somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

জেহাদি

লিখেছেন চূড়ান্ত, ১৩ ই মে, ২০১৫ ভোর ৪:৫২

তোমাদের মস্তিষ্কে এখনো মধ্যযুগ ,
নর্দমার পাকে পাক খাচ্ছ তোমরা
কীটের মতো বেড়ে চলছ ,
ভাইরাস বহন করছ শরীরে -
বিষাক্ত-হিংস্র-জঘন্য ভাইরাস ।
অসভ্য উন্মাদনায় তোমরা উন্মত্ত ,
তোমাদের মস্তিষ্কে কেবলই অশ্লিল চিৎকার ,
হিংস্র জন্তুর মতো -
দাঁত বের কর ক্ষণে-ক্ষণে ;
রক্তাক্ত , ক্ষত-বিক্ষত কর 'মানুষ'-কে
ধ্বংস কর সভ্যতার প্রতিটি অগ্রগামী পদক্ষেপ -
কোন এক কল্পিত স্রষ্টার নির্দেশে ,
যা... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৩৫ বার পঠিত     ০ like!

দানব

লিখেছেন চূড়ান্ত, ০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৪

মানুষ বলতে এখন আর -
সব মানুষ নয়, গুটিকয়েক মানুষজন।
অনেক ভাগ হয়েছে ;
সবচেয়ে হিংস্র যারা,
তাদের দানব বলেই ডাকি।
মূলত লুসিফারের উগ্র সমর্থক,
হত্যার ধ্বংসযজ্ঞ চালায় -
বেহেস্তের উগ্র বাসনায় ;
নিষ্পাপদের বলী দেয়,
বিধর্মী, নাস্তিক, কাফের, মুরতাদ,
ইত্যাকার বিশেষণ-যোগে।
মন্ত্র উচ্চারনে, ক্রমাগত চলে
ধ্বংসের অসভ্য খেলা -
"নারায়ে-তকবির, আল্লাহু-আকবর"।
তারা দানব, হিংস্র দানব,
হাতে ধরে রাখা -
হিংস্র দানবীয় অস্ত্রই তার প্রমাণ।... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২২ বার পঠিত     ১ like!

জেহাদি

লিখেছেন চূড়ান্ত, ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩০

কোন্ উন্মাদনায় আজ তুমি ব্যবচ্ছেদ কর -
শরীর, মস্তক, চাপাতির হিংস্র আঘাতে ?
কি পাও, কিসের আশায় ?
কোন্ ভ্রান্ত বিশ্বাসে -
তোমার একটুকু গ্লানি নেই ?
অনুশোচনা হয় না তোমার ?
এই তোমার শিক্ষা - তোমার ধর্মের ?
বিবেককে মেরে-পিষে,
আজ চাপাতিই তোমার সম্বল।
ছিঃ ধিক্কার তোমায়,
ধিক্ তোমার ধর্ম, তোমার আল্লাহ্।
বেহেস্তের বাসনায় তুমি আজ -
হিংস্র জন্তুর চেয়েও... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪২ বার পঠিত     ২ like!

নতুন বাঙলাদেশ

লিখেছেন চূড়ান্ত, ২৮ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫৮

কোথায় গেলে তুমি,তোমরা ?
দেবে ডাক - কে বা কারা ?
অচলায়তনকে সচল করার অভিপ্রায়ে,
নামব পথে, রাস্তায়, ঘাটে ;
হাংরিয়ালিজম জেগে উঠবে আবার।
এবার প্রতিপক্ষ শুধু রাষ্ট্র নয়,
নয় শুধু সরকার ;
ধর্ম আর যত নোংরামো,
সবই আছে তালিকায়।
শ্মশান,গোরস্থান, রেল-স্টেশন,
রাস্তাঘাট, পথ-প্রান্তর,
মারজুয়ানার ধোঁয়ায়, ধোঁয়াটে করব বায়ু,
ধ্বংস করব ধর্ম নামের -
ক্রমব্যাপ্তমান ভাইরাস।
কাশতে-কাশতে,
মানুষ উন্মোচন করবে নতুন মানুষ,
পুরোনো রাষ্ট্র, নতুন বাঙলাদেশ। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     ০ like!

