• দান করার সময় ১০০ টাকা অনেক বড় মনে হয় অথচ
কেনাকাটার সময় তা কতইনা ছোট !
• টাকা ধার দিতে মনে হয় প্রান বেরিয়ে গেল অথচ সুদী কারবারে আরাম মনে হয় !
• দুই ঘণ্টা ইবাদাতের কথা শুনলে কত দীর্ঘ মনে হয় অথচ হলিউড/ ডালিউড/ টালিউডের মুভি ২/৩ ঘণ্টার দেখা কিছুই মনে হয়না !
• কুরআন পড়ার সময় পাইনা অথচ শত শত উপন্যাস পড়ার সময় মেলে !
• কনসার্টে / খেলার মাঠে সামনে বসার জন্য কত প্রচেষ্টা আর মসজিদে যত পিছনে বসা যায় !
• নাস্তিক লেখকদের বই পরে মনে হয় যুক্তি সঙ্গত কথা আর আস্তিকদের বই পরে মনে হয় রাবিশ !
• সংবাদ পত্রের কথা কত সহজেই বিশ্বাস করি ও মেনে নিই অথচ কুরআনের কথা বিশ্বাস করা ও মেনে নিতে কষ্টকর !
• লিফলেট/ বিজ্ঞাপন আমরা কত সহজেই প্রচার করি অথচ আল্লাহর বাণী প্রচারে আমাদের হাজার চিন্তা !
• বন্ধুর সাথে আধা/ এক ঘণ্টা ধরে কথা বলতে সময় পাই অথচ আল্লাহর সাথে কথা বলতে / নামায পড়তে ১৫ মিনিট সময় করতে পারিনা !
• রমযানে তারাবীহ পড়তে একঘণ্টাকে অনেক বেশি মনে হয় অথচ ফুটবল খেলার দেড় ঘণ্টাকে মাত্র মনে হয় !
• আল্লাহর তৈরি জান্নাত-জাহান্নামকে হাস্যকর মনে হয় অথচ মানুষের তৈরি কল্পনাবিলাসী রচনাগুলিকে খুব মেধার পরিচয় বলে মনে হয় !
• সিনেমা হলে/ থিয়েটারে প্রবেশ করলে বের হতে ইচ্ছে হয়না অথচ মসজিদ থেকে বের হতে কত তাড়া !
• গানের তাল লয় ঠিক করতে কতই না প্রচেষ্টা অথচ কুরআনের উচ্চারন ঠিক করার ব্যাপারে একদম উদাসীন ।
• ভুরি ভুরি টাকা খরচ করে তাজমহল দেখতে যেতে পারি অথচ বায়তুল্লাহ/ আল্লাহর ঘর দেখতে যেতে পারিনা ।
• স্বাস্থ্যহানির ভয়ে সন্তানকে রোযা রাখতে দেইনা অথচ মুটিয়ে যাওয়ার ভয়ে খাওয়া কমিয়ে দেই !
• বাইরের লোকদের কথা কত গুরুত্ব দিয়ে শুনি ও মানি আর মা-বাবার কথা শুনতে ও মানতে মন চায়না !
• বসের সামনে হিসাব দেয়ার চিন্তায় কাচুমাচু থাকি অথচ আল্লাহর সামনে হিসাব দেয়ার পরোয়া করিনা !
• সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে অথচ দুনিয়ায় থাকার জন্য কি প্রানান্তকর প্রচেষ্টা !
আমাদের হুশ হবে কি? কোন পথে চলেছি আমরা !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




