somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীর জন্য নিরাপদ নয় ভারত

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি একটি জরিপে দেখা গেছে ভারতে প্রতি ২০ মিনিটে একজন নারী ধর্ষিত হন। ২০১১ সালে গোটা ভারতে ২৪ হাজার ধর্ষণের মামলা হয়েছে। এর মধ্যে দিল্লী শহরেই ৫৭০ টি মামলা হয়েছে। এ বছর দিল্লীতে এ পর্যন্ত ৬৩৫ টি ধর্ষণের মামলা দায়ের হয়েছে। জি-২০ এর দেশগুলোর মধ্যে নারীর জন্য সবচেয়ে অনিরাপদ দেশ হিসাবে দাবি করা হয়েছে ভারতকে। শুধু ধর্ষণ নয়, নারী নির্যাতন , অপহরণের ঘটনায় প্রতি বছর ২৫ লাখের বেশি মামলা দায়ের করা হয়। অধিকাংশ ক্ষেত্রেই বিচার পায় না অভিযোগকারীরা। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান বলছে , ২০১১ সালে গোটা দেশে ধর্ষণ বেড়েছে প্রায় ৯ শতাংশ। সার্বিকভাবে নারীর ওপর অত্যাচারের ঘটনা বেড়েছে প্রায় ৭ শতাংশ। সর্বশেষ গণধর্ষণের শিকার জ্যোতি। শোকের জলে ভাসছে গোটা ভারত। ঘরে কি বাইরে শোকের মাতম ডুকরে ডুকরে উঠছে। সান্তনার ভাষা নিষ্প্রয়োজন। একশ ত্রিশ কোটি মানুষ ক্ষোভের দাবানলে পুড়ছে। অন্ধকার ভারতের ঘোমটা খুলে গেছে। বেরিয়ে এসেছে বর্বর ভারতের নগ্নমূর্তি। জ্যোতি হয়ে উঠেছে পাষাণ ভারতের প্রতিনিধি। জীবন দিয়েই তাকে প্রমাণ করতে হল নারীর জন্য কতটা নির্মম তার দেশ। ১৬ ডিশেম্বর তার ওপর বয়ে যাওয়া ধর্ষকদের বর্বরতার ঝড় তাকে বিধ্বস্ত করলেও জীবনের লড়াইয়ে জিততে চেয়েছিল জ্যোতি। পুরো ভারতে প্রার্থনার করুন সুর বেজে উঠেছিল। তবুও বাচেনি জ্যোতি । শনিবার, ২৯ ডিসেম্বর ভোর ৪টা ৪৫ মিনিটে বিদায় নিঃশ্বাস ফেলে চলে গেল জ্যোতি। স্বপ্নমাখা ২৩ বছরের এক জীবন প্রদীপ ধপ করেই নিভে গেল। জ্যোতির মরণের খবর ছড়িয়ে পড়তেই ভারতসহ গোটা বিশ্বে ধর্ষণের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠছে। প্রকৃতপক্ষে সারাবিশ্বে ধর্ষণের একমাত্র প্রধান কারণ পোষাকের অশ্লীলতা। আর ভারতে পোষাকের অশ্লীলতা মাত্রাতিরিক্ত। এই ধরণের পোষাক পরিহিত মেয়েদেরকে দেখলে শরীরে কামনা জাগ্রত হয়। বর্তমান যুগে মোবাইলের পর্ণ ভিডিও ধর্ষনের আরেকটি কারণ। ভারতের টিভি চ্যানেল গুলোতে যে ধরণের অনুষ্ঠান প্রদর্শিত হয় তা দেখলে যে কোন ছেলে মেয়ের দেহে কাম উদ্দীপনা জাগ্রত হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×