somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার উদ্দেশ্য যেভাবে লিখতে হবে ।

১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উচ্চশিক্ষা গ্রহণের তাদের গন্তব্যের তালিকায় অন্যতম দেশ অস্ট্রেলিয়া। প্রতি বছর বাংলাদেশসহ নানা দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী এ দেশে পড়তে আসেন। তবে শিক্ষার পাশাপাশি এ দেশে স্থায়ী বসবাসের মনোবাসনা পোষণ করেন অনেকেই। এ জন্যেই শিক্ষার্থী বা স্টুডেন্ট ভিসায় আবেদন করার সময় আবেদনপত্রেই অস্ট্রেলিয়ার আসার উদ্দেশ্য উল্লেখ করা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ার প্রবেশের উদ্দেশ্য শুধুই যে শিক্ষা গ্রহণ এবং তা শেষে নিজ দেশে ফিরে যাওয়ার কথা স্পষ্ট ভাষায় লিখতে হয় আবেদনপত্রে। সম্প্রতি অস্ট্রেলিয়ার আসার উদ্দেশ্য বা স্টেটমেন্ট অব পারপাস সঠিকভাবে লিখতে না পারার কারণে অনেকের ভিসা গৃহীত হচ্ছে না। তাই ভিসা পেতে হলে সঠিকভাবে স্টেটমেন্ট অব পারপাস লেখা জরুরি।

শিক্ষার্থী ভিসায় অস্ট্রেলিয়ায় প্রবেশের মাধ্যমে আবেদনকারী যে অস্থায়ীভাবে প্রবেশ করছেন, এই বিবৃতিদান জেনুইন টেম্পোরারি এন্ট্র্যান্ট (Genuine Temporary Entrant) বা জিটিইর অন্যতম অংশ। আবেদনপত্রে এই জিটিইর উল্লেখ করা অনেক আগে থেকেই আবশ্যিক শর্ত হিসেবে থাকলেও সম্প্রতি এর নিয়মে কিছুটা বেশি কঠোর হয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এই জিটিইর মাধ্যমে দেশটির অভিবাসন বিভাগকে নিশ্চিত করতে হয় যে, আবেদনকারী শুধুমাত্র শিক্ষা গ্রহণের উদ্দেশ্যেই অস্ট্রেলিয়ায় প্রবেশ করছেন এবং নির্ধারিত কোর্স শেষ হয়ে গেলে আবেদনকারী নিজ দেশে ফিরে যাবেন। অভিবাসন বিভাগ জিটিইতে মোটামুটি যে ৬টি বিষয়ের উল্লেখ দেখতে চায়, তা হলো:

নিজ দেশের শিক্ষাগত বা প্রাসঙ্গিক অবস্থা পরিস্থিতির বর্ণনা

অভিবাসন বিভাগ শিক্ষার্থী ভিসায় আবেদনকৃত কোর্স বা বিষয়ে আবেদনকারীর নিজ দেশে পড়ার সুযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখবে। তাই আবেদনকারীকে জিটিইতে নিজ দেশে একই কোর্স আছে কিনা, থাকলে কেন নিজ দেশ বাদ দিয়ে অস্ট্রেলিয়ায় পড়তে আগ্রহী তার স্পষ্ট বর্ণনা দিতে হবে।

অস্ট্রেলিয়ায় আসতে চাওয়ার স্পষ্ট বর্ণনা

জিটিইতে অস্ট্রেলিয়া পড়তে চাওয়ার উদ্দেশ্য স্পষ্ট ভাষায় বর্ণনা করতে হবে আবেদনকারীকে। অর্থাৎ শিক্ষার্থী ভিসায় অস্ট্রেলিয়ায় আসার একমাত্র উদ্দেশ্যই যে পড়াশোনা তা বিবৃতিতে ভালোভাবে বুঝিয়ে লিখতে হবে। অভিবাসন বিভাগ জিটিইতে উল্লিখিত প্রতিটি কারণ খতিয়ে দেখবে।

আবেদনকারী যে কোর্স বা বিষয়ে অধ্যয়ন করতে ইচ্ছুক তার ভবিষ্যৎ বর্ণনা
আন্তর্জাতিক শিক্ষা উন্নত দেশগুলোর মতো অস্ট্রেলিয়ারও একটা বড় বাণিজ্য হলেও শিক্ষার্থীরা দেশটিতে পড়তে এসে কতটুকু উপকৃত হলো এ বিষয়ে খুবই সতর্ক তারা। তাই আবেদনকারীর সঙ্গে অনুপযোগী কোর্সে স্বাভাবিকভাবেই ভিসা দেবে না অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ। তাই জিটিইতে আবেদনকারীর নির্বাচিত কোর্সটি ভবিষ্যতে কীভাবে তাঁকে উপকৃত করবে তা স্পষ্ট ভাষায় উল্লেখ করতে হবে।

আবেদনকারীর পূর্বের অভিবাসন ইতিহাস

শিক্ষার্থী ভিসায় আবেদনের আগে আবেদনকারী অস্ট্রেলিয়াসহ আর কোন কোন দেশে ভ্রমণ করেছেন তারও একটা সংক্ষিপ্ত বর্ণনার উল্লেখ করতে হবে জিটিইতে।

এ ছাড়া আবেদনকারীর পরিবারের সদস্য ও তাদের সংক্ষিপ্ত বর্ণনাও উল্লেখ করতে হবে জিটিইতে। পাশাপাশি আবেদনকারীর ভিসার সঙ্গে সংশ্লিষ্ট যেমন অভিভাবক, স্ত্রী-সন্তান এমন সকলের উল্লেখ থাকতে হবে। অভিবাসন বিভাগ শিক্ষার্থী ভিসার মাধ্যমে অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খুবই চৌকস নজরে খতিয়ে দেখবে। তাই আবেদনপত্রের সঙ্গে জিটিইতেই ওপরে উল্লিখিত বিষয়গুলোর স্পষ্ট বর্ণনা দেওয়াটা খুবই জরুরি।

সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

×