somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল কুরআনের কতিপয় সুরা ও তার ফযিলত

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সুরা ফাতিহা- একে উম্মুল কুরআন বা কুরআনের মা বলা হয় । এ সুরার ফযিলত অপরিসীম । ওযুর সহিত এ সুরা পাঠ করে যে কোন রোগীর দেহে ফুঁক দিলে , রোগমুক্তি হয় । নবীজী (সঃ) বিপদে পতিত ব্যক্তিকে এই সুরা পাঠ করিতে বলিতেন ।

সুরা বাকারাহ- নবী করীম সঃ বলিয়াছেন, যে ঘরে সুরা বাকারাহ পাঠ করা হয় সে ঘরে শয়তান প্রবেশ করিতে পারেনা । তিনি ইহাও বলিয়াছেন যে, তোমরা সুরা বাকারাহ পাঠ কর । ইহাতে খায়ের ও বরকত আছে ।

সুরা আল ইমরান- নিয়মিত এই সুরা পাঠ করিলে ঋণ হতে মুক্তি পাওয়া সহজ হয় ।

সুরা নিসা- রোজ নিয়ম মত কোন স্বামী এই সুরা ৭ বার করিলে স্ত্রী তাহাকে ভালবাসিবে আর স্ত্রী পাঠ করিলে স্বামী তাহাকে ভালবাসিবে ।

সুরা মায়িদাহ- দুর্ভিক্ষের সময় অধিক পরিমাণ এই সুরা পাঠে দুর্ভিক্ষ হতে নাজাত পাওয়া সহজ হয় ।

সুরা আন’আম – যে ব্যক্তি সুরা আন’আম একবার পাঠ করে, ফেরেশতাগণ তাহার গুনাহ মাফের জন্য দুয়া করিতে থাকেন । কঠিন মছিবতে পড়িয়া ইহা পাঠ করিলে মছিবত দুর হয় ।

সুরা আরাফ- যে ব্যক্তি এই সুরা পাঠ করিবে কিয়ামাতের দিন সে ব্যক্তি বাবা আদম আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করিবে । জালিম হাকেম বা মহাজনের নিকট যাইতে হইলে এই সুরা তিন বার পাঠ করিয়া গেলে তাহার মন নরম হইবে ।

সুরা আনফাল- নবী করীম সঃ বলিয়াছেন, যে ব্যক্তি প্রত্তেহ এই সুরা পাঠ করিবে , হাসরের দিন আমি সাক্ষ্য দিব যে এই ব্যক্তি মুনাফেকি হইতে পবিত্র ছিল । বিনা দোষে জেলে আবদ্ধ হইলে নিয়ম মত এই সুরা পাঠে মুক্তির উপায় মেলে ।

সুরা তওবাহ- রোজ একবার এই সুরা পাঠ করিলে ঈমান বহাল থাকে ও পাকা হয় । ওলী – দরবেশগণ এই সুরা পাঠ করিয়া এমন উপকারিতা লাভ করেন জাহা বাহ্য দৃষ্টিতে অসম্ভব বলিয়া মনে হয় ।

সুরা ইউনুস- এই সুরা হামেসা পাঠ করিলে জানের কষ্ট হয়না ও কবর আজাব মাফ হয় । কেহ দুঃখ – কষ্টে পতিত হইয়া ১৩ বার এই সুরা পাঠ করিলে তাহা হইতে মুক্তি মেলে ও বিবাদের সময় ইহা ২১ বার পাঠ করিলে দুশমনের উপর বিজয়লাভ হয় ।

সুরা ইউসুফ- চাকুরী ছুতিয়া গেলে প্রত্তেহ নিয়ম মত এই সুরা পাঠ করিবে , ইহাতে চাকুরী ফিরিয়া পাইবে ।

সুরা কাহফ – বৃহস্পতিবার দিবাগত জুমুয়ার রাতে এই সুরা পাঠ করিলে আল্লাহ পাক তাহাকে এমন গায়েবী নুর দান করিবেন জাহার আলো কা’বা শরীফ পর্যন্ত পৌঁছিবে । তাহার গুনাহ মাফ হইবে । প্রত্তেহ এই সুরা পাঠ করিলে প্লেগ, কুষ্ঠ, শ্বেত কুষ্ঠ ও দাজ্জালের ফিতনা হইতে মুক্তি পাইবে । এই সূরার শেষ দশ আয়াত পড়ারই বেশী তাকীদ করা হইয়াছে ।

আজ জুমাবার বা শুক্রবার । তাই সুরা কাহফ পাঠ করিতে ভুলিবেন না । সেই সাথে আমার জন্য দুয়া করিবেন যেন সঠিক পথে অটল থাকা আমার জন্য আল্লাহ সুবহানাহু তায়ালা সহজ করেন ।
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×