somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা চলচ্চিত্র অভিনেতা সংক্রান্ত কুইজ

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারণ খেলা। কয়েকটা করে তথ্য দেয়া হবে। আপনি চেষ্টা করবেন উত্তর দেয়ার জন্য। উত্তরের লিংক সাথেই দেয়া থাকবে, সুতরাং সততার সাথে উত্তর না দেখে আগে মন্তব্যের ঘরে উত্তর লিখে তারপর মিলিয়ে দেখবেন।

উত্তর সঠিক হোক বা ভুল হোক, লিংকে গেলে আরও বিস্তারিত জানার সুযোগ পাচ্ছেন - সেটা হল কুইজের পুরস্কার :)


১.
৩৭টা মামলা থেকে বাঁচার জন্য চলচ্চিত্রে চলে এসেছিলেন তিনি।
প্রথম চলচ্চিত্রে পেয়েছিলেন ৫০০ টাকা।
ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর) এর মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করতে আগ্রহী।
বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করেন।
মিয়া ভাই নামে পরিচিত।
কে তিনি?
উত্তর: http://www.bmdb.com.bd/person/1357/

২.
১৯৯২ সালে গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আগমন তার। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় কমেডি অভিনেতা হিসেবে অভিনয় করছেন তিনি। কমেডি চরিত্রে অভিনয়ের জন্য তিনি ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
কি নাম তার?
উত্তর: http://www.bmdb.com.bd/person/59/

৩.
হুমায়ূন আহমেদ পরিচালিত নাটকে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। মেকি অভিনয় পছন্দ না হওয়ায় হুমায়ূন আহমেদ তার সহকারীকে বলেছিলেন, ওকে শ্যুটিং থেকে বের করে দাও।
মূলত টিভি নাটক অভিনেতা, বিজ্ঞাপন চিত্রে জনপ্রিয় মডেল।
মোস্তফা সরয়ার ফারুকীর প্রতি কৃতজ্ঞ তিনি।
কে তিনি?
উত্তর: http://www.bmdb.com.bd/person/660/

৪.
মাত্র নয় বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
নায়িকা হওয়ার পর তার প্রযোজনা সংস্থা থেকে ছবি নির্মান করেন তার বাবা।
চলচ্চিত্র থেকে হঠাৎ বিদায় নিয়ে লোকচক্ষুর অন্তরালে চলে যান।
কি নাম তার?
উত্তর: http://www.bmdb.com.bd/person/31/

৫.
নায়ক হিসেবে অভিনয় শুরু করে সফল হতে পারেন নি।
যখন প্রথম ভিলেন হিসেবে অভিনয় শুরু করলেন, আউটডোর শ্যুটিং এ তাকে বসতে দেয়া হয়েছিল বাসের পেছনের সিটে। বোধহয় অপমানিত বোধ করেছিলেন। আউটডোর শ্যুটিং শেষ করে ফিরে একে একে সাতটি ছবিতে খলনায়ক হিসেবে অভিনয়ের চুক্তি করেন তিনি।
এখন পর্যন্ত অভিনয় করেছেন ৮০০-রও বেশী চলচ্চিত্রে।
উত্তর: http://www.bmdb.com.bd/person/115/


আজ এ পর্যন্তই। উত্তর পারুন আর না পারুন, লজ্জার কিছু নেই। আমি নিজেও জানতাম না, কিন্তু ঘাটাঘাটি করতে গিয়ে জানতে পেরেছি। নতুন নতুন তথ্য আবিস্কারের আনন্দ দুর্দান্ত। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

সকল তথ্য কৃতজ্ঞতা: বাংলা মুভি ডেটাবেজ
ফেসবুকে আপডেটেড থাকতে হলে - বাংলা মুভি ডেটাবেজ ফ্যানপেজ
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×