হারিয়ে দিয়েছ

লিখেছেন চূড়ান্ত, ১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৯

সেদিন পাতাবাহার গাছটার মৃত্যুতে -
তোমার চেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম,
তোমার বড্ড প্রিয় ছিল তো -
তাই সকাল-বিকাল পানি দিয়েছি,
দেড় ঘন্টা ধরে পাতা ছেঁটেছি,
শুধু তোমার প্রিয় বলে।
তোমার সব কষ্টে পাল্লা দিয়ে -
তোমার চেয়েও বেশি কষ্ট পেতে চেয়েছি।
আজ এই প্রবল কষ্টে -
যে কষ্ট আমার বিগত সকল কষ্টকে হার মানায়,
এই শূন্যতা ভরা তুমুল কষ্টে বিপর্যস্ত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮১ বার পঠিত     ১ like!

আত্মহত্যা

লিখেছেন চূড়ান্ত, ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩২

হঠাৎ করে হারিয়ে যাওয়ার
মানে কি- শুধুই হতাশা
একটা আশাহত হৃদয়,
নাকি আরও অনেক কিছুই !
ক্ষোভ, বিতৃষ্ণা
একটা বিদ্বেষ —
রাষ্ট্রের এককের প্রতি।
যত নিয়ম-শৃঙ্খল-রীতিনীতি
মূলত বেড়াজাল,
আর অহেতুক —
মানহানি, মান-অপমানের
এক অদৃশ্য দেয়াল ;
ক্রমাগত হৃদয়াঘাত,
চারপাশ থেকে —
ক্রমাগত মানসিক পীড়ন।
তারপর ক্ষোভ-বিদ্বেষ
পরিবার, সমাজ ইত্যাদির... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     ০ like!

শুধু একটু আগুন চাই

লিখেছেন চূড়ান্ত, ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫২

আক্রোশ আর ঘৃণা জমছে মানুষের মাঝে,
বেজন্মা অনুভূতির মত যাদের —
অনুভূতিগুলোকে মনে হয়,
সেই অশিক্ষিত-বর্বর মানুষেরাই হয়তো -
দাঁড়াবে রুখে।
অন্তহীন অপেক্ষার কথা -
আমরা বলে যাই,
তারা করে দেখাবে হয়তো ;
পরিবর্তনের ভাষা জানা নাই,
তবু তাদের চেয়ে কে জানে ভালো!
অসহায়, হয়তো জ্ঞানের-অতীত শক্তিই
তাদের একমাত্র আশ্রয়;... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     ০ like!

মধ্যবিত্তের কথা

লিখেছেন চূড়ান্ত, ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬

ব্যথা-ক্ষুধা-দারিদ্র
চারদিকে হাহাকার-ক্রন্দন,
আমার কিছুই করার নেই
আমি মধ্যবিত্ত একজন।

রাহুর গ্রাসে পতিত তারা,
আমি মধ্যবিত্ত—
তাই শনির আক্রোশে
আমি ছন্নছাড়া।

কারও আবার বৃহস্পতির সাড়া
নির্দ্বিধায় ঘুমাচ্ছে তারা,
হচ্ছে বিদ্বেষ-ঘৃণা
জাগছে ক্রোধ-উন্মত্ততা।

নেই কিছুই করার-হয়তো,
আমি যে মধ্যবিত্ত;
এপাড়া-ওপাড়া ঘুরছি ক্ষ্যাপার মতো
পদ্যেই ক্ষান্ত হচ্ছে আমার চিত্ত। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২০৭ বার পঠিত     ০ like!

নিপীড়িত

লিখেছেন চূড়ান্ত, ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১

একটি বিড়ালছানার আর্তনাদ,
তার তীক্ষ্ণ কান্নার স্বর,
ভেসে আসছে ওপাশ থেকে ;
হয়তো পিড়িত হচ্ছে সে -
তারই কোন সবল স্বজাতির
উদ্ধত প্রবল হাতে।
অসহায়, নিপীড়িত
আজ শুধু ঘৃণাই তার সম্বল ;
আর কিছু করবার শক্তি হয়তো নেই,
কিন্তু একদিন সেও বড় হবে
আর সেই উদ্ধতের -
প্রবল শক্তিও হবে ক্ষয়;
হয়তো সেদিনই - প্রতিশোধের দিন
ঠিক করে রেখেছে - সে মনে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     ০ like!

