটো যান ফুটপাতে উঠিয়ে দিয়েছো,
ততদিন তুমি আইন ভঙ্গকারী অপরাধী হয়ে ইতিহাসের পাতায়
কলংকজনক অধ্যায় হিসেবে অমর হবে।

তুমি মনে প্রাণে চাও, যে তোমার দেশ হবে সবুজের আখড়া
তুমি চাও তোমার দেশ থাকুক পরিচ্ছন্ন
তুমি চাও তোমার শহর নগর থাকুক আলোর ঝলমলানি!
তুমি চাও মানুষ আইন মানুক, নীতিপথে হাঁটুক;
ঘুস দুর্নীতি হোক বন্ধ, টেন্ডারবাজি, সিন্ডিকেট মুক্ত দেশ হোক!

তুমি চাও মেধার হোক মূল্যায়ন,
আরও চাও তোমার দেশের নাম হোক বিশ্বজোড়া!
তুমি চাও কেউ না দেখাক ক্ষমতার দাপট,
এ'ও চাইছো, এখানো না হোক ধর্ষণ, খুনাখুনি
রাহাজানি ছিনতাই কিংবা গুম!

তুমি চাও রাজপথে থাকুক সুশৃঙ্খল যন্ত্র গাড়ির সারি!
গাড়ির চালকের চোখ দর্পনে থাকুক কেবল সম্মুখের পথ
না করুক কেউ ওভারটেক,
এও কী চাইছো না চাহিবা মাত্র চালক দেখিয়ে নিক লাইসেন্স;
নাবালক চালক তুমি চাও না অথবা মদখোর চালক।

চালকে চালকে রেষারেষি অথবা মুঠোফোন কানে থাকা চালক!
আর কী কী চাও তুমি হু!!
তুমি চাইছো ছেঁড়া পলিথিন না উড়ুক আর হাওয়ায়
সিগারেটের প্যাকেটটা সবাই রেখে দিক ঠিকঠাক ডাস্টবিনে,
চিপস খেয়ে ওরা যেনো না ফেলে দেয় ড্রেনে কিংবা পথে পথে।

নিজের বুকে হাত দিয়ে বলতো, কোন আইনটা তুমি ভঙ্গ করোনি!
অথবা কোন আইন মেনে তুমি এই শহরে ফেলছো অগণিত পা?
থুথু ফেলার সময় কী মনে হয়নি এ শহর আমার
ফুটপাত কিংবা যত্রতত্র নিলর্জ্জের মত
লজ্জাস্থান দেখিয়ে কী তুমি বসে পড়ো নি অবলীলায়?

তবে তুমি কীভাবে সুন্দর একটি দেশ চাও
কী করে চাও দেশ হোক উন্নয়নের ভাগাড়?
না না হবে না কিছুই হবে না, তুমি তোমাকে আগে ঠিক করে নাও,
তুমি তোমাকে আইনের মন্ত্রে বশ করে নাও
তুমি তোমাকে বুঝাও এ করবো না ও করবো না -এ অন্যায়
ন্যায়ের পথে তুমি একবার হেঁটে দেখো,
সারি সারি মানুষ হাঁটছে ন্যায় মাথায় নিয়ে।

তবেই না দেশ হবে সুন্দর পরিচ্ছন্ন, ঘুষ টেন্ডার
সিন্ডিকেটমুক্ত সোনার বাংলাদেশ।
(১৫/০৮/২০১৮)
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৪
১১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×