somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপুদের জন্য রেড সিগন্যাল :-*

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ক্লাসে স্যার এর কাছে শুনেছিলাম যে, বিখ্যাত মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলি ক্লে একদিন এক হোটেলে খেতে গেলেন কিন্তু তিনি কৃষ্ণাঙ্গ হওয়ায় তাকে সেখানে ডুকতে দেয়া হলনা । তিনি অপমানিত হয়ে চিন্তা করতে লাগলেন কিভাবে শ্বেতাঙ্গদের পিটান যায় কোন ঝামেলা ছাড়াই? হ্যাঁ, তিনি পেয়েও গেলেন শ্বেতাঙ্গদের বৈধভাবে পিটানর রাস্তা !!!:-* বুঝতেই পারছেন সেই থেকে তার মুষ্টিযোদ্ধা হয়ে উঠা ।

গ্ল্যাডিয়েটরদের সমন্ধে যারা জানেন বা হলিউডের গ্ল্যাডিয়েটর মুভিটা যারা দেখেছেন তারা জানেন, প্রাচীন রোমে, গ্রীসে দাসদের সাথে দাসদের মারামারি লাগিয়ে দিয়ে রাজারা তা উপভোগ করত আনন্দদায়ক হিসেবে । অথচ সেটা ছিল জীবন –মরনের খেলা । যেখানে বাকি সবাইকে মেরে একজন টিকে থাকতে পারে বা সেও মারা যেতে পারে । সেই সুপ্রাচীনকাল থেকেই মানুষের মাঝে এমন অনেক বিকৃত রুচি, অভ্যাস, প্রথার প্রচলন খুঁজে পাওয়া যায় ।

এযুগেও তাদের সুযোগ্য উত্তরাধিকারীদের নমুনা খুঁজে পাওয়া কঠিন কিছু নয় । মানুষ যখনি তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়, ভুলে যায় মরনের পর আরেক জীবন আছে যেখানে তাকে তার প্রভুর সামনে জবাবদিহি করতে হবে তার দুনিয়ার জীবনের কৃতকর্মের , তখনি মানুষের মনে এমন লালসা জাগে যা তার কাছে শোভনীয় মনে হলেও বস্তুত তা রুচির পরিপন্থী ।

মানুষ বস্তুবাদের জাঁতাকলে নিষ্পেষিত হয়ে ধর্মকে আফিম মনে করে একে বাদ দিয়ে ধর্মবিরোধী জীবন যাপনে অভ্যাস্ত হয়ে উঠছে । ফলে এমন এক কুলাঙ্গার শ্রেণীর উদ্ভব হচ্ছে যারা নৈতিকতার ধার ধারেনা, নগ্ন, পাশবিক ক্রিয়াকলাপই তাদের নৈমিত্তিক কাজ । এরা শুধু নিজেরাই নষ্ট হচ্ছেনা বরং এদের দ্বারা যারা ভালো আছে তারাও নষ্টের স্বীকার হচ্ছে বা তাদের নষ্টামির ফাঁদে পড়ছে । বিশেষ করে নারীরা এদের প্রধান শিকার । নানাভাবে এরা নারীর চরিত্রহননে উঠে পরে লেগেছে । কেননা, নারীকে লাগামহীন করে দেয়া মানেই পাশবিকতাকে উস্কে দেয়া, জাতিকে ধ্বংসের মুখে নিক্ষেপ করা ।

তাদের ষড়যন্ত্র নারীর চারপাশ ঘিরেই । তাই তাদেরকে সচেতন হতে হবে যারা তাদের সম্ভ্রমকে বিকিয়ে দিতে আগ্রহী নন । আসুন কিছু নমুনা দেখি যেখানে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে ।

