somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই মানুষটা আমার কেউ হন না ...

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিনি একজন মানুষ, তিনি একজন বাবা।
তিনি কেমন বাবা জানি না, তবে তার পিতৃসুলভ ভূমিকা অন্য কোন বাবার তুলনায় কম নয়। একটা দুটা উদাহরন দিই।

তিনি যে অফিসে চাকরী করেন তার আয়োজনে ইফতার পার্টি। থ্রি স্টার হোটেলে ইফতার পার্টি। তিনি স্বপরিবারে র্ওয়ানা করলেন পার্টিতে যোগ দেবার জন্য - স্ত্রী এবং তিন সন্তান। ইফতার পার্টিতে স্বপরিবারে যোগ দেবার ব্যাপারে তিনি এতটাই উত্তেজিত যে রাস্তায় নেমেই তিনি একটি নীল ট্যাক্সি ক্যাব ভাড়া করে ফেললেন এবং সবাইকে নিয়ে চললেন। রাস্তায় স্ত্রী এবং পরিবারকে তার অফিসের কর্মকর্তাবৃন্দদের সালাম এবং সম্মান দেখানোর বিস্তারিত নিয়ম কানুন শেখালেন। আরও জানিয়ে দিলেন পার্টিতে বসে কোন কথা বার্তা নয়, চুপচাপ থাকতে হবে, ছোট বাচ্চাটা যেন ভুলেও না কাদেঁ তা নিশ্চিত করতে হবে, কারন অনেক নামীদামি গেস্ট থাকবেন যে।
উত্তেজিত অবস্থায় তিনি পৌছুলেন এবং উত্তেজনার বসে ট্যাক্সি থেকে নেমে দরজা বন্ধ করার সময় তার ছোট বাচ্চাটির হাত যে চাপা দিচ্ছেন সে ব্যাপারে কোন খেয়ালই করলেন না। বাচ্চাটি চিৎকার করছে, তিনি টের পাচ্ছেন না। ... আশেপাশের কিছু মানুষের চিৎকারে তার সম্বিত হলো।
ইফতার পার্টিতে ইফতার শর্ট পড়ে গেল। তিনি লজ্জিত বোধ করছেন, স্বপরিবারে এসে যদি ইফতার না খেতে পারেন তাহলে ইজ্জত থাকছে না। এই পরিবারকে ইফতার করানোর জন্য তিনি উদ্ভট কাজ শুরু করলেন। পরিবারকে বসিয়ে রেখে একটু পর পর তিনি উঠে যাচ্ছিলেন এবং ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসছিলেন। ঘাটতি পড়া ইফতার পার্টিতে উচ্ছিস্টগুলো তুলে নিতে তার তেমন লজ্জা লাগছিল না ....

সেই একই মানুষটা পরের বছরও একই কাজ করলেন। অফিসের ইফতার পার্টিতে যোগ দেয়ার জন্য স্ত্রীকে ফোন করে অস্থির করে তুললেন। এবার চায়নিজে। সন্তানদের সাথে নিয়ে স্ত্রী যখন পৌছুলেন তখন আযান হচ্ছে, তাদের জন্য কোন প্যাকেট বরাদ্দ নেই। স্ত্রীকে পানির বোতল দিয়ে ইফতার করালেন, বাচ্চারা মাঠের দোলনায় ক্যাচ কোচ শব্দ তুলে দুলতে লাগলো, দুলতেই লাগলো, দুলতেই লাগলো।

মানুষ হিসেবে এই মানুষটা বোধহয় অনেক ব্যার্থ, তবে বাবা হিসেবে বোধহয় নয়।

এবং সত্যি বলছি, এই মানুষটা আমার কেউ হন না ...
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×