বাংলাদেশের উপকূলে নৌ চলাচলের সুযোগ পাচ্ছে ভারত। এ জন্য ভারতকে কোনোরকম বাড়তি ফি দিতে হবে না।
বাংলাদেশ ও ভারতের নৌসচিব পর্যায়ে এ বিষয়ে একটি সম্মতিপত্র সই হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়।
সম্মতিপত্রে বাংলাদেশের পক্ষে নৌসচিব আব্দুল মান্নান হাওলাদার ও ভারতের পক্ষে সে দেশের নৌসচিব প্রদীপ কুমার সিনহা সই করেন।
এ সম্মতিপত্রের ওপর ভিত্তি করে আগামী এক সপ্তাহের মধ্যে একটি চুক্তি সই হবে।
নৌসচিব আব্দুল মান্নান হাওলাদার জানান, যে কোনো সমুদ্রগামী আন্তর্জাতিক জাহাজ বাংলাদেশের উপকূলে প্রবেশ করলে বাড়তি ফি দিতে হয়। কিন্তু ভারতের যেসব জাহাজ বাংলাদেশে আসবে, সেগুলো সমুদ্রগামী নয় এবং সেগুলো শুধু বাংলাদেশের উপকূল ব্যবহার করে বাংলাদেশেই আসবে। এ জন্য তাদের বাড়তি কোনো ফি দিতে হবে না।
আশুগঞ্জ নৌববন্দরের অবকাঠামো উন্নয়নে ভারত অনুদানের প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


