somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যানলার শুশ্রূষা

১২ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক


এই যে শুনছেন.......
এই যে শুনছেন।
মেয়েটি এমনভাবে ডাকল যেন আমায় চেনে!! কিন্তু আমিতো তাকে চিনিনি,তাই আমি ডানে বামে মুখ ঘুরিয়ে তাকে সাঁয় দিলাম যে আমি তাকে এই জন্মে তো দূরে থাক পূর্বের জন্মেও চিনি বলে মনে হয়না। আমি আবার অন্যমনস্ক হয়ে গেলাম।
এইযে আপনাকেই ডাকছি!!
আমি নিতান্তই হকচকিয়ে এবার তার দিকে তাকালাম,ভাবলাম তার মুখটা বোধ হয় এবার চিনতে পারি!কারন মানুষ তার মুখভঙ্গি বিভিন্ন সময় বিভিন্নরকম করে থাকে কিনা, কিন্তু মনকে ঘুষ দিয়েও মেয়েটিকে চিনাতে পারলামনা। তাই একান্তই হতাশ হয়ে জিজ্ঞেস করলাম
‘আপনি আমায় ডাকছেন’?
অপ্রস্তুতভাবে উত্তর পেলাম “হ্যাঁ”। আরে হ্যাঁ সে তো আমাকেই ডাকছে, কিন্তু কেন! এবার তার সমাধান হল, সে বলে উঠল
“এখানে দাড়িয়ে কি দেখছেন”?
ঠিক যেন এলাকার থানার নতুন দারোগার মতই কঠোরভাবে জিজ্ঞেস করল!!আমিও আসামীর মত করে জবাব দিলাম,
‘প্রকৃতি দেখছি’।
আপনার কি মনে হয় পৃথিবীর সকল প্রকৃতি কি এই বাড়ির বারান্দায় দেখা যাচ্ছে?
না ঠিক তা নয়;এই বারান্দার “মাধবীলতা” গাছটি খুব সুন্দর তো,তাই দাড়িয়ে দেখছিলাম।
কিন্তু এতক্ষণ? প্রায় আধঘণ্টা যাবৎ লক্ষ্য করছি আপনি ঠায় দাড়িয়ে ল্যাম্পপোস্টের মত একদিকে আলো দিয়ে যাচ্ছেন।
হ্যাঁ হতে পারে, প্রকৃতির সাথে দেখা হলে আমি যেন হারিয়ে যাই,পৌঁছে যাই অন্য জগতে,আর এই মরুশহরে তো তা হবার কথাই।
এতো কিছু বুঝিনা, এ বাড়ির মালিক, আমার বাবা, আর্মির মেজর তিনি আপনাকে দেখলে সত্যিই আপনি হারিয়ে যাবেন,সে বেজায় স্ট্রিক্ট। ভালোয় ভালোয় কেটে পড়ুন।
ও আচ্ছা!! সাবধান বাণী দেবার জন্য ধন্যবাদ;
অপ্রস্তুতভাবেই, যদিও চাইনি তবুও চলে যেতে হল। সে যেন ভুত তাড়ানোর মতোই ওঝা হয়ে আমার পেছনে লেগেছে।
‘’তবে হ্যাঁ মাধবীলতা গাছটি কিন্তু সত্যিই সুন্দর!!’
বলেই আমি অনতিবিলম্বে প্রস্থান করলাম। সে যেন পিছন থেকে বলল
“ধন্যবাদ”।
একবার ফিরে তাকাতে ইচ্ছে হচ্ছিলো, জানতে চেয়েছিলাম কেন এই ‘ধন্যবাদ’ কিন্তু কেন জানি মন সাঁয় দিলো না। মুখটাকে যুদ্ধে নিযুক্ত সৈন্যের মতোই এক দিকে অর্থাৎ; সোজা স্থির করে হাঁটা ধরলাম।
কিন্তু বেশিক্ষণ এভাবে হাঁটা গেলো না হাতে লাগানো ক্যাসিও ব্রান্ডের নকল ঘড়িটা, যেটা গত বছর একশ কুড়ি টাকা দিয়ে গুলিস্তানের ফুটপাত থেকে কিনেছিলাম সেটাতে চোখ পড়তেই লক্ষ্য করলাম নয়টা বাজে,সাথে সাথে হাতের খামটার দিকেও নজর পড়লো।
আজ দশটায় আমার চাকরীর ইন্টার্ভিউ দিতে যাওয়ার কথা,হঠাৎ পাদুকাদ্বয় ভীষণ বেগ পেয়ে গেলো। ঠিক কত কিঃমিঃ বেগে হাঁটা শুরু হল তা বলতে পারবোনা, তবে এটা নিশ্চিত যে অলিম্পিকে দ্রুত দৌড় প্রতিযোগিতার পাশাপাশি দ্রুত হাঁটার প্রতিযোগিতা থাকলে হয়তো তাতে বিজয়ী হতে পারতাম। তাই সে ব্যবস্থা না থাকায়; অতি দ্রুততার জন্যে প্রথম পুরস্কার সরূপ ‘হাঁপিয়ে উঠলাম’। আর পারছিনা, রিক্সা ছাড়া উপায় নেই,
এ্যাই রিক্সা যাবে?
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৫ বিকাল ৫:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×