somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই সেট লোক তত্ত্ব !

০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাপ্তাহিক ছুটির দিন যেকোনো অফিস,কল-কারখানার একটি স্বাভাবিক বৈশিষ্ট্য । বাংলাদেশে শুক্রবারই সাধারণত সাপ্তাহিক ছুটির দিন হিসেবে পালন করা হয় । অবশ্য বিভিন্ন ব্যাঙ্ক,স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শুক্র-শনি ২ দিন সাপ্তাহিক বন্ধ দেখা যাই।
তবে বিভিন্ন বেসরকারী অফিস,মার্কেট বিভিন্ন স্থানে সোম,মঙ্গল অন্যান্য দিনেও সাপ্তাহিন ছুটির দিন হিসেবে পালন করা হয় । এতে জনসাধারণকে বিভিন্ন ভোগান্তিতে পড়তে দেখা যায়। অনেকে গুরত্বপূর্ণ কাজ করতে এসে দেখে প্রতিষ্টানটি খোলা নেই। ব্যাঙ্কসমূহ শুক্র-শনি ২ দিন বন্ধ থাকায় অনেক গুরুত্বপূর্ণ কাজ-কর্ম অর্থের অভাবে স্থগিত থাকতে দেখা যায় ।
সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দেশের জিডিপি ব্যাপক পরিমাণ কমে যায় । একটি দেশের লক্ষকোটি টাকা ব্যয়ে তৈরি অবকাঠামো কোন কাজে আসে না । কোটি কোটি টাকা দামের মেশিনারিস অলস পড়ে থাকে।
তাইবলে আমি দেশের মানুষকে প্রত্যেকটি দিন গাধার মত খাটানোর পক্ষপাতী নই। সারা সপ্তাহে অমানুষিক খাটুনির পর এই দিনগুলো মানুষের জীবনে বুস্ট হিসেবে আসে। তারা পরিবারের সাথে অনেকদিন পর সময় কাটাতে পারে, দুরের কোথাও ঘুরতে যায়, টিভি-সিনেমা দেখে , বেঁচে থাকার অর্থ খুঁজে পায়। কিন্ত এই সাপ্তাহিকদিনগুলোর ব্যাপক পরিমাণ অর্থনৈতিক ক্ষতির কথাও অস্বীকার করা যায় না।
এসমস্যার একটি সহজ সমাধান আছে। প্রত্যেকটি প্রতিষ্ঠান যদি ২ সেট লোক নিয়োগ করে তবে দেশের কোন অর্থনৈতিক কার্যক্রম স্থবির হয়ে থাকত না। তারা সপ্তাহে ৪ দিন , ৪ দিন করে কাজ করবে (৩ দিন ফুল,একদিন হাফ)। একসেট রবি,মঙ্গল,বৃহস্পতি ও শুক্রবার সকালে কাজ করলে , আরেকদল শনি সোম,বুধ ও শুক্রবার বিকেলে কাজ করবে।
এতে বিভিন্ন প্রকার সুবিধা আছে যেমন
১/ রিসোর্সের পূর্ণ ব্যবহার হবে।
২/ সময়ের পূর্ণ ব্যবহার হবে।
৩/ দ্বিগুণ পরিমাণ কর্মসংস্থান হবে।
৪/ সকলে আউটসোর্সিংসহ বিভিন্ন অর্থনৈতিক কাজকর্মে নিজেকে জড়িত রাখতে পারবে।
৫/ যারা অফিসের কারণে নিজেদের দোকানপাট ,ব্যবসা-বাণিজ্য দেখাশোনা করতে পারে না তারা উপকৃত হবে।
৬/ ছুটির দিনগুলোতে বিভিন্ন বিনোদনস্পটগুলোতে ভিড় কম থাকবে।
৭/ ট্রাফিক কিছুটা কমবে।
৮/ বিভিন্ন পরিবার আছে যেখানে স্বামীস্ত্রী দুইজনেই সারাদিন অফিস করে । ফলে তাদের বাচ্চাদের ঠিকমত দেখাশোনা করতে পারে না। আমার এক পরিচিত দম্পতি আছে যাদের বাচ্চার বয়স ৬ বছর পার হওয়ার পরেও কথা বলতে পারে না, শুধু কার্টুন দেখলে একটু হাসতে দেখা যায়। এধরণের হাজার হাজার পরিবার এতে উপকৃত হবে
৯/ মানুষ একসময় অন্যান্য প্রাণীর মত খদ্যনির্ভর প্রাণি ছিল। তাদের সকল কাজকর্মের প্রধান উদ্দেশ্য ছিল খাদ্যসংগ্রহ। সভ্যতার অগ্রগতির সাথে সাথে তারা বিভিন্ন শিল্প- সাহিত্যের অগ্রগতি করলেও বর্তমান কর্পোরেট লাইফ তাদের আবার রোবটে পরিণত করছে। এ পদ্ধতি চালু থাকলে তারা আবার বেশি করে বইপত্র পড়ার মাধ্যমে,সিনেমা দেখে নিজেদের মেধা ও জ্ঞান বৃদ্ধি করতে পারবে।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

×