“দোস্ত চলে আয় আমাদের এইখানে, শ্যাম্পেন খোলা হবে, লাফালাফি হবে! চরম মজা!” এক ছেলেকে দেখলাম মোবাইলে উচ্চস্বরে এই কথাগুলো বলতে বলতে টয়োটা ফিল্ডার নামক গাড়ি থেকে নামছে।আমি প্রাইভেট পড়িয়ে হেঁটে বাসায় ফিরছি। স্টেশান এরিয়া, বিকেল সাড়ে চারটা বাজে। দুই বাচ্চাকে দেখলাম গভীর আনন্দে একবার কলায় কামড় দিচ্ছে আরেকবার পাউরুটিতে কামড় দিচ্ছে। একজন আরেকজনকে বলছে- “আইজ দিনডা বালোই গেছে, কি বুলিস্?”তাদের দিনটা আরেকটু ভালো করে দেয়ার জন্য চারটা চকলেট কিনে পেছন পেছন গেলাম- “এই পিচ্চিরা,তোমরা কেমন আছো?” বাচ্চা দু’টা বেশ ভ্যাবাচ্যাকা খাওয়া চেহারায় একজন আরেকজনের দিকে তাকাল। আমি যতই বলি- চকলেট দুইটা নাও, একজনও নিবে না! অবশেষে ছোটটা সাহস করে লাজুক হেসে চকলেট দুইটা নিলো। জানলাম রেললাইনের পাশের বস্তিতে থাকে ওরা, সকাল থেকে বিকাল পর্যন্ত কাগজ টোকায় তারপর সন্ধ্যায় সের দরে বিক্রি করে। স্বামীবাগ পর্যন্ত হেঁটে এসে আমি ওদের বললাম-“হ্যাপি নিউ ইয়ার!” অবাক ব্যাপার! অপেক্ষাকৃত বড়জন লাজুক গলায় বলল- “হেপি নি’য়ার!” আমি রাস্তা পার হয়ে গেলাম। ওরা দুইজন রাস্তার ওপাশ থেকে টাটা দিলো।আশ্চর্যের ঘটনা হল- আমি শ্যাম্পেন পার্টির গল্প বলা দামী মোবাইল হাতে নেয়া তরুণের মধ্যে কোন স্বপ্ন দেখিনি!বরং দিন আনে দিন খায়, রাজনৈতিক দলের ক্যাডারদের হয়ে ককটেল ছোড়ে, অভাব অনটনে শিক্ষার চিন্তা যাদের কাছে বিলাসী স্বপ্ন, সেই ছেড়া তালি দেয়া ময়লা সোয়েটার পরা বাচ্চাগুলোরচোখে আমি আগামীদিনের অসাধারণ বাংলাদেশটার স্বপ্ন দেখছি। যেবাংলাদেশের দুই দরিদ্র শিশু যারা সামান্য দুইটা চকলেট পেয়ে অসামান্য সুন্দর একটা হাসি দিতে পারে একেবারে বিনামূল্যে!
"হ্যাপি নি ইয়ার"
নতুন ভোরের গান
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন
ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন
সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই
দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন
টাই চাই
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।