ক্লোজআপ ওয়ানঃ কেমন আছেন?
সোনিয়াঃ ভাল আছি।
ক্লোজআপ ওয়ানঃ নিজেকে কি হিসেবে পরিচয় দিতে ভাল লাগে?
সোনিয়াঃ প্রথমত আমি একজন মানুষ। এরপরে একজন নারী। এরপরে নিজেকে শিল্পী ভাবতে ভাল লাগে।
ক্লোজআপ ওয়ানঃ “ক্লোজআপ ওয়ান” আপনাকে শিল্পী হিসেবে গড়ে তুলতে কতটুকু সাহায্য করেছে?
সোনিয়াঃ অনেক অনেক। আমি ছোটবেলা হতে গান গাইতে পছন্দ করতাম। কিন্তু আমি গান কে পেশা হিসেবে নেওয়ার কথা চিন্তা করতে পারতাম না। কারন আমি জানি এ পথ অনেক কঠিন। কিন্তু ক্লোজআপ ওয়ান আমাকে সাহায্য করেছে গানকে পেশা হিসেবে নিতে। যে জায়গায় যেতে কিছু মানুষের পুরো জীবন লেগে যায়, সেখানে আমাকে ক্লোজ আপ ওয়ান আমাকে মাত্র ৬ মাসে নিয়ে গেছে।
ক্লোজ আপ ওয়ান: আপনি গান কোথা হতে শিখলেন?
সোনিয়াঃ আমার গানের অনুপ্রেরণা ছিলেন আমার মা। আমার মায়ের হারমোনিয়াম এ আমার হাতেখড়ি। এরপর উনি গানের প্রতি আমার আগ্রহ দেখে আমার জন্য গানের শিক্ষক রাখেন। এর পরে আমি আলী আহমেদ ও গোলাম রওশান ওদের কাছ থেকে শিখেছি। এখন কানাডায় ওয়েস্টার্ন মিউজিকের উপরে প্রশিক্ষণ নিচ্ছি।
ক্লোজআপ ওয়ানঃ ভবিষ্যৎতে কি করার ইচ্ছা আচ্ছে?
সোনিয়াঃ আল্লাহ পাক যদি আমাকে সামর্থ্য দেন তবে আমার এদেশে সংগীত নিয়ে একটি প্রতিষ্ঠান করার ইচ্ছা আছে।
ক্লোজআপ ওয়ানঃ “ক্লোজআপ ওয়ান” কোন বিশেষ মুহূর্তের কথা মনে পরে?
সোনিয়াঃ যখন আমি প্রথম “ইয়েস কার্ড” পেলাম। সারাদিন রোদ-বৃষ্টি তে ভিজে এই কার্ডটি পাওয়া আমার জন্য ছিল বিশেষ কিছু।
ক্লোজআপ ওয়ানঃ এখন কি কাজ করছেন?
সোনিয়াঃ আমি দেশে আছি প্রায় ২ মাস। এর মধ্যে কিছু “লাইভ শো” করেছি, ৪ টি ছবিতে গান করেছি, এছাড়া আমার একটি অ্যালবাম রিলিজ হয়েছে।
ক্লোজআপ ওয়ানঃ গায়ক না নিলে কি হতেন?
সোনিয়াঃ আমি শিক্ষক হতাম। আমার বাবা শিক্ষকতা পছন্দ করতেন।
ক্লোজআপ ওয়ানঃ ভক্তদের আপনার প্রতি যে প্রত্যাশা, তা আপনার উপর কতটুকু চাপ সৃষ্টি করেছে?
সোনিয়াঃ এটিকে আমি চাপ না বরং আমার দায়িত্ব মনে করি।
ক্লোজআপ ওয়ানঃ “ক্লোজ আপ ওয়ান-২০১২” এর প্রতিযোগীদের জন্য কি বলবেন?
সোনিয়াঃ আমি তাদের কে একটা কথাই বলতে চাই “নিজের সেরাটা দাও, যারা বিজয়ী হবে তাদের কে অনেক পরিশ্রম করতে হবে, আর যারা মূল পর্বে যেতে না পারবে, তাদের ভেঙে পরার কিছু নেই, কারন লক্ষ্য অটুট থাকলে বিজয় আসবেই”।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




