ক্লোজ আপ ওয়ানঃ নওরীন, কেমন আছেন?
নওরীনঃ জী, ভাল আছি।
ক্লোজ আপ ওয়ানঃ এখন কি করছেন?
নওরীনঃ আমি এখন ব্রাক বিশ্ববিদ্যালয়ে এম.বি.এ পড়ছি।
ক্লোজ আপ ওয়ানঃ[/sb নিজেকে কি হিসেবে পরিচয় দিতে ভাল লাগে?
নওরীনঃ ক্লোজ আপ ওয়ান” এর পর থেকে আমরা সবাই গানকে পেশা হিসেবে নিয়েছি। কিন্তু আমি যে বিষয়ে পড়াশোনা করছি সেই দিকে আমার ক্যারিয়ার করার ইচ্ছা আছে।
ক্লোজ আপ ওয়ানঃ গান কোথা থেকে শিখলেন?
নওরীনঃ ছোটবেলা থেকে আমার গান করার ইচ্ছা ছিল। আমি বাফাতে ৮ বছর ছিলাম। “ক্লোজ আপ ওয়ান” এর পরে আড়াই বছর “ক্লাসিকাল” সংগীত এর তালিম নিয়েছি।
ক্লোজ আপ ওয়ানঃ একজন গায়ক হিসেবে “ ক্লোজ আপ ওয়ান” আপনার জীবনে কতটুকু ভূমিকা রেখেছে?
নওরীনঃ “ক্লোজ আপ ওয়ান” ছিল আমাকে “প্লাটফর্ম” দিয়েছে। একজন গায়কের জন্য, বিশেষ করে যারা নতুন, তাদের জন্য “প্লাটফর্ম” খুবই গুরুত্বপূর্ণ। গানকে যে পেশা হিসেবে নিতে পারব এটা আমি ভাবতে পারিনি। “ক্লোজ আপ ওয়ান” এটা আমাকে শিখেয়েছে। আমি যে এত সহজে এত বড় বড় গীতিকারের সাথে কাজ করতে পেরেছি, এটা “ক্লোজ আপ ওয়ান” এর কারনে সম্ভব হয়েছে।
ক্লোজ আপ ওয়ানঃ “ ক্লোজ আপ ওয়ান” এর পরের জীবন কিভাবে ব্যাখ্যা করবেন?
নওরীনঃ এই যে আপনি আমার সাক্ষাতকার নিচ্ছেন এটাই আমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন। এখন আমাকে অনেক মানুষ চিনে এটাই আমার মধ্যে অন্যরকম ভাল লাগা কাজ করে।
ক্লোজ আপ ওয়ানঃ “ ক্লোজ আপ ওয়ান” এর স্মরণীয় মুহূর্ত কি ছিল?
নওরীনঃ যখন আমি ঢাকায় “ইয়েস কার্ড” পেলাম। আর যখন “ শীর্ষ-১১” তে গেলাম। আমাদের সময় “শীর্ষ-১০” না হয়ে “শীর্ষ- ১১” হয়েছিল। কারন রুমি ভাই আর আমার মধ্যে “টাই” হয়েছিল। তো যখন রুমি ভাই “দশম” হলেন, তখন আমি ভেঙ্গে পরেছিলাম। কিন্তু দেবাশিশদা যখন আমার নাম নিলেন, সেটা ছিল বিশেষ কিছু।
ক্লোজ আপ ওয়ানঃ সামনে কি অ্যালবাম আসছে?
নওরীনঃ আমার একটি একক অ্যালবাম আছে “কৃষ্ণচূড়া”। এটাতে আমি আমার কাজে সন্তুষ্ট নই। কারন কাজ করা হয়েছিল তাড়াহুড়ো করে। এছাড়া আমি বিভিন্ন মিক্সড অ্যালবাম এ কাজ করেছি। সামনে পড়াশোনার চাপ কমলে সময় নিয়ে একটি একক অ্যালবাম করব।
ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ ওয়ান-২০১২” এর প্রতিযোগীদের উদ্দেশ্যে কি বলবেন?
নওরীনঃ আমি তাদের কোন উপদেশ দিব না, আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথাই বলব, গানকে শ্রদ্ধা করতে হবে, আর পরিশ্রম করতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




