somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাড়ী থেকে নারীর দূরত্ব

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বিশ্ব নারী দিবস!
আমরা বাংগালীরা জাতি হিসেবে কেমন জানি, কোন দিবস এলে ঐ বিষয় নিয়ে ভাববার সময় হয়। বাকিটা সময় আমরা একেবারেই উদাসীন।
শহীদ দিবস এলে,শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে এতো এতো টাকার ফুল কিনি যে , প্রায় ফুল বিক্রেতাই শহীদ হয়ে যায়। বাকি দিন গুলোতে শহীদ মিনারে জুতো নিয়ে হাটি, কলার খোসা,বাদামের খোসা শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেই।
বিজয় দিবস এলেই আমাদের ভাবোদয় হয় একদিন আমরা এতো নিস্বার্থ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে ছিলাম। বাকি সময়গুলো ভাবি কেনো এই গরীব দেশের জন্য খামোখা প্রান দিতে গেলো বেকুব গুলো?
আজও বুঝি তার হের ফের হবেনা। মার্কেট, শপিং মলে প্রায়ই যে শব্দটা পুরুষরা খালাস দেবো সেটা হলো " লেডিস ফার্স্ট "।
শহুরে অথবা, মর্ডান কালচারের নারীদের কথা না হয় আজ বাদই দিলাম।
কিন্তু আজ কি আমরা ভাববো ?
" যৌতুকের যুপকাষ্ঠে পুড়ে মরা রহিমার কথা,
অভাবের কারনে না খেতে পেয়ে পুষ্টিহীনতায় ভোগা সালেহার কথা,
টাকার অভাবে পঞম শ্রেনীতে পড়ালেখা বন্ধ করে বাল্যবিবাহ নামক দস্যুর হাতে তুলে দেয়া রাবেয়ার কথা "?
জানি ভাববোনা রাবেয়া সালেহাদের নিয়ে ভাববার সময় আমাদের নেই। আমরা ভাবি প্রিন্সেস, এ্যাঞ্জেল নিয়ে।
আজ নারী দিবস হিসেবে একজন মানবেতর চিকিৎসকের মনোভাবটা কি দেখুন.......
"গত তিন বছর থেকে আল্ট্রাসনোগ্রাফী করি।
ভালো মন্দ অনেক কিছুর সাথেই সখ্যতা গড়ে তুলতে হয়েছিল।
পুরুষ ডাক্তার এর কাছে প্রেগনেন্সীর আল্ট্রা আসা মানেই বুঝতে হবে
"ডাল মে কুছ কালা হ্যায়। "
অনেক মহিলা সনোলজিস্ট থাকার পরেওকিছু রোগী আমার কাছে কেন আসতো সেইটা আমি অনেক পরে বুঝেছি।
সেটা আর কিছুনা সেক্স জাস্টিফাই করা।আমার পরিষ্কার মনে আছে, একটা রোগী আমাকে রীতিমত হুমকি দিয়েছিল সেক্স বলতে না পারলে আমার খবর করে দেবে।
এভাবেই চলছে। আমি লজ্জা আর ঘৃণায় মাঝে মাঝে মেশিন নষ্ট বলে ছেলে মেয়ে না বলে টাকা ফেরত দিতাম।
আমাকে গালি, আর মেশিন এর চৌদ্দ গুষ্টির তুলাধুনা করে তারা বাড়ী যেতেন।
প্রথম দুইটা মেয়ে হওয়া মহিলাকে তৃতীয় মেয়ে হবার সংবাদ দেয়াটা ছিল সবসময় ভয়াবহ।
যে কোনকারনেই হোক কারো তিন মেয়ে থাকলে আমার ভীষন মজা লাগে।আমি বলি, যাহ, আমি দুই মেয়ের পরে তৃতীয় মেয়ে দেখলেই বলতাম, ভালোতো,পদ্মা, মেঘনা, যমুনা সব এখন আপনাদের ঘরে,কি মজা!!
আমার কথা শেষ হতে না হতেই উনারা রাগতস্বরে বলতেন,আমরা কষ্টে বাঁচিনা, আর উনি ঢং দেখাইতেছেন ।
প্রেগনেন্ট মহিলাকে স্বামী কিম্বা শ্বাশুড়ী /ননদ ঝাড়ি দিতেও দেখেছি।এটা অনেক পরে বুঝেছি, তাই আমিও সেক্স বলা নিয়ে অনেক সতর্ক হয়ে গেছি। আর সেক্স বলা যে খুব সহজ তা কিন্ত নয়।
ভুল হবার চান্স থাকে ১০০০ : ১।
বোঝা না যাওয়ার সম্ভাবনা ১০০: ১।
বিশ্বের অনেক দেশেই আল্ট্রাসনোগ্রাফি রুম এর সামনে একটানোটিশ ঝুলায়,
" সেক্স ডিটারমিনেশান ইস স্ট্রক্টলী প্রোহিবিটেড "।
এটা গভর্নমেন্ট রুল!
আমি ও স্বপ্ন দেখি আমাদের দেশেও এই আইনচালু হবে,
ভ্রুণ হত্যার মত বাজে কাজ বন্ধ হবে!নারী দিবসে এই হোক আমাদের অঙ্গীকার!
সকল নারীর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।আমার কাছে এই দিন উদযাপন এর তেমনকোন যৌক্তিকতা নেই।
আলাদা করে দিবস না করে,সম্মান প্রদান প্রতিদিনের হোক, এটাই চাওয়া।"
আমার (পথিকের) প্রত্যক্ষ দেখা অনেক কন্যাশিশুর ভ্রুন আমি দেখেছি ময়লার ডাস্টবিনে কুকুরের ভোজ হতে,নর্দমার জলে ঢেউয়ের তালে দোল খেতে ........
যে দেশের প্রকৃত নারী সমাজ আজও নিষ্পেষিত, সে সমাজের ভবিষ্যৎ বানী ব্যার্থ।
নজরুলের সেই দুলাইন আজও আহাজারি করে ছুটছে দ্বারে দ্বারে .........
"পৃথিবীর যাকিছু চিরকল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।"
পথিকের দুলাইনঃ
" তোরা করিসনে ভেদ নর নারীর মাঝে,
রুপে লক্ষ্য না করিয়া, লক্ষ্য কর কাজে।
সেই মানবেতর চিকিৎসকের নাম: মৃণাল সাহা
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×