somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবরের আযাব সত্যিই কি হয়?

১১ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের স্বভাব হল যা সে দেখেনা, তা তার বিশ্বাসের আওতায় আসেনা । মানুষ যতগুলি বিস্ময়কে প্রাচীনকাল থেকে অস্বীকার করে আসতেছে কবরের আযাব তাদের মধ্যে অন্যতম । যারা কবরের আযাবকে বিশ্বাস করত তাদের নিকটে যারা কবর আযাবে বিশ্বাসী নয় তারা গিয়ে প্রশ্ন করে তার প্রমাণ জোগাড় করত ।

যেমন, একদিন এক ব্যক্তি তার হাতে করে একটি মৃত লোকের হাড় নিয়ে গিয়ে হযরত আলী রাঃ কে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করল,তার মধ্যে একটি ছিল, কবরের আযাব যদি সত্যি হয়ে থাকে তাহলে এই হাড়ে কি আযাব হচ্ছে আমাকে তা দেখান । এতে হযরত আলী রাঃ তার সামনে থেকে একটি মাটির ঢেলা তুলে তুলে তাকে নিক্ষেপ করল । লোকটির মাথায় ঢিলটি পড়ায় সে আঘাত পেয়ে কাজির নিকটে গেল তার বিরুদ্ধে নালিশ করতে । নিয়মানুযায়ী কাজি হযরত আলী রাঃ কে তলব করল । হযরত আলী রাঃ এলে কাজি জানতে চাইলেন কেন আপনি লোকটিকে আঘাত করেছেন? হযরত আলী রাঃ বললেন আমি লোকটিকে আঘাত করিনি বরং সে আমায় সে প্রশ্ন করেছিল তার জবাব দিয়েছি । কেননা, লোকটি জানতে চেয়েছিল কবরে যে আযাব হয় তা দেখাতে । আমি লোকটিকে ঢিল মেরেছি, এতে সে যে ব্যথা পেয়েছে তা আমায় দেখাতে বলুন । কাজি ও লোকটি উভয়ই বুঝলেন ব্যথা যেমন দেখা যায়না কিন্তু অনুভব করা যায় তেমনি কবরের আযাব দেখা না গেলেও ব্যক্তি তা ঠিকই বুঝতে পারবে ।

আপনারা যারা বিজ্ঞানমনস্ক তারা বলবেন ঐসব কিচ্ছা-কাহিনি বাদ দেন । এখন বিজ্ঞানের যুগ , কোন প্রকার ধানাই-পানাই চলবেনা । পারলে বিজ্ঞান দিয়ে বুঝান ।

তাহলে আসুন, বিজ্ঞানের আবিষ্কৃত জিনিস দিয়েই আপনাদেরকে দেখাই আসলেই কবরের আযাব হবে । এ থেকে কেউ রেহাই পাবেনা কতিপয় ব্যতিক্রম ব্যক্তি ছাড়া। যেমন শহীদদের কবর আযাব হয়না । কিন্তু ব্যতিক্রম উদাহরণের পর্যায়ে পড়েনা বলে সেদিকে আমরা না যাই ।

আপনারা টিভিতে একটি মোবাইলের বিজ্ঞাপন দেখে থাকবেন যেখানে একটি নৌকায় কয়েকজন ব্যক্তি নদী পার হচ্ছিল। তাদের মাঝের এক তরুণ কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছিল আর দেহ ঝাঁকিয়ে মজা নিচ্ছিল । এতে সেই তরুণের পাশে থাকা এক বুড়ো চাচা অবাক হলে তরুণটি সেই বুড়ো চাচার কানে হেডফোন লাগিয়ে দেয় । ফলে যা হবার তাই হয় । বুড়ো চাচাও তখন আনন্দে মাতোয়ারা হয়ে যায় ।

এখুন, আপনারাই একটু বিশ্লেষণ করে দেখুন । দু’বন্ধু পাশাপাশি শুয়ে আছেন, পাশের বন্ধু এফ.এম রেডিও শুনে মজা পাচ্ছে আর আপনি নিরব কিন্তু যখনই সে লাউডস্পীকার অন করে দিল তখন আপনিও তার সাথে আনন্দে মেতে উঠেন । এটা ত এখন নৈমিত্তিক ঘটনা যা প্রতিনিয়ত আপনারা সম্মুখীন হচ্ছেন ।

এজন্যই শেখ সাদি বলেছিলেন, “পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ যে আছেন তা বোঝার জন্য শত-সহস্র গ্রন্থ পড়ার দরকার নেই । গাছের একটি পাতা দেখেই বোঝা যায় কেউ একজন আছেন যিনি পরমযত্নে এগুলো তৈরি করেছেন”।
আমিও এই বলে ইতি টানব যে, একাকী নীরবে একটু ভাবুন আপনার মনে নিদারুণ কষ্ট হচ্ছে বা আপনার মাথাব্যথা হচ্ছে তা আর কেউ নয় বরং আপনিই টের পাচ্ছেন । তাই বলে কি আপনার স্বজন আপনার কষ্ট বা ব্যথাকে অস্বীকার করে? না, এমনটি হয়না । তারা আপনাকে বিশ্বাস করে বলেই আপনার কথাকেও বিশ্বাস করে । আমরাও কুরআন বিশ্বাস করি যেখানে আল্লাহ সুবহানাহু তায়ালা কবর আযাবের কথা উল্লেখ করেছেন । এমনকি রাসুল সঃ এর পবিত্র বানীতেও উল্লেখ করেছেন যে, কবর আযাব সত্য ।

সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৫ দুপুর ১২:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×