somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গানকে ব্যবসা হিসেবে নয়, সাধনা হিসেবে নিতে হবে-পুলক

২৩ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক্লোজ আপ ওয়ান এর শিল্পীদের সাক্ষাৎকারের ধারাবাহিক পর্বের আজ হচ্ছে ৮ম পর্ব। আজ আমাদের সাথে কথা বলবেন পুলক।



ক্লোজ আপ ওয়ানঃ পুলক কেমন আছেন?
পুলকঃ ভাল আছি।
ক্লোজ আপ ওয়ানঃ নিজেকে কি হিসেবে পরিচয় দিবেন?
পুলকঃ আমি নিজেকে “শিল্পী” হিসেবে পরিচিত হতে চাই। আমি গান নিয়েই আছি এবং গান নিয়েই থাকতে চাই।
ক্লোজ আপ ওয়ানঃ বর্তমানে কি কাজ করছেন?
পুলকঃ বর্তমানে আমার দ্বিতীয় একক অ্যালবাম আসছে। এটা সামনে “ভ্যলেন্টাইনস ডে” অথবা “ পহেলা বৈশাখ” উপলক্ষে মুক্তি পাওয়ার কথা। এছাড়া আমার বিভিন্ন মিক্সড অ্যালবাম আছে। ছবিতে গান গাচ্ছি। সামনে দুজন বিখ্যাত ভারতীয় শিল্পীদের সাথে একটি অ্যালবাম করার কথা আছে। এছাড়া আমেরিকায় একটি প্রোজেক্ট আছে আমেরিকান একটি ব্যান্ড এর সাথে যেখানে তারা তাদের গানে এশিয়ান বাদ্যযন্ত্র যেমন ঢোল, তবলা এসব ব্যবহার করতে চায়। আর আমার গানে তাদের বাদ্যযন্ত্র ব্যবহার করতে চায়।
ক্লোজ আপ ওয়ানঃ গান কোথা থেকে শিখলেন?
পুলকঃ আমি হাতেখড়ি আমার বাবার মাধ্যমে। এছাড়া আমার বোন ও গান করতেন। পরবর্তীতে আমি ১৩-১৪ বছর ক্লাসিকাল সংগীত এ তালিম নিয়েছি। সুনীল চক্রবর্তী স্যার, প্রদীপ দাস, শাহজাহান স্যার, সুবীর চক্রবর্তী স্যার, এছাড়া আরও অনেকের কাছ থেকে শিখেছি।
ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ ওয়ান” আপনাকে শিল্পী হিসেবে গড়ে তুলতে কতটুকু ভূমিকা পালন করেছে?
পুলকঃ “ক্লোজ আপ ওয়ান” এমন একটি প্লাটফর্ম যা আমাকে পেছনের সারি থেকে সামনের সিঁড়িতে নিয়ে এসেছে। কিন্তু আমাকে সব দিয়েছে তা না, কিন্তু অনেক সাহায্য করেছে।
ক্লোজ আপ ওয়ানঃ “ ক্লোজ আপ ওয়ান” এর স্মরণীয় মুহূর্ত কোনটি?
পুলকঃ প্রতিটি মুহূর্তই ছিল স্মরণীয়। আয়োজক হিসেবে যারা ছিলেন, প্রতিযোগী হিসেবে যারা ছিলেন সবার সাথে যে আন্তরিক সম্পর্ক ছিল তা ছিল মনের রাখার মত। কিন্তু দুটি মুহূর্ত আমার কাছে খুব কষ্টদায়ক ছিল। এক, আমি যখন ক্লোজ আপ ওয়ান এ “ শীর্ষ-১০” নির্বাচিত হই। তখন একবার মলম পার্টির কবলে পরি যেকারনে ভাল করে গান গেতে পারিনি। আর আরেকটি মুহূর্ত ছিল যখন আমি ৩ দিন ধরে বাপ্পাদার একটি গান চর্চা করি কিন্তু অনুষ্ঠানের আগমুহূর্তে সেটি পরিবর্তন করা হয়। এবং ওই রাউন্ড এ আমি বাদ পরি।
ক্লোজ আপ ওয়ানঃ ব্যাপারটি কি আপনাকে অনেক হতাশ করে?
পুলকঃ মোটেই না। কারণ এখন দেখছি যে যারা “ক্লোজ আপ ওয়ান” হয়েছে বা ২য় হয়েছে তারা অনেকেই ঝড়ে গেছে। কিন্তু আমি আমার প্রচেষ্টায় এখন এই শিল্পে টিকে আছি।
ক্লোজ আপ ওয়ানঃ ক্লোজ আপ ওয়ান- ২০১২” এর নতুন প্রতিযোগীদের জন্য কি বলবেন?
পুলকঃ গান কে যেন ব্যবসা হিসেবে না নেয়, গান কে যেন সাধনা হিসেবে নেয়, এটাই তাদের প্রতি আমার অনুরোধ থাকবে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×