somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয় দিবস ও বাংলাদেশ

১৬ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বিজয়ের ৪৩ বছর পূর্ণ হল। এই দিনটি আমাদের জন্য একটি বিশেষ দিন। এই দিনটি মনে করিয়ে দেয় - আমরা '৭১-এ বিজয় অর্জন করেছি, শত্রুমুক্ত হয়েছি।
সত্যিই কি শত্রুমুক্ত হয়েছি? হ্যা - আমরা সার্বভৌমত্ব পেয়েছি, কিন্তু আমাদের আভ্যন্তরীণ শত্রুর অভাব নেই। স্বাধীনতার বিরোধীরা এবং তাদের অনুসারীরা আজও সক্রিয়। গোটা বাংলাদেশ অপরাধে ছেয়ে গেছে আজ। খুন-ধর্ষণ-নির্যাতন এসব এখন নিত্যদিনের কথা। ইভটিজিং-ধর্ষণ এখন শুধু সামাজিক ব্যধিই নয় - মহামারী। সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক-হামলা-বিদ্বেষ এসব এখন সাধারন ব্যাপার।
ধর্ম শিক্ষা - এখন নৈতিক শিক্ষার বদলে ভিন্নধর্মীদের নিন্দা করা।
সন্ত্রাসী কর্মকান্ড, জঙ্গিবাদ, ফ্যাসিবাদ, মৌলবাদে - বাংলাদেশ এখন আর সেই স্বপ্নের বাংলাদেশ নেই।
গনতন্ত্র বলতে - বাংলাদেশে আদৌ কি কিছু আছে? বাংলাদেশ আজ আমলাতন্ত্র আর পরিবারতন্ত্রের জয়-জয়কারে ছেয়ে গেছে।
ঘুষ, দুর্নীতি - এসবে আমরা আজ পটু। ঘুষ দিতে-নিতে কেউ কার্পণ্য করে না - তাই এতে তেমন সমস্যা নেই। কিন্তু ঘুষ নিয়েও যে কাজ করে না - তাতেই তো সমস্যা। আর দুর্নীতি তো -এখন নীতির পর্যায়ে পরে।
এই হচ্ছে আমাদের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অবস্থা - সত্যিই দুঃখজনক।
আচ্ছা - এই বাংলাদেশের স্বপ্নই কি দেখেছিল মুক্তিযোদ্ধারা ? এই কি সেই স্বপ্নের বাংলাদেশ ?
সেই স্বপ্নের বাংলাদেশ থেকে আজকের বাংলাদেশ অনেক দূরে।
আসুন আমরা সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি। যেই বাংলাদেশ - "চাষাদের, মজুরের, মুটেদের.........আমারই দেশ সব মানুষের "। যেই বাংলাদেশের মন্ত্রণা হবে - "বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রীষ্টান, বাংলার মুসলমান - আমরা সবাই বাঙালী "।
আসুন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি - যেখানে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না। মানুষের পাশে মানুষ থাকবে সবসময়। কোন ধর্ষণ,হত্যা, নির্যাতন হবে না। আর কোন সামাজিক ব্যধি থাকবে না।
এ-সবই সম্ভব, যদি আমরা সবাই এক হই - একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।
আসুন আমরা সবাই মানুষ হয়ে বাঁচি। একটা সুন্দর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি। মানুষ হয়ে মানুষের পাশে থাকি। সকল অপশক্তিকে এক হয়ে প্রতিরোধ করি। স্বাধীনতা-বিরোধীদের অস্তিত্ব গুড়িয়ে দিই।
আসুন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলি - স্বপ্নের বাংলাদেশ - একটি সুন্দর বাংলাদেশ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×