somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Yol: কুর্দি সিনেমা

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি খুব ভালো সিনেমা দেখে উঠার পর সিনেমাটা সম্পর্কে জানার আগ্রহে আপনি যদি উইকিপিডিয়ায় ঢুঁ মারেন এবং জানতে পারেন, সিনেমাটির নির্মানের তিনভাগের দুভাগ সময়ই পরিচালক জেলে বন্দী ছিলেন, শ্যুটিং এর পুরো দৃশ্যটা তাকে দেখতে হয়েছে অন্যের চোখে, তখন আপনার কেমন লাগবে? বিস্মিত আমি হতভম্ব হলাম যখন জানলাম সিনেমাটা এমন এক দেশে নির্মিত যে দেশের সিনেমা নিয়ে সাধারণত কেউ কথা বলে না। সিনেমার নাম Yol, ইংরেজিতে বলে ‘দ্য রোড’। দেশের নাম তুরস্ক, পরিচালক ইলমাজ গুনে (Yılmaz Güney)।

তুরস্কের এক জেলখানার কুর্দি কিছু বন্দীকে এক সপ্তাহের জন্য ছুটি দেয়া হল। এক সপ্তাহের মধ্যে পরিবারের সাথে দেখা করে তারপর আবার ফিরতে হবে জেলখানাতেই। অনেক বন্দীর মাঝে পাঁচজন বন্দীর এক সপ্তাহের ঘটনাবলী তুলে ধরা হয়েছে সিনেমায়। তাদের মধ্যে সাইদ আলীর বউ বেশ্যা হয়ে গিয়েছিল এবং ধরা পড়েছে, মোহাম্মদ সালেহ’র অপরাধের সঙ্গী আপন শ্যালক মারা গিয়েছিল সে গ্রেফতার হওয়ার সময় এবং স্ত্রী-পরিবার সন্দেহ করে সেই দায়ী, ওমর পরিকল্পনা করে জীবনের ঝুঁকি নিয়ে হলেও সীমান্ত পাড়ি দিয়ে পালাবে, ফিরবে না আর জেলে।


ইলমাজ গুনে-র জীবনবৃত্তান্ত একটি থ্রিলার মুভির কাহিনী হলেও তার নির্মিত সিনেমাগুলো সাধারণ মানুষের জীবনঘনিষ্ট ছিল বলেই জানা যায়।

কুর্দিদের সাথে সংঘর্ষ একটি চলমান ইস্যু। উইকিপিডিয়া বলে, তুরস্ক থেকে আলাদা হয়ে নিজস্ব জাতির জন্য স্বায়ত্তশাসন ও একটি আলাদা রাজ্যের জন্য লড়াই করছে কুর্দিরা – সেই ১৯৭৮ সাল থেকে। সিনেমা পরিচালক, উপন্যাসিক, অভিনেতা গুনে একজন কুর্দি। তুরস্কের সামরিক জান্তার বিরুদ্ধে মানবিক আবেদন নিয়ে তিনি এই সিনেমাটা নির্মান করেছিলেন। মাত্র একুশ বছর বয়সে তিনি সিনেমা নির্মান প্রক্রিয়ার সাথে যুক্ত হন, যদিও অর্থনীতি ও আইন নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন। বলা হচ্ছে, তুরস্কে সে সময় স্টুডিও ভিত্তিক সিনেমা নির্মিত হত যার কাহিনীতে মেলোড্রামা, যুদ্ধ এবং নাট্যাংশ স্থান পেত বেশী। সিনেমা শিল্পের সে অবস্থার সাথে বাংলাদেশের সিনেমা শিল্পের বর্তমান অবস্থার বোধহয় খুব বেশী পার্থক্য নেই। এফডিসি-কেন্দ্রিক সিনেমা সত্যিকারভাবে দেশের ঘটনাপ্রবাহ ও সময়কে কতটুকু তুলে ধরতে পারে সে প্রশ্ন বারবারই করা হচ্ছে। তুরস্কেরও সেরকম পরিস্থিতি গুটিকয়েক চলচ্চিত্রনির্মাতা এগিয়ে আসেন যারা সিনেমার মাধ্যমে দেশের সমস্যাগুলোকে অপেক্ষাকৃত অনেক আকর্ষণীয় করে তুলে ধরেন। এদের একজন ছিলেন আতিফ ইলমাজ, গুনে তার সহকারী ও অভিনেতা হিসেবে কাজ শুরু করেন এবং জনপ্রিয় হয়ে উঠেন। ১৯৬৫ সালে গুনে তার সিনেমা নির্মান শুরু করেন। ১৯৭৪ সালের মধ্যে তিনি প্রায় সতেরোটি সিনেমা নির্মান করেন, তিনবার জেলে ঢোকেন, দুবার বের হয়ে আসেন। ১৯৭৪ এই একজন বিচারককে হত্যার অভিযোগে তাকে ১৯ বছরের কারাদন্ড দেয়া হয়। গুনে বুঝতে পেরেছিলেন, সামরিক জান্তা তাকে বারবার আটকে দেয়ার চেষ্টা করবে। গুনের ভাষায় -”There are only two possibilities: to fight or to give up, I chose to fight”। গুনে ‘ইয়োল’ নির্মান শুরু করলেন।

