somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=কবিতায় তুচ্ছ মন্তব্য করো না কখনো=

০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



©কাজী ফাতেমা ছবি

এই যে শাকপাতা, কচু ঘেচু অকবিতার বেড়াজালে বন্দি করি
জানি তো জানি, এ কিছুই হয় নি, যত্তসব ছাঁইফাঁস
তোমরা যারা একটু মাত্র একটু- শতভাগের একভাগ পছন্দ করো
এসব অকবিতার শব্দ, আহা সেটুকুনই সুখ আমার
তাই নিয়ে, মনে ফের শব্দের পাহাড় গড়ি,
জানো তো আমার কিছুই নেই, কেউ নেই শুধু কবিতা আছে
যার বুকে নিরবে আমার বাস।

কখনো বলো না এসব কী লিখে যাচ্ছো ছন্দ নেই, নেই তাল
অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত কিছুই তো নেই শব্দে কিংবা লাইনে
যদি বলে দাও আহা এতে তো কাব্যিকতাও নেই,আমি ফুলাই গাল;
মানহীন শব্দের বুননে আর কী হতে পারে বলো...
মাত্রা তাল লয়, আমি কোথাও নেই, নেই কবিতার নীতি আইনে
আমার অকবিতা আমার বুকের ধন, আনন্দের ঢাল।

হয়তো কবি হয়ে উঠতে পারি নি,
অথবা লেখক বলে কেউ করবে না সম্বোধন, তাতে কী
আমাকে যতই অনুৎসাহ দাও তোমরা,
আমি কবিতার পিছু একটুও ছাড়িনি;
আমি বাস্তব লিখি, ঘটনা দুর্ঘটনা লিখি,
লিখি কল্পনাপ্রসূত কিছু প্রেমকাব্য অথবা ভালোবাসার কাব্য;
বড্ড আবেগী কিন্তু এসব ছাঁইফাঁস কবিতাগুলো নয় মেকি!
তোমরা যদি বলো ইশ! এসব কী, মুখ হয়ে যায় গুমরা
তবুও তোমরা যারা কবিতা ভালোবাসো থেকে যাবে সাথে কী?
যদি থাকো পাশে লিখে যাবো অযস্র কবিতা,
নিজেকে খুব সুখিও ভাববো।

আরে শুনো না, মেধা মননশীলতায় সবাই কী এক হয়?
স্মৃতিশক্তির জোরও নেই আমার, আমি নিঃস্ব;
কেনো যে লেখার সাথে পেতেছি মিতালী,
এখন কেবল ভয় আর ভয়
যদি লেখা ছেড়ে চলে যায় আমায়, ঝাপটে ধরবে
কিছু কষ্ট অদৃশ্য,
বিতৃষ্ণায় কাটিয়ে দিতে হবে অযস্র ক্ষণ-বুক লাগবে খালি
ভেতরবাড়ির দেয়াল তৈজসের হবে, হবে খুব ক্ষয়;
অবহেলায় তুচ্ছতায় তোমরা কী তাই বুকে গড়বে?
(০৮/১২/২০১৯)
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×