somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমণী

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- হাসান ভাই, আপনি নাকি চলে যাচ্ছেন....??
- হুমম।
- হুমম কি...?? বলেন হ্যাঁ বা না।
- হ্যাঁ... চলে যাচ্ছি।
- কোথায় যাচ্ছেন...?? আবার কারো বাসায় লজিং মাস্টার হিসেবে...? আরো বড় কোন ধনীর বাসায়??
- আমার একটা চাকরী হয়েছে যূথী। একটা বেসরকারী ব্যাংকে ক্যাশিয়ার পোস্ট।
- এই খবর আমাকে সবার আগে জানানো উচিত ছিলো। জানান নি কেনো...??
- নানান কাজে ব্যস্ত ছিলাম... ছোট্ট একটা বাসা খুঁজে নিয়েছি। এদিক-সেদিক ছুটোছুটিতে ভুলে গেছি।
- ভুলে গেছেন...!?
- হুমম... স্যরি।
হাসান মাস্টার্স পাশ করেছে বছর খানেক হলো.... সেই ক্লাস সেভেন থেকে যূথীকে পড়াচ্ছে। যূথীদের বাড়ির ছাদে চিলেকোঠার ঘরটায় থাকে... হাসানের বাড়ি যূথীদের গ্রামের বাড়িতে। যূথীর বাবা হাসানকে শহরে আসার পর নিজের বাড়িতে ঠাই দিয়েছিলেন। এখন যূথী পড়ছে ভার্সিটি ফার্স্ট ইয়ারে... দীর্ঘ সময়। যূথীর খুব কষ্ট হচ্ছে। চাপা কষ্ট। সে খুব চেষ্টা করছে হাসান বুঝুক, সে হাসানকে পাগলের মতো ভালোবাসে।
- আপনি খুব বোকা।
- আমি জানি যূথী.... বোকা হওয়া ভালো। বোকারা জগতের সমস্ত জটিলতা থেকে মুক্ত।
- আমিও কি আপনার জটিলতার অনর্ভুক্ত...?
- তা তো জানি না।
- আপনি জানেন কি....??
- আমি জানি, আমাকে এখন আর তোমার দরকার নেই.... সাইকোলজি পড়তে ম্যাথের দরকার নেই। তাই শিক্ষক হিসেবে আমার ছুটি।
- আমি কখনো আপনার ছুটি চাই নি হাসান ভাই।
- ডেস্টিনি ইয়ং লেডি... যা হবার, তা না চাইলেও হবে। যা হবার নয় তা সহস্রবার চাইলেও হবে না।
- হাসান ভাই, আমার একটা অনুরোধ রাখবেন প্লিজ...??
- কি...??
- আমি একটাবার আপনাকে তুমি করে বলি...?? একটা বার শাড়ি পরে আপনার সামনে আসি...? প্লিজ...??
- এক্ষুণি যাও... আমি অপেক্ষা করছি।
যূথী খুব দ্রুত চোখের পানি মুছতে মুছতে নীচে নামছে.... ভাগ্যিস, সে হাসানের সামনে কেঁদে বসে নি। হাসানকে সে আটকাতে চায়। যেভাবেই হোক আটকাতে চায়।
হাসান একটা রিকশায় বসে আছে.... হাতে বেনসন সিগারেট। আজ দামী সিগারেট খাওয়া যাবে। যূথী শাড়ি পরে উপরে আসার আগেই হাসান চলে এসেছে। তাঁর সব জিনিস পত্র রেখেই চলে এসেছে। সে নেই... তাঁর জিনিসপত্রগুলো যূথীর জন্য থাকুক। পৃথিবীর সব ভালোবাসার পরিণতি হতে হবে, এমন কোন কথা নেই। কিছু কিছু ভালোবাসার করুণ মৃত্যু হাসিমুখে মেনে নেওয়াই সবার জন্যে ভালো। আবুল হাসানের একটা কবিতার কিছু লাইন যূথীর জন্যে টেবিলে লিখে এসেছে হাসান-
"অতটুকু চায়নি বালিকা...!
অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম!
চেয়েছিলো আরো কিছু কম...!
একটি জলের খনি...
তাকে দিক তৃষ্ণা এখনি,
চেয়েছিলো একটি পুরুষ তাকে বলুক,
রমণী...!"
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রের ভুলের মূল্য কি তবে শিশুদের জীবন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪


যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×