মন কথনিকা-৬৩০৩
আয় রে বৃষ্টি ভেঙ্গে আকাশ, জমিন জুড়ে জলের ধারা,
দে ভিজিয়ে ধানী জমি, ভিজা আমার শহর পাড়া,
আষাঢ় মাসের গাত্র বেয়ে, নামরে বৃষ্টি রোজই অল্প;
আয় না বৃষ্টি বস না পাশে, জমে আছে কত গল্প।
মন কথনিকা-৬৩০৪
ক্ষমা করো প্রভু আমার, বিগত পাপ আছে যত
দাও না মুছে ওগো আল্লাহ, বুকের ভিতর পাপের ক্ষত,
দাও হিদায়াত আমায় তুমি, শুদ্ধতা দাও মনের মাঝে
দাও ক্ষমতা তোমায় যেন, ডাকতে পারি অবিরত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

