মন কথনিকা-৬২১১
মরে গেলে ভুলে যাবো, তোমায় আমায় সকল মানুষ;
বেহুদাই উড়াই আমরা, আজ এখানে স্বার্থের ফানুস;
ভালো কাজে মত্ত থাকলে, পাবো সুফল পরকালে;
কত পাপে ডুবে থাকি, না জানি কী আছে ভালে!
মন কথনিকা-৬২১২
ব্যস্ত সবাই মাটি দিতে, মরে গেলে আমি তুমি;
সকল বিত্ত ছেড়ে পাবো, সাড়ে তিন হাত মোটে জমি;
সে জমিতে সটান শুয়ে, গোরের আযাব কেমনে সইবো;
একলা একা দুঃখ সুখে, কার সাথে যে কথা কইবো।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২৬ রাত ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