১- আপনি কোন মার্কেটে গেছেন হতে পারে তা বসুন্ধরা সিটি বা এশিয়ান শপিং মল বা প্রিন্স প্লাজা বা রাইফেলস স্কয়ার । কোন পোশাক পছন্দ হল আর আপনি তা পরখ করতে চেঞ্জিং বা ট্রায়াল রুমে গেলেন । শিকারিরা কিন্তু এটা জানে তাই তারা এখানে ফাঁদ স্বরূপ গোপন ক্যামেরা ফিট করে রাখে । এর থেকে বাঁচতে আপনাকে যা করতে হবে তাহল আপনার মোবাইলটা দিয়ে পরিচিত কাউকে কল দিতে হবে যদি কল যায় তবে ঝামেলা নাই কিন্তু না গেলেই বুঝবেন ঝামেলা আছে মানে গোপন ক্যামেরা ফিট আছে । তো যত দ্রুত পারেন কেটে পড়েন এখান থেকে, অপরকে জানান ব্যাপারটা , দোকানীকে নয় এতে ঝামেলা বাড়তে পারে ।

২- ভুলেও কোন ভি আই পি হলের বা সেমিনারের বা হোটেলের বেসিনে হাত-মুখ ধুতে গিয়ে বেশি খোলামেলা হবেন না । কেননা, গ্লাসেও অনেক সময় ব্যাপার-স্যাপার থাকে । কেননা, এখানে দ্বিমুখী আয়না ফিট করা থাকতে পারে । গ্লাসে আপনার আঙ্গুল রাখলে যদি প্রতিচ্ছবি ও আপনার আঙ্গুলের মাঝে একটু ফাক থাকে বুঝবেন গ্রিন সিগন্যাল আর যদি প্রতিচ্ছবিকে আপনার আঙ্গুল সরাসরি স্পর্শ করে তাহলে রেড সিগন্যাল। আর টয়লেটের কথা কি বলব? সেখানে শতভাগ সতর্কতা অবলম্বন করবেন ।

৩- একই কথা বাথরুমের ক্ষেত্রেও প্রযোজ্য । হতে পারে তা আপনার বান্ধবির বাসা বা কোন অভিজাত হোটেল । পরিচিতরাই কিন্তু সর্বাধিক ক্ষতি করে থাকে আপনার জীবনের দুর্বল ক্ষন গুলি তাদের জানা থাকে বলে । মোহিত কামালের বই পড়লে আরেকটু ধারনা পাবেন। ঝর্নার মুখেও বা মাঝেও ক্যামেরা ফিট করা থাকে একটু নযর করলেই দেখতে পাবেন । তাই কষ্ট হলেও একটু দেখে নিন ।

৪- অনেক ক্ষেত্রে বেডরুমে ডেস্ক ল্যাম্পের মাঝেও গোপন ক্যামেরার সংযোগ থাকে । তাই , এখানেও সতর্ক থাকুন ।

৫- সামাজিক সাইট গুলোতে অনেক মেয়েরাই জড়িত আছেন । তারা অহরহ নিজেদের ছবি সেসব সাইটে আপলোড করে থাকেন । আপনারা জানেন কি আপনার ফেস কেটে নিয়ে ফটোশপের দ্বারা তা কোন নগ্ন ছবিতে যুক্ত করা যায়? হ্যাঁ, এরকম চক্রও আছে যারা অবলীলায় এই জঘন্য কাজটি করে থাকে । তাই, সতর্কতা আবারও ।

পরিশেষে যে কথা না বললেই নয়, আপুমনিরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনাদের শরীর হেলাফেলার বিষয় নয় বরং এক ধরনের হাতিয়ার যার অপব্যবহার করে দুর্বৃত্তরা আপনাকে, আপনার পরিবারকে, সমাজকে, দেশকে ধ্বংসের দিকে ধাবিত করে । তাই, একান্ত অনুরোধ, সতর্কতাকে আপনার চাদর বানিয়ে নিন । সর্বোপরি, আল্লাহকে ভয় করে চলুন ।

ভাইদের কাছে অনুরোধ আপনারা বিষয়টি আপনাদের বোনদের বিশেষ করে যারা ভার্সিটি পড়ুয়া, স্ত্রীদের, নিকট আত্মীয়দের সাথে শেয়ার করুন । সবার মঙ্গল কামনায়...
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×