মহাগ্রন্থ আল কুরআন আল্লাহর নিকট থেকে প্রাপ্ত আমাদের জন্য এক মহান নিয়ামত । এটা মানব জাতির পথ নির্দেশিকা । আল কুরআনের দ্বিতীয় সুরা আল বাকারাহ এর ২৫৫ নং আয়াতটিই আয়াতুল কুরসি হিসেবে পরিচিত । কেননা, এই আয়াতটিতে মহান রাব্বুল আলামিনের প্রসংসা করা হয়েছে । এটাকে অনেকেই ‘ইসম আযম বা কুরআনের শ্রেষ্ঠ আয়াত' বলে থাকেন । এটা পড়ার ফজিলত সম্পর্কে অনেক হাদিস এসেছে । নিম্নে এর কতিপয় ফজিলত দেয়া হল যে সকল কারণে আপনি এই ২৫৫ নং আয়াতটি মুখস্থ করবেন ।
এর অর্থও চমৎকার । পোস্ট বড় হবার ভয়ে তা দেয়া থেকে বিরত থাকলাম । আপনারা কষ্ট করে কোন অনুদিত কুরআন থেকে এর অর্থ দেখে নিবেন , এতে করে পড়তেও মজা পাবেন, বুঝতেও সুবিধা হবে, মুখস্থও হবে দ্রুত ।
১। ঘর থেকে বের হবার সময় এটা পড়িলে ৭০,০০০ ফেরেশতা সকল দিক থেকে আপনাকে নিরাপত্তা দিবে ।
২। ঘরে প্রবেসের সময় এটা পড়িলে দারিদ্রতা /অভাব আপনার ঘরে প্রবেশ করবেনা।
৩। অযুর পর এটা পড়িলে আল্লাহর কাছে আপনার মর্যাদা বেড়ে যায় ।
৪। ঘুমানর আগে এটা পড়িলে সারারাত এক ফেরেশতা আপনাকে পাহারা দিবে । যাতে শয়তান আপনার কাছে ভিড়তে না পারে ।
৫। প্রত্যেক ফরয সালাতের পর এটা পড়িলে আপনার ও জান্নাতের মাঝে শুধু মৃত্যুটাই বাঁধা হিসেবে কাজ করে ।
শহর বা গ্রামে অনেক দোকানে গেলেই দেখবেন তারা বরকতের জন্য এটার নানা কপি হয় হাতে লেখা বা ওয়ালপেপার দেয়ালে লটকিয়ে রাখে । এমনকি কেউ কোন কারণে ভয় পেলে বিশেষ করে বাচ্চারা/ শিশুরা এটা পড়ে ফুঁ দিলে ক্ষতির আশঙ্কা কেটে যায় ।
আমি ইমেজ আপলোড করে দিলাম , এখান থেকেও পড়তে বা মুখস্থ করতে পারেন , অবশ্যই প্রথমে বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়তে ভুল করবেন না ।
•♥•♥ ☜ শেয়ার, পছন্দ ও মন্তব্য করতে ভুলবেন না ☞ ♥•♥•

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