হতাশার ঢেউ

লিখেছেন চূড়ান্ত, ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৫

হতাশারা আজ ঢেউ তুলেছে,

ডুবিয়ে মারবে বলে -

পণ করেছে তারা।

ক্লান্তিরা আজ হাপ ছেড়েছে -

অতল ক্লান্তিতে।



বিষণ্ণতা বাঁধ ভেঙ্গেছে, ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     ০ like!

একটি ধর্ষণ ও অতঃপর

লিখেছেন চূড়ান্ত, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩০

সবাই এখন নির্বিকার

আবার ঘুমুতে যাবে।

একটি জীপ সশব্দে সবার ঘুম ভেঙ্গে দিল

ফেলে গেল একটা শরীর ;

হিংস্র জন্তুর নখের দাগ,

ক্ষত-বিক্ষত -

এখন সে শুধুই লাশ। ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     ০ like!

সমাজ-বন্দি

লিখেছেন চূড়ান্ত, ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৮

আমি বন্দি -
যে বন্দির জবানবন্দি কেউ নেয় নি,
নিবে-না।
আমি বন্দি -
কারন আমার মন বন্দিত্ব মানে না,
আমি শৃঙ্খল ভাঙতে চাই
তাই এ- বন্দিত্ব আমার পরিনয় ;
আমার উপর চাপিয়ে দেওয়াা রীতিনীতি -
আর যত সব নিয়ম কানুন
সব থেকে আমি মুক্তি চাই।
আমার মন মুক্ত,
তবুও ডানা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯২ বার পঠিত     ০ like!

বিজয় দিবস ও বাংলাদেশ

লিখেছেন চূড়ান্ত, ১৬ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৩৩

আজ বিজয়ের ৪৩ বছর পূর্ণ হল। এই দিনটি আমাদের জন্য একটি বিশেষ দিন। এই দিনটি মনে করিয়ে দেয় - আমরা '৭১-এ বিজয় অর্জন করেছি, শত্রুমুক্ত হয়েছি।
সত্যিই কি শত্রুমুক্ত হয়েছি? হ্যা - আমরা সার্বভৌমত্ব পেয়েছি, কিন্তু আমাদের আভ্যন্তরীণ শত্রুর অভাব নেই। স্বাধীনতার বিরোধীরা এবং তাদের অনুসারীরা আজও সক্রিয়। গোটা বাংলাদেশ অপরাধে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫০ বার পঠিত     ০ like!

কবি

লিখেছেন চূড়ান্ত, ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

স্বপ্ন ছিল যার গান গাওয়ার
সে আজ কবি হল।
না সে কবির কাব্য কখনও ছাপা হয়নি -
হয়তো হবে না।
আসলে সে স্বভাব কবি ;
তার কবিতায় প্রেরনা নেই,
আছে শুধুই নিরাশার হতাশ অভিব্যক্তি।
তার কবিতা কেন ছাপবে ?
কেন পড়বে মানুষ ?
তার কবিতায় মাধুর্য নেই
রোমান্টিকতা কিংবা আশাবাদও নেই
অনেকটা হতাশ ব্যক্তির উপাখ্যান -
মূলত দুঃখ কিংবা কষ্ট।

হতাশা মানে শুধু... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     ০ like!

একটি খুন ও অতঃপর

লিখেছেন চূড়ান্ত, ২০ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:৩৫

ময়নাতদন্ত চলছে ,
কেটে-কেটে দেখছে লাশটাকে ;
এভাবে স্তুপে-স্তুপে কাটা লাশে ভরে যাচ্ছে —
লাশ-কাটা ঘর ।
ময়নাতদন্তের ফাইলে ভরে যাচ্ছে ডাক্তারের টেবিল ;
আর এক-একটা খুনের কেস -
এক-একটা ফাইল ,
ভরিয়ে দিচ্ছে পুলিশের আলমারি ।
অবশেষে খুনিকে ধরার আপ্রাণ চেষ্টা ;
ফলাফল শূন্য ।
চলতে থাকে পূঁজিবাদের দালালদের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৭৭২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