প্রশ্নঃ বাংলাদেশের মানুষের চেতনা ক্রিকেটে বেশি জাগে নাকি মুক্তিযুদ্ধে বেশি জাগে ??
উত্তরঃ দুঃখের বিষয় হলেও সত্য এটাই যে মুক্তিযুদ্ধ অপেক্ষা ক্রিকেটে চেতনা বেশি জাগে, যদিও এটাকে চেতনা বলাটা শোভনীয় কিনা তা নিয়ে তর্ক থেকে যাবে !!
ব্যাখ্যাঃ রুবেলের অসাধারণ পারফরমেন্সে বিশ্বকাপের এক গুরুত্বপূর্ন ম্যাচে জিতে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ওঠায় এদেশের উকিল সমাজ রুবেলের বিরুদ্ধে মামলা চালাতে চায় না, এমনকি রুবেল এর বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও !!
অন্যদিকে সাঈদি, কাদের মোল্লা, গোলাম আযম, সাকা চৌধুরী, কামারুজ্জামানের মত যুদ্ধাপরাধীদের মানবতাবিরোধী ঘৃণ্য কাজের স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তাদের পক্ষে মামলা চালাতে কেউ কখনও অনীহা প্রকাশ করেছে বলে এমনটা এদেশে শুনি নি !! বরং উল্টোটাই শুনেছি যে এদের পক্ষে কেস চালানোর জন্য উকিল সমাজ নাকি প্রতিযোগিতায় নেমে পড়ে !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