১৯৮১ সালে গুনে জেল ও দেশ থেকে পালালেন। তুরস্ক থেকে পালালো তার নির্দেশনায় চিত্রায়িত সিনেমা ‘ইয়োল’ এর নেগেটিভ ফুটেজ, দুয়ের মিল হল সুইজারল্যান্ডে। সেখানে এবং পরবর্তীতে প্যারিসে সিনেমার সম্পাদনা শেষ করেন ইলমাজ গুনে। এই সিনেমা কান ফিল্ম ফেস্টিভ্যালে পাম ডি’অ পুরস্কার জিতে নিল। সারা বিশ্বের সামনে কুর্দি ফিল্ম হিসেবে তুরস্কের সামরিক জান্তার প্রভাবান্বিত কুর্দিদের অবস্থা তুলে ধরা হল। ফ্রান্স সরকার গুনে-কে সাময়িক নিরাপত্তা প্রদান করেছিল সে সময়, বডিগার্ড সহায়তা দেয়া হয়েছিল অপহরণ বা গুপ্তহত্যা থেকে রক্ষার উদ্দেশ্যে। গুনে যখন মঞ্চে উঠলেন, অশ্রুভেজা চোখে দর্শকরা চেচালো – গুনে, গুনে, গুনে!

পাঁচজন ভিন্ন ভিন্ন মানুষের মাধ্যমে সে সময়কে তুলে ধরেছেন গুনে। দেখিয়েছেন, এমন একটা সময় যেখানে জেল থেকে মুক্তি সত্যিকারের মুক্তি নয়। সংস্কার, জান্তা, দারিদ্র্য ইত্যাদির শৃঙ্খল আরও আটোসাঁটো হয়ে আটকে পড়ে গলায়। চারদেয়ালের জেল সে তুলনায় অনেক বেশী নিরাপদ, আর, মৃত্যুতে মুক্তি।

ছবির অভিনেতারা অভিনয় করেছেন দারুন। ইরানী সিনেমায় অভ্যস্ত দর্শকরা তাদের অভিনয়ে সন্তুষ্ট হবেন। কুর্দিস্তানের প্রকৃতি এবং মানুষের জীবনযাত্রা অদ্ভুত প্রক্রিয়া উঠে এসেছে সিনেমায়। সব কিছুকে ছাপিয়ে ফুটে উঠেছে ব্যক্তি জীবনের হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পগুলো। সিক্ত হোন ‘ইয়োল’এ।
তথ্যসূত্র:
1. Click This Link
2. Click This Link
3. Click This Link
4. Click This Link
5. Click This Link
6. http://en.wikipedia.org/wiki/Yol
ছবিসূত্র:
Click This Link
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×