somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈশাখ উৎসব ফেরত এক (রাগী) যুবকের সাক্ষাতকার

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


: এক্সকিউজ মি ... হ্যালো... এক্সকিউজ মি...

:: আমাকে বলছেন?

: জ্বী জ্বী। শুভ নববর্ষ।

:: (াল) শুভ নববর্ষ। জ্বি বলুন?

: আপনার একটা সাক্ষাতকার নিতে চাই হি হি হি

:: সাক্ষাতকার? আমার? (আর লোক পান নাই) জ্বি বলুন কি বলতে হবে?

: নববর্ষ কেমন কাটল আপনার?

:: এই তো, বেশ মজা হলো, ওয়াও ...

: কি করলেন আজ মানে এই নতুন বছরের নতুন দিনে, বৈশাখের প্রথম দিনে?

:: কি করলাম? হাটলাম।

: হাটলেন?

:: না তো কি? শাহবাগ থেকে চারুকলা, চারুকলা থেকে টিএসসি, টিএসসি থেকে বাংলা একাডেমি, সেখান থেকে আবার শাহবাগ, শাহবাগ থেকে রমনা, রমনা থেকে শিল্পকলা, শিল্পকলা থেকে দোয়েল চত্বর হয়ে আবার টিএসসি, সেখান থেকে মলচত্বর, সেখান থেকে লাইব্রেরী, আবার টিএসসি, টিএসসি থেকে চারুকলা ... উফ্

: হা হা হা আপনি তো বেশ রসিক মানুষ।

:: রসিক না াল

: কি খেলেন আজকে? পান্তা খেয়েছেন?

:: পান্তা কৈ? এতো পানি ঢালা গরম ভাত, সারা বছরে একদিন পান্তা খেলে শেষে পেট না নেমে যায়। তবে খেয়েছি বেশ।

: কি? পান্তা ইলিশ?

:: ধূর ছাই, পান্তা ইলিশ খাবো কোত্থেকে? ধূলা বালি, বিড়ি সিগারেটের ধোয়া, সস্তা পাউডারের উৎকট গন্ধ, একটা হাওয়াই মিঠাই, আরও হাবিজাবি... এত কিছু কি মনে থাকে নাকি?

: আপনি একাই এলেন? আর কাউকে নিয়ে এলেন না?

:: আপনার মাথা খারাপ? আনবো আর কাকে? এই মানুষের ভীড়ে চিড়া চ্যাপ্টা হয়ে যাওয়ার পর কি আর কেউ কাউকে আনার ইচ্ছে থাকে? গতবছরই কানে ধরেছিলাম, কিন্তু উপায় নেই - এ বছরও আসতে হলো, হয়তো আগামী বছরও আসতে হবে। কলুর বলদের কি আর আপত্তি করার কিছু থাকে?

: আপনার বোধহয় মেজাজ ভালো নেই ..

:: আরে াল মেজাজ ভালো থাকবে কিভাবে? গার্লফ্রেন্ড জোর কইরা নিয়া আসছে, মাঝখানে কৈ হাওয়া হয়া গেছে এখন মেসেজ পাঠাইসে ধানমন্ডি লেকে যাইতে।

: আরেকটু দাড়ান, কি দেখলেন সেটাও শেয়ার করুন।

:: কি দেখি নাই বলেন তো? (সেন্সরড ... সেন্সরড.... সেন্সরড) বাংগালী সংস্কৃতির পাঞ্জাবী-শাড়ির নিচে বিদেশী সংস্কৃতির বিকিনি পড়া নগ্ন শরীর। একদিনে ঢেকে রেখে কি হবে? যত্তসব।

: এই কাট কাট ...

:: কাট কাট মানে? মানে কি কাট কাট? কেটে পড়তে বলছেন?

: না মানে ইয়ে ক্যামেরা বন্ধ করতে বললাম আরকি?

:: ক্যামেরা? ক্যামেরা এলো কোত্থেকে? ও আপনারা টিভি চ্যানেল থেকে নাকি? কি সর্বোনাশ! ... ইয়ে মানে .. ইয়ে... ইন্টারভিউটা কি আরেকবার নেয়া যায়?

: থাক, আমরা ফেলে দেবো ওটা।

:: আরে না, কি যে বলেন! এতক্ষন শুনলেন আরেকটু শুনবেন না? বছরে একদিনই তো বাংগালী হই, সাক্ষাতকারও ওই একদিনই ... আরেকটা চান্স দেয়া যায় না? ইন্টারভিউটা দিলে পিউর বাঙ্গালী হইতে পারতাম .. হে হে হে ... আরেকটা চান্স ... হে হে হে... বুঝেনই তো .. হে হে হে



*এই যুবকের সাথে লেখকের কোন সম্পর্ক নেই, পুরোটাই লেখকের অনুর্বব মস্তিষ্কের কল্পনাপ্রসুত
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:০০
১২টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×