তোমাদের মস্তিষ্কে এখনো মধ্যযুগ ,
নর্দমার পাকে পাক খাচ্ছ তোমরা
কীটের মতো বেড়ে চলছ ,
ভাইরাস বহন করছ শরীরে -
বিষাক্ত-হিংস্র-জঘন্য ভাইরাস ।
অসভ্য উন্মাদনায় তোমরা উন্মত্ত ,
তোমাদের মস্তিষ্কে কেবলই অশ্লিল চিৎকার ,
হিংস্র জন্তুর মতো -
দাঁত বের কর ক্ষণে-ক্ষণে ;
রক্তাক্ত , ক্ষত-বিক্ষত কর 'মানুষ'-কে
ধ্বংস কর সভ্যতার প্রতিটি অগ্রগামী পদক্ষেপ -
কোন এক কল্পিত স্রষ্টার নির্দেশে ,
যা একদিন ঘৃণাভরে প্রত্যাখ্যাত হবে -
সমাজ , রাষ্ট্র আর মানুষের কাছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


