somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী স্বাধীনতা কতটুকু দরকার?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শামসুর রাহমানের "পণ্ডশ্রম " কবিতাটা প্রতিটা বাঙালির জন্যই প্রযোজ্য! কাল থেকে টানা এক মাস যদি টেলিভিশনে দেখানো হয় ঘাস খেলে মানুষ অমরত্ব লাভ করবে, ৫০০ বছর বাঁচবে, ব্যাস, মানুষ ঘাস খাওয়া শুরু করবে। নিজের বিবেক বুদ্ধি দিয়ে এক বারও ভালোমন্দ চিন্তা করবে না।
.
BEST BUY এর পাশ দিয়ে যাচ্ছিলাম, হাতে সময়ও ছিল। ভাবলাম দোকানটা কেমন, দেখি! ঢুকতেই দুপাশ থেকে দু মেয়ে আসলো। "এক্সকিউজ মি, স্যার! কি হেল্প করতে পারি?" মুখে কড়া মেকাপ, মুচকি হাসি!
আমি কিছু বললাম না। হেঁটে হেঁটে এটা ওটা দেখছিলাম। আর ওরাও পিছু পিছু কোকিল কণ্ঠে "স্যার, এইটা ভালো, ওইটা ভালো" বলেই যাচ্ছে।
আমি বেরিয়ে আসলাম। হাসিমুখে "ধন্যবাদ, স্যার! আবার আসবেন!" যেকোন মূল্যে কাস্টমারদের খুশি করাই এদের ব্রত!
.
মোবাইল ফোনের কাস্টমার কেয়ারের মেয়েদের প্রসংগে আসি। অনেক বখাটে ছেলেকে দেখেছি, অযথাই ফোন করে ওদের গালি দেয়।আশ্চর্যের ব্যাপার হলো, গালি শুনেও কিন্তু ওরা একটুও রাগ করে না। উল্টো "স্যরি স্যার, স্যরি স্যার" করে।
.
মাল্টিন্যাশনাল কোম্পানির কর্পোরেট অফিস তো শয়তানি নষ্টামির স্বর্গরাজ্য! অফিসের মেয়েগুলো তো পারলে "সবকিছু" দিয়ে ক্লায়েন্টকে খুশি করে! বস কিংবা সহকর্মীদের তো "খুশি" করেই!
.
এই যে খুশি করার প্রবণতা, এগুলোকে এক কথায় কী বলে? "নারী স্বাধীনতা"
.
ঠিক এই কাজগুলোই যদি মেয়েটা ফ্যামিলিতে করে! নিজের ছেলেমেয়ের জন্য খাবার তৈরী করে। সংসার দেখাশোনা করে। স্বামী শ্বশুর শ্বাশুরীর সাথে হাসিমুখে কথা বলে, তারা একটু আড্ডু রাগ করলেও "ধৈর্য্য" ধরে! তাহলে?
"নারী অধিকার শেষ হয়ে গেলো" "বৈষম্যের শিকার নারী" "নির্যাতন নির্যাতন" বলে গলা ফাটানো হবে!
.
বাহ! বাইরের লোকের গোলামি করলে, সেটা নারী স্বাধীনতা, আর নিজের সংসারের জন্য কিছু করলে, সেটা "নির্যাতনের শিকার!" দারুণ না!
.
... যেসব মেয়েরা চাকরির পেছনে ছুটে, আপনার কি মনে হয়, টাকার জন্য ছুটে? নাহ, জনাব, অধিকার দেখানোর জন্য ছুটে! অনেক মেয়েরা বলেন, "আত্মনির্ভরশীল হওয়ার জন্য"!
আচ্ছা, গত পনেরো বছরে এদেশে যত বিয়ে হয়েছে, খোঁজ নিয়ে দেখুন, সকল ফ্যামিলই স্ত্রীর কথামতোই চলে, আর বেতনের টাকাটা স্বামী তার স্ত্রীর হাতেই তুলে দেন!(নিম্নবিত্ত শ্রমিক শ্রেণী ব্যাতিক্রম)
.
ইউরোপ আমেরিকার দিকে তাকান। চাকরি করে "অধিকার" দেখাইতে গিয়া আজ ওদের পুরো পরিবার ব্যাবস্থাটাই ভেংগে পড়েছে!
.
আপনি নিজের ছেলেমেয়েকে কাজের লোকের জিম্মায় রেখে, নিজে চলে গেলেন অধিকার দেখাতে। দিনশেষে বাসায় এসে টায়ার্ড! বৃদ্ধবয়সে যদি এসব ছেলেমেয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, দোষটা কার?
বছরের পর বছর ধরে দিনের একটা বড় অংশ বাইরের লোকের সাথে কাটাচ্ছেন, স্বামীর সাথে একটু শান্তিতে কথা বলারও সুযোগ নেই, নিজের অজান্তেই তো পরকীয়ায় জড়াবেন! শুরু হয়, অশান্তি, ঝগড়াঝাটি বিচ্ছেদ! যে "আত্মনির্ভরতা" আপনার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেয়, সেই আত্মনির্ভরতা কি খুব জরুরি?
.
এই সাধারণ ব্যাপারটা বুঝার মতো মগজও হারিয়ে ফেলেছে এরা! টেলিভিশন, বিলবোর্ড, সেমিনার শিখিয়েছে "এটা স্বাধীনতা"! ব্যাস, এইটাই স্বাধীনতা! নিজের মগজ খাটানোর চিন্তা করলেন না!
...ওয়ান্ট পিস? থিংক এগেইন!

সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×