ক্লোজ আপ ওয়ানঃ সাব্বির কেমন আছেন?
সাব্বিরঃ জী ভাল।
ক্লোজ আপ ওয়ানঃ তো এখন কি করছেন?
সাব্বিরঃ এইত গান নিয়েই আছি। অ্যালবাম, স্টেজ শো, লাইভ শো এইত এসব নিয়েই আছি। আর পাশাপাশি একটি রেডিও তে কথা শিল্পী হিসেবে আছি।
ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ ওয়ান” আপনার জীবনে কতটুকু ভূমিকা রেখেছে?
সাব্বিরঃ “ক্লোজ আপ ওয়ান” এ আমি গিয়েছি আমি আমার স্বপ্ন পূরণের তাড়নায়। যে স্বপ্ন পূরণে আমি সফল হয়েছি।
ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ ওয়ান” গান কথা থেকে শিখলেন?
সাব্বিরঃ আমি এক দিক দিয়ে তো খুবই ভাগ্যবান যে সংগীত আমার রক্তে মিশে আছে। আমার পরিবারের সবাই সংগীতের সাথে জড়িত। আমার হাতেখড়ি হয়েছে আমার নানার মাধ্যমে। এছাড়া আমার দুইজন ওস্তাদ ছিল। একজন ছিলেন এমদাদ সেলিম। আরেকজন ছিলেন অশোক চৌধুরী।
ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ ওয়ান” আপনার জীবনে কি পরিবর্তন করেছে?
সাব্বিরঃ অনেক বড় পরিবর্তন হয়েছে। এখন আমাকে অনেকে চিনে। আর দর্শকদের প্রত্যাশা আমার দায়িত্ব বাড়িয়েছি। কিন্তু এটাকে আমি চাপ হিসেবে নেই না, এটা কে আমি উপভোগ করছি।
ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ ওয়ান” এর কোন অভিজ্ঞতা বিনিময় করতে চাইবেন?
সাব্বিরঃ যখন আমি ক্লোজ আপ ওয়ান এ প্রথম “ইয়েস কার্ড” পেলাম, তারপর চট্টগ্রাম থেকে ঢাকায় আসলাম, আর যখন “শীর্ষ- ১০” আসা এই মুহূর্ত গুলি ছিল অসাধারণ। আর আমি খুব কষ্ট পেয়েছিলাম যখন দেখলাম এদেশে মানুষ গান বিচার করতে পারে না, বিচার করে আবেগ দিয়ে।
ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ ওয়ান-২০১২” এর প্রতিযোগীদের জন্য কি উপদেশ দিবেন?
সাব্বিরঃ তাদের একটাই উপদেশ দিব, কেউ কারও জন্য কিছু কবে না, নিজের জায়গায় নিজে করে নিতে হয়। ক্লোজ আপ ওয়ান তাদের গন্তব্য নয়, তদের গন্তব্যের সিঁড়ি।
ক্লোজ আপ ওয়ানঃ ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে?
সাব্বিরঃ আমি এমন একজন গায়ক হতে চাই, যে তার কর্মের মাধ্যমে জনগনের মাধ্যমে বেঁচে থাকবে। এটাই আমার ইচ্ছা।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




