ক্লোজ আপ ওয়ানঃ বাধন কেমন আছেন?
বাধনঃ জী, ভালো।
ক্লোজ আপ ওয়ানঃ আপনি এখন কি করছেন?
বাধনঃ আমি একজন প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ার। আর সামনে আমার দ্বিতীয় একক এ্যালবাম আসছে ফেব্রুয়ারীতে।
ক্লোজ আপ ওয়ানঃ নিজেকে কি হিসেবে পরিচয় দিতে ভাল লাগে?
বাধনঃ আমি একজন শিল্পী প্রকৌশলী। আমি গাইতে ভালবাসি, তাই এটাকে আমার পেশা হিসেবে নিতে ইচ্ছা করে না।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান আপনার জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে?
বাধনঃ অনেক, অনেক। আমার মনে পরে তখন সবে মাত্র “ইন্ডিয়ান আইডল” শেষ হয়েছিল। আমরা দেখেছি কিভাবে একটি সাধারণ ছেলে তার মেধার জোরে অসাধারণ হতে পারে। তাই আমিও ভাবলাম চেষ্টা করতে দোষ কি?
ক্লোজ আপ ওয়ানঃ গান কোথা হতে শিখলেন?
বাধনঃ আমার বয়স যখন ৪ তখন আমাকে একটি হারমোনিয়াম কিনে দেওয়া হয়। এছাড়া আমি বগুড়া শিল্পকলা একাডেমী তে ৫ বছর শিক্ষা নিয়েছি। এছাড়া নরুল ইসলাম স্যার ও রিপন দত্ত স্যারের কাছ থেকে শিখেছি।
ক্লোজ আপ ওয়ানঃ “ ক্লোজ আপ ওয়ান” এর পরের জীবন কিভাবে ব্যাখ্যা করবেন?
বাধনঃ এটা ঠিক যে মানুষ আমাকে চিনেছে। কিন্তু এছাড়া আমার জীবনে তেমন কোন পরিবর্তন আসেনি। আমি এখন সাধারণ মেয়েই আছি। এখনও আমি লোকাল বাসে করে অফিসে যাই।
ক্লোজ আপ ওয়ানঃ “ ক্লোজ আপ ওয়ান” এর স্মরণীয় মুহূর্ত কি?
বাধনঃ যখন শীর্ষ-১১ তে আসলাম। ওই সময়টা বেশ স্মরণীয় ছিল।
ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ অয়ান-২০১২” এর প্রতিযোগীদের জন্য কি বলবেন?
বাধনঃ আমি চাই তারা যেটা অর্জন করবে তারা যেন এটার মূল্য বোঝে, এটাই তাদের কাছে আমার চাওয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




