একজন সুচির মত মানুষের বড়ই অভাব...................
০৩ রা জুন, ২০১২ রাত ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অং সান সুচি সামরিক জান্তাদের হাতে জেল খেটেছেন ২৪ বছর | এত বছর পর বিশ্ব সভায় সশরীরে যোগ দিলেন | কোথাও তার ব্যথার কথা বললেন না, বললেন না তার বাবার কথা (যিনি বার্মায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক প্রবাদ পুরুষ), প্রয়াত স্বামীর কথা (যে মৃত্যু পথযাত্রী মানুষটিকে সামরিক জান্তারা শেষবারের মত দেখাও করতে দেয় নি), বললেন না প্রতিশোধের কথা | বললেন বার্মায় বিনিয়োগের কথা, ন্যায় প্রতিষ্ঠার কথা, গণতন্ত্রের কথা | যদিও তিনি রাষ্ট্রের কোনো কর্তা ব্যক্তি নন, কিন্তু কথা বললেন ঠিক স্টেটসম্যানের মতোন | এমন মানুষকে শ্রদ্ধা না করে কি আর পারা যায় ? পুরো দেশটাকে তিনি ধারণ করেছেন বুকে, সেখানে প্রতিশোধের আগুন নেই, আছে ভালোবাসা, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার তাড়না | মাথাটা নত হয়ে আসে।
অথচ আমাদের দেশে চলছে টা কি?? সবাই ব্যস্ত নিজের পকেট কি করে ভারী করা যায়, কিভাবে টুপাইস কামাই করা যায়। কেউ বলেনা প্রতিষ্ঠার কথা, গণতন্ত্রের কথা। অং সান সুচি কি রক্তে গড়া মানুষ না, নাকি তিনি কোন ভিন গ্রহের মানুষ?? তিনি পারলে আমরা কেন পারবনা?? তবে এটা ঠিক যে দেশে এখন গনতন্ত্র আছে কিনা জানিনা, তবে ভোগতন্ত্র আর পরিবারতন্ত্র ঠিকই আছে । জানিনা এর শেষ কোথায়?? আদৌও কি এর শেষ হবে? নাকি তেলাপোকার মত টিকিয়া রহিবে চির কাল.........................???????????
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুন