somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতালের বিকল্প পন্থা ?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিমাই গেছে ডাক্তারের কাছে চোখের সমস্যায় চোখ পরীক্ষা করতে । ডাক্তার চোখ পরীক্ষা করার সময় বলতেছেন, দেখতো নিমাই দেয়ালের তালিকাটির নিচের লাইনের অক্ষর গুলো পড়তে পার কিনা? নিমাই মাথা নাড়ে, না বাবু । ডাক্তার আবার বলে, তার পরের লাইন, নিমাইয়ের একই উত্তর । ডাক্তার এভাবে সবার উপরে সবচেয়ে বড় অক্ষরগুলোর দিকে অঙ্গুলি দিয়ে বলে এগুলোও পড়তে সমস্যা হচ্ছে? নিমাই আবারো আগের উত্তর দিলে ডাক্তার চিন্তিতভাবে নিমাইকে জানায় তার চোখের ভীষণ সমস্যা । নিমাই তখন জানায়, সে লেখাগুলো ঠিকই দেখতে পাচ্ছে কিন্তু পড়তে পারছেনা কারন সে অশিক্ষিত, লেখা পড়া জানেনা ।

কোন এক ছেলে তার মাকে খুব ভালবাসে । ছেলেটি তার ভালবাসা বুঝানোর জন্য তার রুমের দেয়ালে, পেপারে, টিভির বাক্সে, আলমারির সাথে, বাথরুমের দেয়ালে মোটকথা তার মায়ের যেন নজরে পরে এমন স্থানে সে ভক্তি করে “মা” শব্দটি লিখে রেখেছে । কখনই সে তার মাকে জানায়নি যে সে তাকে খুব ভালবাসে । তার মা কিন্তু অশিক্ষিত । দেয়ালে মা লিখে রাখা আর কোন বিজ্ঞাপন লিখে রাখা তার কাছে সমান ।

উপরের ঘটনা দুটি দিয়ে আমি যা বলতে চেয়েছি তা হলঃ কোন ব্যক্তি যেভাবে বোঝে তাকে সেভাবেই বুঝাতে হবে, বোবাকে কথা বলে নয় ইশারায় বুঝাতে হয় । এই কথাটি সব ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে ।

ইদানীং হরতাল যেন বাংলালিংক দামে মেলে । যখন তখন হরতাল । রাত কিবা দিন, শুক্রবার কিবা শনিবার, সরকারি দল কিবা বেসরকারি দল কিবা মুষ্টিমেয় কিছু লোক শুধু হরতাল কথাটি উচ্চারণ করলেই হল ! ঠিকই হরতাল পালিত হয় কম বা বেশি । হরতাল নিজেই তার ইজ্জত হারিয়ে ফেলেছে দল মত নির্বিশেষে সবার দ্বারা ধর্ষিত হয়ে ।

বাংলা দ্বিতীয় পত্রে পড়েছি ‘বাঘে- মহিষে লড়াই হয়, উলুখাগড়ার প্রাণ যায়” ঠিক তেমনি হরতাল ডাকে যারা তাদের তো কোন সমস্যা হয়না বরং বাঁশ খাই আমরা আমজনতা । হরতালে কোটিপতির গাড়ি পুড়লেও সে তা পুষিয়ে নিতে পারবে বা পারে কিন্তু কোন রিক্সাওলার রিক্সা পুড়লে তা পুষিয়ে নিতে যে তার সংসারকে কি মূল্য দিতে হবে একমাত্র সেই আর যারা তার প্রতিবেশী তারাই জানে ।

ছেলে বেলা থেকেই হরতালে কাল বৈশাখীর তাণ্ডব লীলা দেখে আসছি । কিন্তু তা যেন একপাক্ষিক । যত ক্ষতি হয় সব নিচু আয়ের মানুষের, বড়রা যেন ধরা ছোঁয়ার বাইরে । বরং হরতাল দিলে তারা যেন ঘরে বিশ্রামের সুযোগ পেয়ে যায় ।

দেশে হরতাল হল । যাদের ফ্রিজে সপ্তাহের বাজার মজুদ আছে তাদের গায়ে হরতালের আঁচর লাগবেনা , কিন্তু যে দিন মজুর খেটে জীবিকা নির্বাহ করে তার পরিবারকে হয়ত খাবারবিহীন অবস্থায় দিন পার করতে হবে । কখনো এসব ভেবে হরতাল দেয়া হয় কি?

ধরলাম, আপনার অধিকার লঙ্ঘিত হয়েছে, হরতাল আপনি দিতেই পারেন, তাই বলে গ্রাম্য সালিশের মত বড় ভাই প্রেম করে পালিয়েছে বলে ঐ মেয়েকে তার ছোট ভাইয়ের সাথে নিকাহ দেয়ার মত করে অপরের বোঝা মেহনতি মানুষের ঘাড়ে চাপাবার অধিকার আপনাকে কে দিয়েছে? গ্রাম্য মাতব্বরেরা? চেলা চামুণ্ডারা? নাটের গুরুরা?

ভালো কথা, হরতাল ডেকেছেন সরকারকে চাপ দেবার জন্য? তো সাহস থাকলে তার বাস ভবন ঘেরাও করেন, তার বাস ভবনের বিদ্যুতের লাইন কেটে দেন যাতে ফ্রিজ না চলে,সে অন্ধকারে থাকে, গরমে কাতর হয়, আপনাদের কষ্ট বোঝে । তা না করে বেহুদাই আমাদের কষ্ট দেয়া কি আপনাদের মানবাধিকার আদায়ের সহজ পথ?

বাঘকে মাংস আর গরুকে ঘাস দিতে হবে তা না করে যদি বাঘকে ঘাস আর গরুকে মাংস দেন তা জুলুম হবে । মাকে ভালবাসলে মাকে বলতে হবে দেয়ালে লিখে কাজ হবেনা । যার নিকট থেকে হরতালের স্বার্থ উদ্ধার করতে চান তাকেই হরতালের ভিকটিম বানাতে হবে অন্য কাউকে বলির পাঠা বানানো যাবেনা ।

কবে এদেশ থেকে হিংসুটে রাজনীতি দূর হয়ে কল্যাণকর রাজনীতি আসবে সেই স্বপ্ন দেখবার মত হারকিউলিয়ান সাহস আমাদের সবার হক এই শুভ কামনায় রইলাম । কেউ আমার লেখার দ্বারা কোন প্রকার আঘাত পেলে সবিনয়ে তার কাছে ক্ষমাপ্রার্থী ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×