somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুপ চেটিয়া ও অন্যান্য প্রসঙ্গ।

০৮ ই আগস্ট, ২০১১ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মূল লেখক: আতাউস সামাদ

প্রতিবেশী দেশ ভারতের আসাম প্রদেশের স্বাধীনতাকামী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা সংক্ষেপে উলফার দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করেছিল ১৯৯৭ সালে। তখন থেকে তিনি বাংলাদেশের জেলে আছেন। অবৈধভাবে এ দেশে প্রবেশ করা এবং অননুমোদিতভাবে একটা স্যাটেলাইট ফোন সঙ্গে রাখার দায়ে তার কারাদণ্ড হয়েছিল। তাও মেয়াদ শেষ হওয়ার পরও তিনি বাংলাদেশের জেলেই আটক আছেন। ভারত সরকার বারবার তাকে হাতে পেতে চেয়েছে কিন্তু বাংলাদেশ সরকার তাকে হস্তান্তর করেনি। অনুপ চেটিয়ার পক্ষ থেকে তাকে ভারতে না পাঠানোর জন্য একটি রিট আবেদন এখনও অমীমাংসিত আছে বলে জানা গেছে (সূত্র : আমার দেশ)।



ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম সম্প্রতি বাংলাদেশ সফরের সময় বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছেন অনুপ চেটিয়াকে তার সরকারের হাতে তুলে দিতে এবং তা আগামী মাসে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রস্তাবিত ঢাকা সফরের আগেই করতে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সরকার অনুপ চেটিয়াকে ভারতের কাছে দিয়ে দেবে এবং সে জন্য আইন যাচাই-বাছাই হচ্ছে। বাংলাদেশের কয়েকটি মানবাধিকার সংগঠন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে উলফা নেতাকে হস্তান্তর না করতে। কারণ ভারত সরকার তাকে প্রাণদণ্ড দিতে পারে। আমরাও মনে করি ভারত সরকারের কাছ থেকে অনুপ চেটিয়ার জীবনের নিরাপত্তার নিশ্চয়তা পেলে তবেই যেন তাকে ভারতে পাঠানো হয়, না হলে নয়।



বাংলাদেশকে এ প্রসঙ্গে অন্তত চারটি বিষয় বিবেচনায় নিতেই হবে। প্রথমত, আসামে উলফার স্বাধীনতা সংগ্রাম একটি রাজনৈতিক বিষয় এবং অনুপ চেটিয়াকে রাজনৈতিক নেতা হিসেবে স্বীকার করে নিয়ে তার ব্যাপারে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। তাকে যে কোন পলাতক অপরাধী অথবা অনুপ্রবেশকারী হিসেবে দেখা চলে না। দ্বিতীয়ত, বাংলাদেশের রাজনৈতিক ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে তার সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। তৃতীয়ত, বিশ্বের অন্যান্য বহু জায়গার মতো দক্ষিণ এশীয় অঞ্চলেও আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনৈতিক সম্পর্কের হিসাব-নিকাশ বদলাচ্ছে। সেদিক থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজনৈতিক পরিবেশ কী, মূলত যে বেশ কয়েকটি বিদ্রোহ আছে সেখানে সেগুলো কী অবস্থায় আছে, বিদ্রোহীরা বাংলাদেশের ব্যাপারে কী দৃষ্টিভঙ্গি নিচ্ছে এবং ভারতের ওই সীমান্তে তার অন্য দুই প্রতিবেশী চীন ও মিয়ানমার ভূ-রাজনৈতিক কোন কৌশল নিচ্ছে- সেসব খবর জেনে এমনভাবে সিদ্ধান্ত নিতে হবে যেন আমরা কারও শত্র"তা ডেকে না আনি। চতুর্থত, মানবাধিকার এবং এ বিষয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দেয়া বাংলাদেশের প্রতিশ্র"তি রক্ষা করতে হবে।



এ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক ঐতিহ্যের একটু ব্যাখ্যা দেই। ১৯৬৯ সালে পাকিস্তানের সেনাশাসক চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য ইসলামাবাদে গোলটেবিল বৈঠক ডাকেন। বাংলাদেশ তখন পাকিস্তানের অংশ ছিল। তাই আইয়ুব খান আওয়ামী লীগকেও ওই বৈঠকে আমন্ত্রণ জানান। এ দলের সভাপতি তখন শেখ মুজিবুর রহমান। তখন 'আগরতলা যড়যন্ত্র মামলার' আসামিদের বিচার চলছিল ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে। শেখ মুজিবুর রহমান এই রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামি। আওয়ামী লীগের নেতারা সিদ্ধান্ত জানালেন, তাদের দল গোলটেবিল বৈঠকে যোগ দেবে আর দলের প্রতিনিধিদের নেতা হবেন শেখ মুজিবুর রহমান। কিন্তু তিনি যাবেন কেবলমাত্র মুক্ত মানুষ হিসেবে, বন্দি হিসেবে নয়। এ প্রস্তাবে আইয়ুব খান টালবাহানা করতে থাকেন কিন্তু এরই মাঝে গণবিস্ফোরণের ফলে পাকিস্তান সরকার শেখ সাহেবকে ও মামলার অন্য আসামিদের মুক্তি দিতে বাধ্য হয়। পরদিনই শেখ মুজিবুর রহমান রেসকোর্স (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে এক জনসমুদ্রে ছাত্রনেতাদের দ্বারা 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত হন। আইয়ুব খানের গোলটেবিল বৈঠকে তিনি আওয়ামী লীগ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মুক্ত মানব হিসেবে। সেই ঐতিহাসিক প্রক্রিয়া ও ঘটনাপ্রবাহের প্রতি সম্মান প্রদর্শনের পর বাংলাদেশ সরকারের উচিত হবে ভারত সরকারকে বলা যে, অনুপ চেটিয়াকে তারা একজন মুক্ত মানুষ ও নেতার মর্যাদা দিতে রাজি থাকলে বাংলাদেশ তাকে ভারতে যেতে অনুরোধ করবে। বাংলাদেশ সরকার একই সঙ্গে এ কথাও বলতে পারে, যেহেতু ভারত সরকার উলফা নেতাদের একাংশের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছে, তাই অনুপ চেটিয়ার সঙ্গে মুক্ত মানুষ হিসেবে কথা বলতে তাদের আপত্তি থাকার কথা নয়। তাছাড়া অনুপ চেটিয়া নিজে কী চান, বাংলাদেশ সরকারের উচিত তার কাছ থেকে তাও জেনে নিয়ে তবেই ভারত সরকারের সঙ্গে কথা বলা।



