somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরশাদ ও জোট সরকারের অনেক গোপন কথা প্রকাশ করেছেন মওদুদ

২৭ শে জুন, ২০০৭ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এরশাদ ও জোট সরকারের অনেক গোপন কথা প্রকাশ করেছেন মওদুদ

শাহজাহান আকন্দ শুভ ও এনাম আহমেদ: সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ রিমান্ডের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন। এ স্বীকারোক্তির মধ্যে বেরিয়ে এসেছে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও তার ৯ বছরের শাসনামলের দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অনেক কাহিনী। পাশাপাশি খালেদা জিয়া ও তার সরকারের ৫ বছরের নানা দুর্নীতির বিবরণও প্রকাশ করেছেন তিনি।
মওদুদ আহমদ জানিয়েছেন, ৯ বছরের শাসনামলে তিনি এরশাদকে খুব কাছে থেকে দেখেছেন। এ সময় প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি পদে দায়িত্বপালনকালে নিজেও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি দুর্নীতির মাধ্যমে প্রায় ১০০ কোটি টাকার মালিক হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের খরচ বাবদ তিনি এরশাদকে এ অর্থ থেকে ২৪ কোটি টাকা দেন। আর ধার হিসেবে দেন ২২ কোটি টাকা। সেই টাকা এখনও হুসেইন মুহাম্মদ এরশাদ পরিশোধ করেননি বলে মওদুদ আহমদ জানিয়েছেন।
মওদুদ আহমদ আরও বলেছেন, হুসেইন মুহাম্মদ এরশাদ তার সঙ্গে প্রতিশ্র“তি রক্ষা না করায় তিনি এরশাদের জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দেন। বিএনপিতে যোগ দেয়ার আগে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বেশ কয়েকটি শর্ত দিয়েছিলেন বলে দাবি করেন। খালেদা জিয়া তার সব শর্তই মেনে নিলে তিনি বিএনপিতে যোগ দেন। তার বিএনপিতে যোগদানের সময় মধ্যস্থতাকারী ছিলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলী ফালু। এজন্য তিনি জোট আমলে ফালুকে নানা সুযোগ সুবিধা দেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করতে মওদুদ আহমদ তার নির্বাচনি এলাকায় কোটি কোটি টাকা খরচ করেন বলে স্বীকার করেছেন।
মওদুদ আহমদ আরও বলেছেন, আইন মন্ত্রণালয়ের গত ৫ বছরের গুরুত্বপূর্ণ নিয়োগ বদলি, পদোন্নতি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশে নেন। আইন মন্ত্রণালয়ের অধীন গুরুত্বপূর্ণ জায়গায় দলীয় লোক নিয়োগ করতেও খালেদা জিয়ার নির্দেশ ছিল বলে মওদুদ আহমদ জানিয়েছেন। তিনি বলেছেন, তারেক রহমান তার কাছ থেকে একদিনেই ১৬ কোটি টাকা নেন।
মওদুদ আহমদ জোট আমলে ৪ হাজার ৮শ কাজী নিয়োগকালে ঘুষ গ্রহণের কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, সে সময় কাজী নিয়োগে জনপ্রতি ১ লাখ ২০ হাজার টাকা করে ঘুষ নেয়া হয়েছিল। তিনি বলেছেন, জোট আমলে সারাদেশে ২০ হাজারের মতো কাজী নিয়োগ করা হয়। এরমধ্যে ৪ হাজার ৮শ কাজী নিয়োগ তার তত্ত্বাবধানে হয়। বাকি নিয়োগগুলো দেন আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর।
ব্যারিস্টার মওদুদ শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতার সঙ্গে তার সুসম্পর্ক থাকার কথাও বলেছেন। এদিকে মওদুদ আহমদ আইনমন্ত্রী থাকাকালে ৫ বছরে অবৈধভাবে ১২০ কোটি টাকা উপার্জন করেন বলে গোয়েন্দারা তথ্যপ্রমাণ পেয়েছে। বিদেশের বেশ কয়েকটি ব্যাংকে নামে বেনামে টাকা থাকার কথাও মওদুদ আহমদ স্বীকার করেছেন। গত ১৩ এপ্রিল যৌথবাহিনী মওদুদ আহমেদকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করে। ১৪ এপ্রিল তাকে ৪ দিনের রিমান্ডে নেয়া হয়।

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

×