somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জৈনেক লোকের পজেটিভ চিন্তা...

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জৈনেক লোকের পজেটিভ চিন্তা...
ক্যাটাগরিঃ স্যাটায়ার।।
জীবিত, মৃত, অর্ধমৃত, বিবাহিত কারো সাথে মিলাবেন না।

খবরঃ # মোটর সাইকেলে চালক ছাড়া অন্য আরোহী নিষিদ্ধ।

- ঠিক কাম হইছে।
পুলাপাইন পড়াশুনা বাদ দিয়া মোটর সাইকেলে মাইয়া লইয়া ঘুইড়া বেড়ায়। এইটা বেয়াদপি! আর সরকার মারাত্তক পরিবেশ বান্ধব! মোটর সাইকেল দিয়া ধুয়া বাইর হয়। :D এই ধুয়া পরিবেশের ক্ষতি করে। চালক ছাড়া অন্য আরোহী নিষিদ্ধ হইলে আস্তে আস্তে মোটর সাইকেলের ব্যাবহার কমে যাবে। আর পরিবেশ থাকবে দূষণমুক্ত। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা এইখানে টাইনা আনবেন না, তাইলে আপনি ভোটাধিকার চাইলে যুদ্ধাপরাধীর বিচার বানচালের মত অভিযোগে অভিযুক্ত হবেন।। ওভার এন্ড আউট! নেক্সট প্লিজ...

খবরঃ # ট্যাঙ্গো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, লাইন, ও মাইপিপল বন্ধ করেছে সরকার।

- উচিত কাম হইছে!
পুলাপাইন সস্তায় জিনিস পাইয়া সারাদিন স্মার্টফোন টিপাটিপি করে। তরুণ প্রজন্মের জন্যে এগুলা মারাত্তক হুমকি। তবে পর্নসাইট বন্ধ হয় না ক্যারে??? আরে ব্যাটা, স্মার্ট হইতে হইলে চিঠি লেখ। প্রতিভা দেখাও। বাঙ্গা বাঙ্গা হাতে চিঠি লেখ। মনে রাখবা, রবীন্দ্রনাথ, নজরুল কিন্তু এগুলা ব্যাবহার করেন নাই। আর পড়াশুনা না কইরা এইসব অ্যাপস সারাদিন ব্যাবহার করলে এ প্লাস পাইব কে??? যাও পড়তে বস!!!

খবরঃ # নিরাপত্তার জন্যে ১৩ টি বালু আর ইটের ট্রাক।

- হ ঠিক আছে তো! আমাদের তো বালু আর ইট নিরাপত্তা দেয়। যে বিল্ডিয়ে থাকেন সেই বিল্ডিং তৈরী হয় কি দিয়া? হুম? ইটের উপর ইট, মাঝে থাকে বালু। এখন তুমি বল, এগুলা কার খালু??? খালু কার এইটা দিয়া কাম নাই। সিমেন্ট আর রডের অর্ডার দিতে দেরী হইছে। তাই এগুলা এখনও দেখ নাই। সামনে দেখবা।। মুর্খ জনগণ! মাথা খাটাও।।

খবরঃ # হরতাল অবরোধে ২৭ জন নিহত। মানুষ পুড়ে ছাই হচ্ছে প্রতিদিন।

-মানুষ ঘর থেকে না বাইর হইলেই হয়!
গণতন্ত্রের জন্যে ২৭টা সংখ্যা খুব কম। যত বড় সংখ্যা, তত বড় গনতন্ত্র! আর কেউ ওদের পোড়ায় নাই। সব মিডিয়ার......। উপর থেকে ককটেল আর পেট্রোল বোমা পড়ে আর মানুষ পোড়ে। তদন্তে আমরা শিগগিরই মহাকাশে রকেট উৎক্ষেপণ করব। জানেনইতো নাসার সাথে চুক্তি সই হয়ে গেছে!!!

খবরঃ # ১ টাকা ও দুই টাকার নোট, কয়েন থাকবে না।।

এখন কি আর ১ টাকায় আট মন চাল পাওয়া যায়? তাইলে এক টাকা দিয়া কি কাম? আর দুই টাকার নোট বিশ্বের সবচেয়ে সোন্দর নোট হইলে কি হইছে, আমরা পাঁচ টাকাকে এর স্থলাভিষিক্ত করব। যেসব জিনিস ১ টাকা ২ টাকায় পাওয়া যায় সেগুলা পাকি মাল। বয়কট দেম! মুক্তবাজার অর্থনীতিতে এগুলার বেইল নাই। আর যাহারা পাঁচের নামতা পারেন না অতি দ্রুত নামতা শেখার জন্যে আহ্বান করা যাইতেছে। সব বোগাস! রাবিশ!

--শেষ খবর পাওয়া পর্যন্ত জৈনেক লোক পজেটিভ চিন্তা করছিলেন।।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×