somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি মিথ্যে বলছি

০৫ ই মার্চ, ২০০৬ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন এক বন্ধুর সাথে কথা বলছিলাম - ছেলেটি তার জিপিএ নিয়ে যারপরনাই চিন্তিত। আমি জিগ্গেষ করলাম "ধুশ শালা - তুই পড়ার পড়ছিস - জানিস তো জিনিস টা কি - তাহলে আজাইরা চিন্তা করিস কেন????" আরিফ বলল:"আরে গাধা - জাইনা কি ধুইয়া পানি খাব???? আমি কি জানি ঐটা দেখে চাকরি পাবো না আমার সারটিফিকেট দেখে দিবে???"

আমি চুপ।

কথা সত্য বলেছে ছেলে। বাংলাদেশএ কারিগরি শিক্ষার দাম নেই - দাম নেই ক্রিয়েটিভিটির। কানাডা তে একটা ছেলে চিনি আমি - সারা সপ্তাহ ধরে সে খালি আকে - এবং শুধু রবিবার সকাল সকাল চার্চের সামনে গিয়ে একাধারে সাজিয়ে বসে সিগারেট টানে - সবাই বের হয়ে একটা একটা করে ছবি কিনে নিয়ে যায় - এভাবেই তার সপ্তাহ চলে যায়। ছেলেটি আমার কাজও প্রিন্ট করে 50 ডলার এ বিক্রি করেছে...

চিন্তা করুন আমি যদি আমার কাজ নিয়ে মসজিদের সামনে দাড়িয়ে থাকি তো কি হবে?

লোকজন 50 ডলার দুরে থাক - 50 টাকা ও দিবে না - 2 টাকা দিয়ে বলবে "বাবা - বাসা থেকে বের করে দিয়েছে কি?" অথবা "দাড়ি কাটার পয়সা নেই?"

বাংলাদেশএ বেকারত্ব সমস্যা। অথচ যারা বেকার তাদের মাঝ থেকেই মানুষ গিয়ে বাইরে বেশ ভালো জব করছে - পয়সাও পাচ্ছে । তার মানে কি? দোষ টা কি ছেলেটার? নাকি আমাদের দেশের সিসটেম এর?

নাহ সিসটেমের দোষ আর আমি দিবনা। বাংলাদেশে এখন 200 বছর আগের বৃটিশ সিসটেম চলে - হয়তো পশ্চাৎদেশের ব্যাথা ভুলতে পারিনি দেখেই আমরা কখন পরিবর্তন করবার কথা ভাবিনি- ভালো ভাবে। রনসেন গুপ্ত টাইপ লেখক পর্যন্ত ভেবেছে - আমরা ভাবিনি! আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বাপ দাদার পথে - কারন তারা ভালো পথ দেখিয়েছেন। এই জন্যই বাংলাদেশের সিভিল এভিয়েশন 186 কম্পুটার চালাতে লজ্জ্বা বোধ করে না - এ যে আমাদের ট্রেডিশন!!!!!!!

বোঝেনা 186 এখন আর চলে না - এ যুগ পেন্টিয়াম 4 এর যুগ - 186 এর নয়।

আমি মিথ্যে বলছি।

খোদা করুন - আমাকে মিথ্যুক বানাক।

তবুও - আমাদের ভাবনা কে পরিবর্তন করুক।

মামার জোরে চাকরি আর কতদিন নেব? যার মামা নেই সে সব থাকতেও কি কিছু করে খেতে পারবেনা

শেষ করি একটা গান দিয়ে... মাথায় ঘুরছে

মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে
একটু সহানুভুতি কি
মানুষ পেতে পারে না?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×