আপনার কি অবাক লাগেনা?
জীবন থেকে একটা দিন ঝরে যাওয়া মানে একদিন কবরের দিকে এগিয়ে যাওয়া । ঝরে যাওয়া দিনের জন্য আফসোস না করে আনন্দে মাতয়ারা হওয়া ! কাউকে লস বা ধরা খেয়ে বলতে দেখেছেন, কি মজা আমি ধরা খেয়েছি !!
আজ ৩১ ডিসেম্বর । ২০১২ সালের বিদায়ের দিন ও ২০১৩ সালের আগমনের দিন । অনেকে এটাকে থার্টি ফাস্ট নাইট বলে । এটাকে উদযাপনের লাগি তারা মানুষ থেকে পশুর স্তরে নেমে যায়। একবার ভেবে দেখেছন কি? আপনি যদি আপনার বাবাকে না চেনেন লোকে কি ভাববে? আপনার জীবনের কতগুলি বছর কেটে গেল অথচ আপনি আল্লাহকে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাকে এখনও চিনতে পারেননি ! এটা কি খুশির খবর ? নিশ্চয়ই বলবেন, না । তবে, কিসের তরে এই নাচানাচি ?
একটা লোক যার কাজ বরফ বিক্রি করা । সময়ের সাথে সাথে তার বরফ গলে যাচ্ছে , তার ব্যবসার পুঁজি ফুরিয়ে যাচ্ছে । সে কি উল্লাসে মেতে উঠতে পারে তার এই ক্ষতি হবার জন্য? সেই বরফ বিক্রেতা আর কেউ নয়, আপনিই । সময়ের সাথে তাল মিলিয়ে আপনার আয়ু নিঃশেষ হয়ে যাচ্ছে । ধিরলয়ে আপনি কবরের দিকে ধাবিত হচ্ছেন । গত বছর আপনি কি কি ভালো কাজ করেছেন যা আপনার কবর জীবনে কাজে দিবে বা কি কাজ করতে পারেননি , কোথায় আপনার এই হিসাবে ব্যস্ত থাকার কথা, উল্টো নাচানাচি নিয়ে ব্যস্ত??!!! হুম, পলাশীর মোড়ে এস এম হলের সামনে এমন অনেক পাগলের দেখা মেলে যারা ভাল-মন্দ বুঝতে অপারগ !
২০১২ সালে আপনি কি কি অর্জন করেছেন তাহলো আপনার পুঁজি । এর উপর ভর করে আপনি ২০১৩ সালে কি কি পেতে পারেন তা নির্ণয়ের বা হিসাবের দিন আজ । আজ আপনার নিজেকে সমালোচনার দিন । ২০১৩ সালে আপনি আরও নতুন করে কি কি পদক্ষেপ নিবেন তা লিখে রাখার দিন । গত বছরে যা করেছেন যদি তা সন্তোষজনক হয় তবে আল্লাহর শুকরিয়া আদায়ের দিন আর তা না হলে আল্লাহর কাছে সেই ব্যর্থতা মাফের জন্য দুয়া করার দিন বা আগামীতে যাতে এরকম না হয় সে জন্য তার মদদ চেয়ে প্রার্থনার দিন ।
আপনাকে মৃত্যুরুপী বাঘ ধাওয়া করতেছে । এমন সময় কুপে পড়ে গেলেন । নিচে তাকিয়ে দেখলেন এক অজগর সাপ তাকিয়ে আছে যা আপনার কবর । যে রশিতে ঝুলে আছেন যা আপনার আয়ুকে নির্দেশ করে তা সাদাকালো দুইটা ইদুর যা দিন রাতের সাথে তুলনীয় সর্বদাই কাটিতেছে । পাশে তাকিয়ে দেখলেন মৌচাক যা দুনিয়ার সাথে তুলনীয় । আপনি সকল বিপদ ভুলে মিষ্টতার জন্য মৌচাক বা দুনিয়া নিয়ে ব্যস্ত হলে আপনার পরিনতি কি হবে তা কি আঁচ করতে পেরেছেন বা পারছেন ???
আগামি ২০১৩ সাল আপনার শুভ হবে এটাই আশা করি । নতুন বর্ষের আগমন যেন শুধু নতুন বর্ষের মাঝেই সীমাবদ্ধ না থাকে বরং এর উদ্দেশ্য হবে আপনি নতুন মন বা নতুন আত্মা নিয়ে নব উদ্যমে নব মহিমায় জীবনকে সাজানর অভিপ্রায়ে জেগে উঠবেন যেভাবে শিতের সকল জীর্ণতা কাটিয়ে বসন্তে গাছেরা জেগে উঠে । ২০১৩ সাল হোক আপনার জেগে উঠার দিন, নতুন স্বপ্নে বিভোর হয়ে নব দিগন্ত উন্মোচনের দিন। তাই আর দেরি না করে কবির ভাষায়-
'যাত্রা তব শুরু হোক কর হানি দ্বারে
নবযুগ ডাকিছে তোমারে' ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




