somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেখা আহবান : বিএমডিবি ঈদ সংখ্যা ই-বুক ২০১৭

৩১ শে মে, ২০১৭ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রমজান মাসে বাংলাদেশের সিনেমাহলগুলোতে চলে পুরানো সেই অশ্লীল ছবিগুলো যেগুলো সারাবছর হাতেগোনা নির্দিষ্ট কিছু হলে প্রদর্শিত হয়। ঠিক এ সময়টাতেই কেন এই ছবিগুলো বেশি প্রদর্শিত হয় তা এক রহস্য। তবে রহস্য যাই থাকুক, এর সমাপ্তিটা কিন্তু ঝরঝরে। কারণ রমজান শেষেই ঈদ উপলক্ষে এক যোগে সারাদেশের প্রায় সবগুলো সিনেমাহলে মুক্তি পায় বিগ বাজেটের, ভালো গল্পের এবং ভালো নির্মাণের চলচ্চিত্রগুলো। টেলিভিশন আর সঙ্গীতের ভুবনেও ঈদ উপলক্ষে ভালো কাজগুলো উন্মোচিত হয়। ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দেয় এই চলচ্চিত্র-টিভি নাটক এবং গান। আনন্দের চিরাচরিত এই সকল রূপের সাথে এবার যুক্ত হচ্ছে বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি)-র আয়োজন বিএমডিবি ঈদ সংখ্যা ই-বুক!

প্রথমবারের মত এ উদ্যোগ গ্রহণ করা হলেও আমরা খুব বেশি চিন্তিত নই। কারণ আমরা জানি বিএমডিবি-র রয়েছে একটি বিশাল পাঠকগোষ্ঠী, রয়েছে তারচেয়েও কয়েকগুণ বড় বাংলাদেশী বিনোদনপ্রেমী। বিএমডিবি পরিবার এবং এই বিনোদনপ্রেমীদের সম্মিলিত উদ্যোগেই আকর্ষণীয় একটি ঈদ সংখ্যা ই-বুক প্রকাশিত হবে আগামী ঈদ উল ফিতরের আগেই। বিএমডিবি ঈদ সংখ্যা ই-বুকের জন্য লেখা আহবান করছি। বিএমডিবি-র পরিকল্পিত বিভিন্ন লেখার পাশাপাশি আপনাদের লেখা নিয়ে প্রকাশিত হবে বিএমডিবি ঈদ সংখ্যা ই-বুক ২০১৭।

কী লিখবেন :

চলচ্চিত্র, টিভি নাটক, টিভি ধারাবাহিক, টেলিফিল্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সঙ্গীত, মঞ্চ ইত্যাদি বিষয়ে যে কোন কিছু - আপনার অভিজ্ঞতা, আপনার বিশ্লেষণ, আপনার গবেষণলব্দ তথ্য। হতে পারে সিরিয়াস কিছু, হতে পারে ব্যাঙ্গাত্মক কিংবা রম্য। প্রধান শর্ত - বাংলাদেশি বিনোদনের অংশ হতে হবে। শুধুমাত্র মানসম্মত, মৌলিক ও অপ্রকাশিত লেখাগুলোই বাছাই করে ই-বুকে সন্নিবেশিত করা হবে। ই-বুকে প্রকাশিত সেরা পাঁচটি লেখার জন্য লেখকরা পাবেন বিএমডিবি-র পক্ষ থেকে বিশেষ গিফট।

কতদিনের মধ্যে লিখবেন :

আমাদের কাছে পৌছাতে হবে আগামী ১৫ জুন ২০১৭ তারিখ বৃহস্পতিবার রাতের মধ্যে।

কীভাবে পাঠাবেন :

অাপনার লেখা ওয়ার্ড ফাইলে গুছিয়ে লিখে প্রয়োজনীয় ছবি ও ক্যাপশন সংযুক্ত করে পাঠাতে হবে নিচের যেকোন একটি মাধ্যমে

বিএমডিবি-র ফেসবুক পেইজে ইনবক্স করে
বিএমডিবি-র ইমেইলে ([email protected]) - এই ঠিকানায়।
এছাড়া প্রয়োজনীয় যে কোন যোগাযোগও করতে পারেন এই দুই মাধ্যমের যে কোন একটিতে।

বিশেষ অনুরোধ :

শুধুমাত্র নিজের লেখাই পাঠাবেন। প্রয়োজনীয় রেফারেন্স যথাযথভাবে উল্লেখ করবেন। লেখা প্রকাশ ও বাছাই সংক্রান্ত বিষয়ে বিএমডিবি-র সিদ্ধান্তই চূড়ান্ত।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৭ রাত ৮:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×