যে হারে বাঙ্গালীর জীবনে রেজাল্ট আর এ+ এর ঘনঘটা দেখা দিচ্ছে- অচিরেই দেখা যাবে যে দেশের প্রধান খাদ্য ভাতের বদলে মিষ্টি হয়ে গেছে।
'মিষ্টি কিসের?'
'পাশের বাসার ভাবীর মেয়ের জেএসসির মিষ্টি'
পরেরদিন। 'আবার মিষ্টি?'
'নীচতলার ভাবীর ছেলের পিএসসির মিষ্টি।'
... অদূর ভবিষ্যতে
'আবার মিষ্টি?'
'দোতলার ভাবীর পিচ্চির সিওএসসি-র মিষ্টি'
'সিওএসসি মানে?'
'ক্লাস ওয়ান স্কুল সার্টিফিকেট এক্সাম'
... আরও অদূর ভবিষ্যতে
'কিসের মিষ্টি?'
'পাশের বাসার ভাবীর বাচ্চা হয়েছে।'
'তার জন্য এইমাত্র না মিষ্টি খেলাম?'
'ঐটাতো জন্মের মিষ্টি ছিল। এইটা এ প্লাসের মিষ্টি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


