ফেসবুকে এক প্রেমিক জুটি আমার ফ্রেন্ড লিস্টে ছিল। এই দুজন প্রায়শই তাহাদের পরস্পরের ওয়ালে নানান ধরণের রোম্যান্টিক পোস্ট দিত। যেহেতু দুজনেই আমার ফ্রেন্ড লিস্টে ছিল, তাই, সময়ে অসময়ে সেই সকল ওয়াল পোস্টে আমার চক্ষু গাঁথিয়া যাইত। এবং তাহাদের সম্বোধনের ছিরি দেখিয়া আমার মাথার তালু জ্বলিয়া যাইত... সেই সম্বোধনগুলো গুলো ছিল এইরূপ-
"বাবা, আই লাভ ইউ"..."মন খারাপ কেন বাবা!" "আমার বাচ্চাটা কি করে?" লাভ ইউ মাই বাচ্চা...!!" আমি খাঁটি অজপারা গাও গ্রাম থেকে ঢাকায় আসছি, অনেক কিছুই বুঝিনা। মাথার উপর দিয়া সব ফুরুত ফারুত চলে যায়। ভাবলাম, গার্ল ফ্রেন্ড বয়ফ্রেন্ডরে 'বাবা কিংবা বাচ্চা' বলাও বোধ হয় সেইরকমই মাথার উপর দিয়া চলিয়া যাইবার মতন কোন ব্যাপার... তাই মাথার তালু জলিয়া গেলেও চুপ করিয়া থাকিতাম... কিন্তু একদিন যখন ছেলেটা মেয়েটারে 'মা' টাইপ কিছু একটা সম্বোধন করিল, সেইদিন আর মাথার তালু ঠাণ্ডা করিতে পারিলাম না। দুইটারে ফ্রেন্ড লিস্ট থেকে বিদায় করিয়া চিরতরে ব্লক করিয়া রাখিলাম...
আজ রাত্রি জাপন করিতে আসিয়াছি আমার খুব ক্লোজ এক বন্ধুর বাসায়... হঠাৎ করিয়া তার আদুরে কণ্ঠের 'বাবা বাবা' মিহি স্বরে আমার মনোযোগে চির ধরিল... কি ব্যাপার? এত রাইতে সে এমন করিয়া তাহার বাবাকে কেন ডাকিতেছে? কোন দুর্ঘটনা নয়ত? পরক্ষনেই তাহার দিকে তাকাইয়া, কিছুক্ষন পরযবেক্ষন করিয়া আমার মাথার তালু আবারো জ্বলিয়া উঠিল...সে মোবাইল ফোনে মিহি কণ্ঠে চিহি চিহি করিয়া তাহার গার্ল ফ্রেন্ডকে 'বাবা বাবা' বলিয়া ডাকিতেছে কিংবা আদর করিতেছে!! আমি দৌড়াইয়া বাথরুমে ঢুকিলাম, মগে করিয়া নিজের মাথায় পানি ঢালিতে লাগিলাম, কিন্তু তাহার বাবা ডাক ততক্ষণে সন্তান প্রসব করিয়া 'বাচ্চা'তে আসিয়া ঠেকিয়াছে... মিহি স্বরে বলিয়া চলিতেছে-'আমারা বাচ্চা, রাগ করেনা বাবা!"
আমি কি করিব কিছুই ঠিক করিতে না পারিয়া রুমে আসিয়া বাংলা একাডেমীর বাংলা টু বাংলা ডিকশনারি খুলিয়া বসিলাম,আর ভাবিতে লাগিলাম, এই ভাষা নিয়া এত্ত রক্ত দিয়া, গর্ব করিয়া কি লাভ হইল! সাধারণ প্রেমিক প্রেমিকাদের জন্যও যেইখানে উপযুক্ত, যুতসই সম্বোধন নাই!! ভালবাসার সাগরে স্নানরত পোলাপানের নিরুপায় হইয়া 'মা বাপ আণ্ডা বাচ্চা টানিয়া আনিতে হয়!!"
হে ঈশ্বর!! ভাষাটাকে রক্ষা কর.
collected

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


