somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্যজিৎ চক্রবর্ত্তী, আমাদের শিব খেরা

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। একজন মানুষ যখন পৃথিবীকে বুঝতে শিখে, আস্তে আস্তে ভাবতে শুরু করে, কল্পনা করতে থাকে চারপাশের বাইরে, তখনই বিচিত্র স্বপ্নের মায়াজালে মানুষ নিজের পছন্দ অপছন্দ খুঁজে বেড়ায়। ছোটবেলায় আমরা কেউ রবীন্দ্রনাথ হতে চাই, কেউ চাই ডেল কার্নেগীর মতো বক্তা হতে, কেউ চাই পাবলো পিকাসোর মতো ছবিতে মহাকাব্য রচনা করি, কেউ আইনস্টাইনের মতো বিজ্ঞানের অদ্ভুত রহস্য উদ্ঘাটন করতে চাই। আমাদের কল্পনা যত বড়, স্বপ্নদেখা তত বড়। ছোটবেলায় স্বপ্নদেখার সাথে সাথে আমরা আরো একটা কাজ করি, আর তা হচ্ছে পৃথিবীর বিখ্যাত সব মনীষীদের জীবনী পড়ি। বিখ্যাত মানুষের জীবনী পড়তে পড়তে অবাক লাগে তারা কিভাবে সফল হলেন। ছোটবেলায় এমনসব জীবনী পড়তে আমরা আরও একটি বই পড়ি 'ইউ ক্যান উইন তুমিও জিতবে'। শিব খেরার লেখা সেই বইটি পড়ে আমরা জানতে পারি বিখ্যাত মনীষীরা কতবার ব্যর্থ হয়েছেন, তাদের সফলতার পিছনে কত বাঁধা এসেছে। তবুও তারা যে সফলতার বীজ হৃদয়ে বুনেছেন, সেটি বাস্তবে রূপ দিয়ে আমাদের কাছে অমর হয়ে আছেন। শিব খেরার তুমিও জিতবে পড়ে পড়ে আমরাও আমাদের স্বপ্নকে শুধু স্বপ্নে রাখিনি, চোখের সামনে দেখতে পেতাম বাস্তবে সে স্বপ্ন হাঁটছে, খেলছে, চূড়ায় বিজয়োল্লাস করছে। কালে কালে দেশ, সমাজ, পরিস্থিতি এমনকি স্বপ্ন ও বাস্তবতার পারদ যোজন যোজন ভিন্নতা পেয়েছে। শিব খেরার অনুপ্রেরণামূলক সেসব লেখা হয়তো এখনো প্রাসঙ্গিক তবে বর্তমান সময়ে বিচিত্র সমস্যা আরো প্রকট ও দুর্বিষহ হয়ে আমাদের মনোজগতে প্রতি নিয়ত হতাশ করে। হতাশার বিষে কত স্বপ্ন অকালে ঝরে পড়ে মাঝপথে, কত উদ্যােক্ত খেই হারিয়ে পেলে, কতজন ধূর, হবে না বলে ছেড়ে দেয় নিজের প্রতি সীমাহীন বিশ্বাস। মানুষের জীবনটা অদ্ভূত। শুধু টাকা পয়সা কিংবা ভোগ বিলাসে সুখ পায় পায় না। পাহাড় পরিমাণ সম্পদ থাকার পরেও কারো কারো কাছে জীবনটাকে ফানসে মনে হয়, মনে হয় এই বেঁচে থাকাটাই অর্থহীন। আবার অনেক দূর এগিয়ে এসে মনে হয়, ক্লান্ত! আর পারছি না কিংবা আমার দ্বারা কিচ্ছু হবে না। তখন সবার প্রয়োজন পড়ে একটুখানি অনুপ্রেরণা। এটা সত্য যে পরিবারের চেয়ে এ পৃথিবীতে অনুপ্রেরণা আর দ্বিতীয় কেউ হতে পারেন না। কিন্তু সমাজ বলতে আমরা এখন সোশ্যাল মিডিয়াকে বুঝি, ফ্রেন্ড বলতে ফেসবুক ফ্রেন্ড আর পরিবার বলতে অন্তর্জালের কাছের সব মানুষ। বিংশ শতাব্দী যদি সাইকেলের গতিতে পাল্টাতে থাকে তবে একবিংশ শতাব্দী উড়োজাহাজের মতো পাল্টে যাচ্ছে। প্রতিনিয়ত মানুষের সমস্যা, সম্ভাবনা,চাহিদা ও চারপাশ বদলে যাচ্ছে। মানুষের এসব সমস্যা বুঝে অনুপ্রাণিত করতে পারার মানুষটাকে আমরা বুকে টেনে নিই খুব সহজে।


বর্তমান ছাত্র ও তরুণ বিশেষ করে চাকুরী প্রত্যাশী হতাশ তরুণ ও বেকারদের বেঁচে থাকার ডাক্তার হিসেবে যে নামটি সবার পরিচিত তা হচ্ছে রোড টু সাকসেস বইয়ের লেখক সত্যজিৎ চক্রবত্তী। শুধু অনুপ্রেরণামূলক লেখার কারণে তিনি দিনে দিনে হয়ে ওঠছেন মানুষের আস্থা ও ভালোবাসার নাম। বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, বক্তৃতা মঞ্চে তিনি স্বপ্ন দেখাচ্ছেন, ভালোবাসার কাজটি করতে উৎসাহিত করছেন। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন মানুষকে অনুপ্রাণিত করতে, এটা বুঝাতে ভালোবাসা নিয়ে চেষ্টা করলে কোন কিছুই বিফল হয় না। সত্যজিৎ চক্রবর্ত্তী আমাদের শিব খেরা, যে শিব খেরা পড়ে আমরা স্বপ্ন দেখেছি, সে স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করে যাচ্ছেন বর্তমানে তরুণদের আইকন এই লেখক। ।

সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×