বাংলাদেশ সরকার জানে কিনা অথবা জানলেও বোঝে কিনা তা বলতে পারব না কিন্তু বাস্তব পরিস্থিতি হচ্ছে তাদের ও ক্ষমতাসীন দলের প্রতি বন্ধুভাবাপন্ন অনেক মানুষও এখন সন্দেহ করতে আরম্ভ করেছেন, এ দেশে, মূলত সরকারে, ভারতের প্রভাব মাত্রাতিরিক্ত রকম বেড়ে গেছে। তারা মনে করেন, ভারত বাংলাদেশের কাছে যা চাইছে তাই পাচ্ছে। ভারতকে স্থলপথে অবাধে ট্রানজিট তথা করিডোর সুবিধা দেয়ার পর বাংলাদেশের সার্বভৌমত্ব প্রকৃত অর্থে টিকিয়ে রাখা সম্ভব হবে কিনা এমন প্রশ্নও তাদের মনে দোলা দিচ্ছে। এ অবস্থায় আওয়ামী লীগ সরকার যে ভারতের প্রভাবমুক্ত হয়ে সিদ্ধান্ত নিচ্ছে, তা প্রমাণ করার একটা বড় উপলক্ষ হতে পারে অনুপ চেটিয়ার বিষয়ে কোন হুড়োহুড়ি না করে ধীরে সুস্থে এবং সম্পূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত জানানো। জনগণ যেন এও দেখতে পায় যে, বাংলাদেশ সরকার অনুপ চেটিয়ার মানবাধিকার ও আইনি অধিকার নিশ্চিত করেছে।



বাংলাদেশ সরকারকে এও বুঝতে হবে, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ভালো নয়। তারা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বলে যেসব পরিবর্তন এনেছেন সেগুলোর বেশ কটি খুবই বিতর্কিত। সরকার এখন স্বেচ্ছাচারিতার অভিযোগে জনতার কাঠগড়ায়। এর মধ্যে মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে সংবিধান অবমাননার মামলায় এক সিদ্ধান্তে (মূল অভিযোগের ওপর শুনানি এখনও শুরু হয়নি) বিরোধী নেতা বেগম খালেদা জিয়াকে জড়িয়ে ফেলায় বিএনপি সমর্থক আইনজীবীদের এজলাসেই বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে যেসব গ্রেফতার ও শাস্তিমূলক ব্যবস্থা চলছে তার উত্তাপ এখন সুপ্রিমকোর্টের বাইরেও চলে এসেছে। বিরোধী দল বিএনপি এখন দুই বিচারপতির বিরুদ্ধে খোলাখুলি অভিযোগ তুলেছে, তারা প্রধানমন্ত্রী ও সরকারের বক্তব্য তথা ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছেন। এখন আদালত যদি বিএনপি নেতাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন তাহলে বিরোধটি আদালত ভবন ছড়িয়ে সারা দেশের রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে। আর যারা মনে করছেন, বেগম খালেদা জিয়ার দেশপ্রেমকে আদালতের মুখ দিয়ে প্রশ্নবিদ্ধ করাতে পেরে তারা খুব জিতেছেন, তারা ভুল করছেন। আমাদের দেশের ইতিহাস বলে, কার দেশপ্রেম আছে বা নেই জনগণের সে সিদ্ধান্ত জনগণ নেয়। কোন আদালত মানুষের মনের সিদ্ধান্ত নিয়ে দিতে পারে না। 'আগরতলা ষড়যন্ত্র মামলার' পরিণতি আমাদের মতের একটি বড় প্রমাণ।

অন্যদিকে রমজানের আগেই দেশে যে মূল্যস্ফীতি ঘটেছে তাতে জনগণ খুবই অসন্তুষ্ট। তদুপরি বিদ্যুৎ, গ্যাস, সুপেয় পানি ও যানবাহন সংকট মানুষকে ক্ষুব্ধ করে রেখেছে। আর তা এতটাই যে, দেশে বিদ্যুৎ উৎপাদন অনেক বেড়ে গেছে এ দাবি সত্ত্বেও একজন সরকারদলীয় সদস্য সংসদীয় কমিটিতে জ্বালানি প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। আইন-শৃংখলা ক্ষেত্রেও নিত্যনতুন সমস্যার সৃষ্টি হচ্ছে।



এ অবস্থায় সরকারকে ভেবেচিন্তেই কাজ করতে হবে। আগুনে যেন ঘৃতাহুতি না হয় তা দেখতে হবে সরকারকেই।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১১ রাত ১২:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×