somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদায় বেলা

০৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনের সোনাঝরা দিনগুলি সব শীতের পাতার মতো ঝরে যায়। দেখতে দেখতে কলেজ জীবনটা শেষ হয়ে গেল। আর মাত্র একটা দিন পরই ছাত্র জীবনের সবচয়ে আনন্দময় অধ্যায়টার ইতি ঘটবে ভাবতেই পারছিলামনা, চারটি বছরের হাসি আনন্দের দিনের স্মৃতিগুলো সব মনের আয়নায় ভেসে উঠছিলো। খুব নস্টালজিয়ায় ভুগছিলাম, হায়রে জীবন, এভাবেই হয়ত মানুষ বড় হয়ে যায় ...কিন্তু তারপরও নিয়তির লিখন মেনে হয়ত কাজের টানে আমাকে ছুটে যেতে হবে বহুদুরে, হয়ত এই আমি একদিন অনেক বড় কিছু হয়ে যাব, আমার জন্য পৃথিবী তার চলার গতি শ্লথ করবেনা, সে তার নিজের গতিতেই চলবে, ক্লাস হবে আগের মতই আবার আরেকটি ব্যাচের আগমন ঘটবে এবং নিয়ম মত তারাও বিদায় নিবে, কলেজের পাশের কৃষ্ণচূড়া গাছে যে হলদে পাখিটা থেকে থেকে ডেকে উঠতো, সেও হয়ত ডাকতে ডাকতে একদিন থেমে যাবে, স্মৃতির সাগরে হঠাৎ কোনদিন ভেসে উঠবে এক টুকরা সুখ। কিন্তু কলেজ জীবনের সেই দুষ্টুমি ভরা দিনগুলি, ক্যাম্পাসের কোনায় সেই আড্ডা, কিংবা দলবেদে ঘুরে বেড়ানো, নিরবিচ্ছিন্ন সুখের সেই কলেজ জীবনটা আর কখনোই ফিরে পাবোনা। ভাবতে বড়ই কষ্ট হয়। কিন্তু নিয়তির টানে থেমে থাকবেনা আমার জীবন তরীও, কৈশোর থেকে যোবন , যোবন থেকে প্রোড়ত্ত, প্রোড়ত্ত থেকে বাধ্রক্য –জীবনের এই সরলরৈখিক গ্রাফ কখনো বৃত্তাকার হবেনা। কিন্তু তারপরও হয়ত কোনদিন একাকী রাস্তায় চলতে চলতে মন চলে যাবে ক্যাম্পাসের সেই লাল চত্বরে কিংবা কলেজের পাশের আলমগীর ভাইর দোকানের চায়ের কাপে। হয়তো কোন একদিন জনসমুদ্রে চলতে চলতে কাউকে দেখে কিছুক্ষনের জন্য থেমে যাবো তারপর নাম মনে করার চেষ্টায় কিছুক্ষন তাকিয়ে থাকা এরপর দোস্ত কেমন আছিস বলে জড়িয়ে ধরা, এসবই হয়ত কোন একদিন হবে। আবার হয়তোবা কোনদিন পথে চলতে গিয়ে বাসের পাশের সীটের কোন বয়োবৃদ্ধকে দেখে মনে হবে সেই প্রিয় শিক্ষকটির কথা, যার হাতে গড়া সেই কাদামাটির পুতুল এই আমি আজ সময়ের আগুনে পুড়ে বড় বেশি রুক্ষ, হয়তো কিছুটা পরিণত। সবই হয়তো আমার মনের কল্পনা, হয়তো আর কখনোই ফিরে পাবোনা সেই প্রিয় মানুষগুলোকে, ফিরে পাবোনা কলেজ জীবনের সেই সোনা রাঙা দিনগুলোকে। হায় সময় কেন কেবলই একদিকে বয়ে যায়, মানুষ কেন বড় হয়ে যায়।
কলেজটা যেন অদৃশ্য মায়ার জালে আমায় আষ্টেপৃষ্ঠে বেধে ফেলেছে। কলেজটা ছেড়ে চলে যাবো ভাবতেই মনের গহীনে যেন চিন চিন করে উঠে। এইতো গতকাল বিকালে এই চেনা পরিবেশটা ছেড়ে চলে যেতে খুব খারাপ লাগছিলো তাই হাটতে হাটতে কলেজের সামনের লেকটার সামনে গেলাম এবং লেকের পানিতে নিজেকে দেখে চেনার চেষ্টা করলাম, হ্যাঁ ঠিকইতো আছি শুধু মনে হলো নাহ কাল থেকে আমি আর এই কলেজের ছাত্র নই, পানিতে হাত দিয়ে ছুঁয়ে দেখলাম একদম ঠাণ্ডা লাগলোনা, মনে হলো যেন আমার বোবা হৃদয়ের অশ্রুর মত উষ্ণতা দিয়ে পরম মমতায় কাছে টানতে চাইছে, আজলা ভরে পানি নিয়ে ফিসফিস করে বললাম তোদের খুব মিস করবোরে।

মোঃ শাহাদাত হোসেন

[email protected]
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×